Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Suvendu Mamata Bhabanipur Challenge : "উনি তো আমার কাছে হেরেছেন, আমি ওঁকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাব" মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News
ব্রেকিং
Latest Posts
Suvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশেরCristiano Ronaldo : গলফ কোর্সে জর্জিনার ‘পিঙ্ক ম্যাজিক’! রোনাল্ডোর সঙ্গে পারিবারিক মুহূর্ত, ভাইরাল হল বিলাসবহুল লাইফস্টাইলের নতুন ঝলক‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরা
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Suvendu Mamata Bhabanipur Challenge : “উনি তো আমার কাছে হেরেছেন, আমি ওঁকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাব” মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Mamata Bhabanipur Challenge : “উনি তো আমার কাছে হেরেছেন, আমি ওঁকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাব” মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   “আমি ওঁকে বলছি, আপনাকে আমি ভবানীপুরে হারাব। বিজেপি আমায় দাঁড় করালে আমি হারাব।” এভাবেই আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার ঝাড়গ্রামে পদযাত্রা থেকে মমতা চ্যালেঞ্জ ছুঁড়ে....

Suvendu Mamata Bhabanipur Challenge : “উনি তো আমার কাছে হেরেছেন, আমি ওঁকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাব” মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Suvendu Mamata Bhabanipur Challenge : “উনি তো আমার কাছে হেরেছেন, আমি ওঁকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাব” মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   “আমি ওঁকে বলছি, আপনাকে আমি ভবানীপুরে হারাব। বিজেপি আমায় দাঁড় করালে....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

“আমি ওঁকে বলছি, আপনাকে আমি ভবানীপুরে হারাব। বিজেপি আমায় দাঁড় করালে আমি হারাব।” এভাবেই আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার ঝাড়গ্রামে পদযাত্রা থেকে মমতা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তাঁকে কেউ হারাতে চাইলে পারবে না, একমাত্র তিনি নিজে মনে করলে তবেই তাঁকে ক্ষমতা থেকে সরানো যাবে।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই কড়া আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু আজ বলেছেন, “উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছেন, আমি কোনওদিন না হারতে চাইলে হারি না। কিন্তু উনি তো আমার কাছে হেরেছেন।” শুভেন্দুর ইঙ্গিত নন্দীগ্রাম নির্বাচনের দিকে। বিরোধী দলনেতা আরও চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “আমি ওঁকে বলছি, আপনাকে আমি ভবানীপুরে হারাব। বিজেপি আমায় দাঁড় করালে আমি হারাব।” তিনি আরও যোগ করেন, অন্য কোনও প্রার্থীকে দাঁড় করালেও তাঁকে জেতানোর দায়িত্ব তাঁর। শুভেন্দু কটাক্ষ করে বলেন, “হেরেছে-হেরেছে-হেরেছে। যতদিন বাঁচবেন কানের কাছে এটাই বাজাব।”

অন্যদিকে, ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যাত্রাণ, ভুয়ো ভোটার-সহ একাধিক ইস্যু নিয়ে প্রশ্ন তুললেন তিনি। একইসঙ্গে ২৬-এর নির্বাচনে তৃণমূলকে ‘বিসর্জন’-এর ডাক দিলেন বিজেপি নেতা। এদিন সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে একযোগে আক্রমণ করেন বিরোধী দলনেতা। বলেন, ‘এঁদের লক্ষ্য বাংলাদেশি, রোহিঙ্গাদের বাঁচাতে হবে। কারণ তৃণমূল চলে গেলে দিদি চিৎপটাং।’

ক’দিন আগেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে ঘাটালে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সফরকেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। বলেন, “মুখ্যমন্ত্রী এসে ডাঙায় দাঁড়িয়েছিলেন। চটি পরে ক্যামেরার সামনে এসে কেবল ‘তু খিচ মেরি ফটো’।” তারপর মুখ্যমন্ত্রী কী কী বলেছিলেন সেই বিষয়গুলিও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ-অভিনেতা দেবও। তাঁকেও তীব্র ভাষায় আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘একজন চিটিংবাজ। সংসদে সবথেকে কম উপস্থিতি এই তিনবারের সাংসদের। ভোটের সময় একবার আসে, আর বলে আই লাভ ইউ।’

মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা দিয়েছেন, তাঁদের জন্য মাসিক ১০০০ টাকা ভাতা চালু করা হবে বলেও ঘোষণা করেছেন। এনিয়ে পাল্টা শুভেন্দু বলেন, ‘তাঁদের মাসে ১ লক্ষ টাকার বেশি রোজগার। গুজরাত, দিল্লির মতো বিভিন্ন রাজ্যে গিয়ে প্রচুর টাকা রোজগার করেন। সেই টাকা দিয়ে বাংলায় এসে জমি কেনেন।’

পরিসংখ্যান তুলে ধরে বন্যাত্রাণ নিয়েও রাজ্যের কাছে প্রশ্ন তুলে ধরেন বিরোধী দলনেতা।

আজ ঘাটালের বানভাসি জনগণের প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। ঘাটালের হাসপাতাল মোড় থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন তিনি। মিছিলে সামিল হয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা থেকে শুরু করে বহু দলীয় কর্মী।

আজকের খবর