ব্রেকিং
Latest Posts
Sonarpur Murder : স্বামীর মৃত্যুর পরেই প্রিয়াঙ্কার প্রেম বাড়ে নিহত অরূপের সঙ্গে, খুনের রাতের খুড়তুতো ভাইকে নিয়ে অরূপের ফ্ল্যাটে কী করছিলেন? খুঁজছে পুলিশMamata attacks BJP: ‘বিজেপি নেতাদের এমন শিক্ষা দেবেন, যাতে তাঁরা আর কখনও বাংলাকে চ্যালেঞ্জ করতে না-পারে’ খোলা চ্যালেঞ্জ মমতারRahul Gandhi Bengal : ‘নরেন্দ্র মোদি যদি দুর্নীতিগ্রস্ত হন, তৃণমূলও দুর্নীতির দৌড়ে পিছিয়ে নেই’ একযোগে মোদি মমতাকে আক্রমণ রাহুল গান্ধীরIpac Director Arrest : ৫০ কোটির আর্থিক কেলেঙ্কারি ও আন্তর্জাতিক হাওয়ালা-যোগের অভিযোগে গ্রেফতার আইপ্যাক-কর্তা, তীব্র প্রতিবাদ অভিষেকেরLovely Maitra: ৫ বছরে সম্পত্তি বৃদ্ধি ৫ গুণ! প্রথমবার MLA হয়েই কোটিপতি ও ১০০ ভরি সোনার মালিক সোনারপুর দক্ষিণের TMC প্রার্থী লাভলি মৈত্র
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu attacks Mamata : ‘রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটে মুখ্যমন্ত্রী’ চ্যাংড়াবান্ধা থেকে এসআইআর ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

Suvendu attacks Mamata : ‘রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটে মুখ্যমন্ত্রী’ চ্যাংড়াবান্ধা থেকে এসআইআর ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘তৃণমূল এসআইআর-এ বাধা দিচ্ছে, কারণ উনি লুটের ভোটে মুখ্যমন্ত্রী। উনি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের ভোটে মুখ্যমন্ত্রী।’ এভাবেই কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে এসআইআর ইস্যুতে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহারের চ্যাংড়াবান্ধায়....

Suvendu attacks Mamata : ‘রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটে মুখ্যমন্ত্রী’ চ্যাংড়াবান্ধা থেকে এসআইআর ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu attacks Mamata : ‘রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটে মুখ্যমন্ত্রী’ চ্যাংড়াবান্ধা থেকে এসআইআর ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘তৃণমূল এসআইআর-এ বাধা দিচ্ছে, কারণ উনি লুটের ভোটে মুখ্যমন্ত্রী। উনি রোহিঙ্গা ও....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

‘তৃণমূল এসআইআর-এ বাধা দিচ্ছে, কারণ উনি লুটের ভোটে মুখ্যমন্ত্রী। উনি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের ভোটে মুখ্যমন্ত্রী।’ এভাবেই কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে এসআইআর ইস্যুতে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কোচবিহারের চ্যাংড়াবান্ধায় আয়োজিত বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে শুভেন্দু বলেন, ‘ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন। তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট। আপনারা ভারতীয়। আপনারা পরম্পরা মেনে এখানেই আছেন। আপনাদের নাম থাকবে। এই বর্ডারে মানুষ পাচার থেকে সব পাচার হয়। সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি। কারণ, তৃণমূল এখানে ১০ হাজার ১২ হাজার নিয়ে বেআইনি ভোটার আধার তৈরি করে। যাতে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যায়।’ শুভেন্দুর দাবি, ‘রাজ্যের মেশিনারির মাধ্যমেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে।’

শুভেন্দু অভিযোগ করেছেন, ঊর্ধ্বতন কর্তারা সরাসরি জেলা পর্যায়ের কর্তৃপক্ষ, যেমন জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা এবং সহকারী নির্বাচনী নিবন্ধন কর্মকর্তাদের ফোন করে ‘ভুল উপায়ে’ কিছু নাম ভোটার তালিকায় রাখার নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, ‘এগুলোর মধ্যে মৃত ভোটার, নকল ভোটার, ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী অন্তর্ভুক্ত।’ তবে, শুক্রবার নির্বাচন কমিশন রাজ্যে এবং সমস্ত অঞ্চলে সরাসরি পর্যবেক্ষক নিয়োগ করার পর শুভেন্দু এই পদক্ষেপকে স্বাগত জানান।

ইন্দো বাংলাদেশ সীমান্তে অবস্থিত কোচবিহারের চ্যাংড়াবান্ধায় দাঁড়িয়ে সেখানকার স্থলবাণিজ্য আরো উন্নত করতে চ্যাংড়াবান্ধা সীমান্ত যে শুধুমাত্র বিজেপির পক্ষেই নিয়মিত চালু রাখা সম্ভব সেই দাবি জানানোর পাশাপাশি বিভিন্ন ইস্যুতে মমতাকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘চ্যাংরাবান্ধা চেকপোস্ট বিজেপিই চালু করতে পারে। আর কেউ পারবে না। মোদীজী ৭২ লক্ষ শৌচালয় দিয়েছেন। আপনারা পাননি। প্রধানমন্ত্রীর বাড়ি পাননি। কেন্দ্রের একাধিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করতে দেননি। এই জন্য পরিবর্তন দরকার। ট্রাক থেকে টাকা তোলে। আপনারা দেখছেন লাইন দিয়ে ওভার লোডিং পাথর গাড়িগুলি দাঁড়িয়ে আছে। প্রত্যেকদিন প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতি ট্রাক থেকে পুলিশ টাকা তোলে। আড়াই হাজার টাকা নিজের কাছে রাখে। আর বাকি সাড়ে সাত হাজার টাকা কলকাতায় পাঠায়। আজ লুট চলছে। পরিবর্তন দরকার কারণ রতন টাটাকে তাড়িয়েছেন ইনি। এর আমলে ৬, ৮৮৮ শিল্প বন্ধ হয়েছে। কোথায় গেলেন পরেশবাবু? মেখলিগঞ্জে এখনও উন্নয়ন নেই। চোর পরেশ অধিকারীর জন্য ২৬ হাজার চাকরি গেছে। তোলা তোলা ছাড়া অন্য কিছু করেনি। কেন পরিবর্তন দরকার?’

 

এর আগে, তিনি শিলিগুড়িতে ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষের বাড়িতে গিয়েছিলেন এবং আইসিসি মহিলা বিশ্বকাপে তাঁর অসামান্য পারফরম্যান্সের জন্য তাঁকে সম্মানিত করেন। তিনি এই তরুণ উইকেটকিপার-ব্যাটারকে সেমিফাইনাল এবং ফাইনালে তাঁর ব্যাটিংয়ের জন্য প্রশংসা করেন।

শুভেন্দু অধিকারী বলেন, ‘আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্যা, উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গের তথা বাঙালির গর্ব রিচা ঘোষের বাড়িতে ওনার সাথে সাক্ষাৎ করে ওনাকে সংবর্ধিত করলাম। ক্রিকেটের মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা, অদম্য মনের জোর এবং পরপর নজরকাড়া সাফল্য আমাদের গর্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। দেশের জার্সি পরে যে সাহস, শৃঙ্খলা ও নিষ্ঠার পরিচয় রিচা বারবার দিয়েছে, তা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। নিজের হাতে সংবর্ধনা জানিয়ে হৃদয় সত্যিই ভরে গেল। সোনার মেয়ে রিচা ঘোষ আন্তর্জাতিক মঞ্চে যে ভাবে পশ্চিমবঙ্গ তথা দেশের মুখ উজ্জ্বল করেছেন তাতে কোনোও প্রশংসাই তাঁর জন্য যথেষ্ট নয়। আন্তর্জাতিক মঞ্চে আগামীদিনে রিচা আরো সফল হবেন, ভারতীয় মহিলা ক্রিকেট কে রিচা ও ভারতীয় মহিলা ক্রিকেট দলে তার সতীর্থরা বিশ্বের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবেন এই আশা রাখি। রিচার সাফল্যের পথ আরও উজ্জ্বল হোক। আগামী দিনের জন্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা রইল।’

 

আজকের খবর