শোভন গায়েন। কলকাতা সারাদিন।
‘আগামী এপ্রিল মাসের মধ্যে যে নির্বাচন হবে, সংকল্পবদ্ধভাবে, নো ভোট টু মমতা করবে।এবং ভারতীয় জনতা পার্টিকে আনবে।’ এভাবেই মঙ্গলবার বীরভূমের সাঁইথিয়ায় পরিবর্তন সংকল্প যাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের উদ্দেশ্যে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, ‘পরিবর্তনের ঝড়। ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে। চুরি, দুর্নীতি, মাফিয়ারাজ, বেকারত্ব, নারী নির্যাতন, আদিবাসী তপশীলিদের উপর অত্যাচার, তোষণ, হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সংরক্ষণ দেওয়া। এসআইআর-কে ভন্ডুল করা, ভোট লুট করার বিরুদ্ধে, সর্বস্তরের মানুষ সংকল্পবদ্ধ হচ্ছেন।’
বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলা তথা বাঙালির অস্মিতাকে আঘাত করছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে যে অভিযোগ করেছেন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘বাংলার উনি কে ? উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী। এটা একটা কোম্পানি। উনি বাংলাকে প্রতিনিধিত্ব করেন না। সমগ্র বাংলাকে কেউ যদি প্রতিনিধিত্ব করে থাকেন, সেটা নেতাজি সুভাষ চন্দ্র বসু করেছেন। সমগ্র বাংলাকে কেউ যদি প্রতিনিধিত্ব করে থাকেন, সেটা স্বামী বিবেকানন্দ করেছেন। সমগ্র বাংলাকে কেউ যদি প্রতিনিধিত্ব করে থাকেন, রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। সমগ্র বাংলাকে কেউ সৃষ্টি করে থাকেন, দুই জনের নাম আসবে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দ। আর আদর্শ মুখ্যমন্ত্রী যদি কেউ থাকেন, তাঁর নাম ডাক্টার বিধান চন্দ্র রায়। যিনি নিজে নন্দীগ্রামে হারেন, তিনি বাংলার প্রতিনিধি হতে পারেন না।’
বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার নামে এনআরসি করার চক্রান্ত হচ্ছে বলে মমতাজের অভিযোগ করেছেন তা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে শুভেন্দুর দাবি, ‘ওনার এটা মিথ্যে কথা। মুসলিম ভোটকে, ঐক্যবদ্ধ করার জন্য এটা বলছেন। কিন্তু এবারে খুশির খবর, আমি মুর্শিদাবাদে গিয়ে বলে এসেছি। মুসলিমরা মমতার মিথ্যাচারের ফাঁদে পা দেয়নি। উনি কিন্তু এই মিথ্যাচার করে, মুসলিমদেরকে ক্ষেপিয়ে, রাস্তায় নামিয়ে, অনেক জায়গায় হিংসাত্মক কার্জকর্ম হয়েছিল। ট্রেন বাস পুড়িয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাবাদী, এটা শুধু হিন্দুরা নন, মুসলিমরাও জেনে গিয়েছে। …বাংলা দখল বিজেপি করতে চায় না। বাংলায় বিজেপি জিততে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। টাটাকে ফিরিয়ে আনতে চায়।.. হাতে কাজ দিতে চায়। পেটে ভাত দিতে চায়। মাথায় ছাদ দিতে চায়।’

বাংলা কথা বাঙালিকে আঘাত করলে মমতার নেতৃত্বে তৃণমূল সহ দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো দিল্লি দখল করবে বলে বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় কে হুঁশিয়ারি দিয়ে চলেছেন, তাকে কার্যত হাস্যকর বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন, ‘উনি প্রতিবার বলেন। আমি ওনার সঙ্গে ছিলাম। ২০১৯ সালে, উনিশে জানুয়ারি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাত তুলেছিলেন, আমিও হাত তুলেছিলাম। আমি দ্বিতীয় সারিতে ছিলাম। প্রথম সারিতে ছিলেন অখিলেশ যাদব, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খাড়গে, ওমর আবদুল্লা, সতীশ মিশ্র সহ অনেক নেতারা ছিলেন। সেদিন বলেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া। তার পরিণাম লোক দেখেছে। এবারও অনেক কাণ্ড করেছিলেন, লোকসভা ভোটে। নরেন্দ্র মোদি ও এনডিএ-কে হারাতে পারেননি।’