ব্রেকিং
Latest Posts
Nusrat Jahan: কমলা বিকিনিতে প্রায় উন্মুক্ত বক্ষবিভাজিকা, নুসরতের বিকিনি পরা ছবি Viral হতেই একের পর এক অশালীন কমেন্টদার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  • Home /
  • Featured News /
  • IPS WBPS Transfer in West Bengal : এসআইআর ঘিরে ফের বড়সড় রদবদল রাজ্য পুলিশ মহলে, ৭২ ঘণ্টায় বদলে গেল অধিকাংশ জেলার পুলিশ আধিকারিক

IPS WBPS Transfer in West Bengal : এসআইআর ঘিরে ফের বড়সড় রদবদল রাজ্য পুলিশ মহলে, ৭২ ঘণ্টায় বদলে গেল অধিকাংশ জেলার পুলিশ আধিকারিক

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। এসআইআর আবহে রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল। ৭২ ঘণ্টায় এই নিয়ে তৃতীয়বার বদলি। বুধবার ১৭৫ ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক এরপরে বৃহস্পতিবার বদলি হয়েছিলেন প্রায় দশ জেলার পুলিশ সুপার। এবারে ৫৭ জন অফিসারের বদলির নির্দেশিকা। এসডিপিও ও....

IPS WBPS Transfer in West Bengal : এসআইআর ঘিরে ফের বড়সড় রদবদল রাজ্য পুলিশ মহলে, ৭২ ঘণ্টায় বদলে গেল অধিকাংশ জেলার পুলিশ আধিকারিক

  • Home /
  • Featured News /
  • IPS WBPS Transfer in West Bengal : এসআইআর ঘিরে ফের বড়সড় রদবদল রাজ্য পুলিশ মহলে, ৭২ ঘণ্টায় বদলে গেল অধিকাংশ জেলার পুলিশ আধিকারিক

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। এসআইআর আবহে রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল। ৭২ ঘণ্টায় এই নিয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

এসআইআর আবহে রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল। ৭২ ঘণ্টায় এই নিয়ে তৃতীয়বার বদলি। বুধবার ১৭৫ ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক এরপরে বৃহস্পতিবার বদলি হয়েছিলেন প্রায় দশ জেলার পুলিশ সুপার। এবারে ৫৭ জন অফিসারের বদলির নির্দেশিকা। এসডিপিও ও এসিপি-স্তরে বহু আধিকারিকের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। মোট ৫৭ জন পুলিশ কর্তাকে বদলি করা হল। এই বদলির তালিকায় ব্যারাকপুর, বিধাননগর, আসানসোল-দুর্গাপুর, চন্দননগর, হাওড়া-সহ বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং সুন্দরবন, মুর্শিদাবাদ, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ একাধিক পুলিশ জেলায় পুলিশ কৃতাদের বদল করা হয়েছে।
শুক্রবারের নির্দেশিকায় তনয় চ্যাটার্জিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি থেকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুরের এসডিপিও করা হয়েছে। প্রসেনজিৎ দাসকে বারাসত পুলিশ জেলার হাবড়ার এসডিপিও পদ থেকে সুন্দরবনের মন্দিরবাজারের এসডিপিও পদে পাঠানো হয়েছে। দিপ কুমার দাস বিধাননগর কমিশনারেটে এসিপি পদ থেকে বনগাঁ পুলিশ জেলার এসডিপিও হয়েছেন। ইপ্সিতা দত্ত আসানসোল-দুর্গাপুর থেকে বদলি হয়ে বিধাননগরে এসিপি পদে যাচ্ছেন। ব্যারাকপুর কমিশনারেটে পার্থ রঞ্জন মণ্ডলকে হাওড়া কমিশনারেটে এসিপি করা হয়েছে। সাকিব আহমেদকে ডায়মন্ড হারবারের এসডিপিও পদ থেকে ব্যারাকপুরে এসিপি করা হয়েছে। রাজ্য পুলিশে এই বদলির পিছনে বিশেষ কোনও কারণ নেই। প্রশাসনিক সূত্রের খবর, বহু পুলিশ অফিসার তিন বছরের বেশি সময় ধরে একই পদে দায়িত্বে ছিলেন। নিয়ম অনুযায়ী তাঁদের রুটিন বদলিই এবারের রদবদলের মূল কারণ।
বৃহস্পতিবার জেলা পুলিশের শীর্ষপদে রদবদল করা হয়েছে। পাশাপাশি, মোট ২৬ জন অ্যাডিশনাল এসপিরও বদলি করা হয়েছে বলে জানানো হয়েছিল আর এক বিজ্ঞপ্তির মাধ্যমে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ঝাড়গ্রাম জেলার এসপি অরিজিৎ সিনহাকে পাঠানো হয়েছে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি করে। বাঁকুড়া জেলার এসপি বৈভব তিওয়ারিকে পাঠানো হয়েছে পুরুলিয়া জেলার এসপি পদে। পুরুলিয়া জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে মালদহ জেলার এসপি পদে পাঠানো হয়েছে। মালদহ জেলার এসপি প্রদীপ কুমার যাদবকে উত্তর দিনাজপুরের এসপি (ট্রাফিক) পদে পাঠানো হয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার জেলার এসপি ওয়াই রঘুবংশীকে জলপাইগুড়ি জেলার এসপি করে পাঠানো হয়েছে। ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট শচীনকে নিউ টাউনের ডিসি পদে পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পাঠানো হয়েছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট পদে। জলপাইগুড়ি জেলার এসপি কে উমেশ গণপতকে আবার জলপাইগুড়ি জেলার এসপি পদে স্থানান্তরিত করা হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলার এসপি সানা আখতারকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ওয়েস্ট জোনের ডিসি করে পাঠানো হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে বাঁকুড়া জেলার এসপি করা হচ্ছে। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালিকে পশ্চিম মেদিনীপুরের এসপি করে পাঠানো হচ্ছে। পূর্ব মেদিনীপুরের (রুরাল) অ্যাডিশনাল এসপি শুভেন্দ্র কুমার বারুইপুর পুলিশ জেলার এসপি, শিলিগুড়ি ডিসি ট্রাফিক অভিষেক মুখোপাধ্যায়কে আলিপুরদুয়ারের অ্যাডিশনাল এসপি, বাঁকুড়ার অ্যাডিশনাল এসপি (অপারেশন) মাকসুদ হাসানকে মালদহের অ্যাডিশনাল এসপি করা হচ্ছে। তাছাড়াও বাঁকুড়া, বারুইপুর পুলিশ জেলা, হাওড়া রুরাল, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, হুগলি রুরাল-সহ একাধিক জেলার অ্যাডিশনাল এসপি পদে রদবদল করা হয়েছিল।

আজকের খবর