ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu against Mamata : চন্দ্রকোনায় কনভয়ে হামলায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু

Suvendu against Mamata : চন্দ্রকোনায় কনভয়ে হামলায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার তদন্তে পুলিশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। গত 10 জানুয়ারি গড়বেতা থানা এলাকার চন্দ্রকোনা মোড়ে কনভয়ে হামলার অভিযোগ ওঠে।....

Suvendu against Mamata : চন্দ্রকোনায় কনভয়ে হামলায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu against Mamata : চন্দ্রকোনায় কনভয়ে হামলায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার তদন্তে পুলিশ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

 

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার তদন্তে পুলিশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। গত 10 জানুয়ারি গড়বেতা থানা এলাকার চন্দ্রকোনা মোড়ে কনভয়ে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় তাঁকে হত্যার চেষ্টার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাই সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন করেন তিনি। সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতির শুভ্রা ঘোষ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা মামলাটির।

এর পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্ন চত্বরে অবস্থান বিক্ষোভের আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে। 16 জানুয়ারি নবান্নে একাধিক দাবি ঘিরে অবস্থান বিক্ষোভে বসতে চান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার নেতৃত্বে অবস্থান ধর্নার অনুমতি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন বিধায়ক শঙ্কর ঘোষের আইনজীবী। এই মামলা দায়েরেরও অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। 14 জানুয়ারি অর্থাৎ বুধবার মামলার শুনানি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী সর্বোচ্চ প্রশাসনিক চেয়ারের সম্মান দিতে জানেন না সেটা ইতিমধ্যেই গোটা দেশের মানুষ দেখেছেন।

তিনি তদন্ত চলাকালীন নিজের মুখ্যমন্ত্রী পদের অসম্মান করে তদন্তের গুরুত্বপূর্ণ নথি সকলের সামনে চুরি করে নিয়ে পালালেন ! তিনি নিজেকে সকল আইন আদালতের উর্দ্ধে মনে করেন, এমন কি দেশের সংবিধানও মানেন না।

এবার নতুন সংযোজন, রাজ্যের প্রশাসনিক দপ্তর থেকে সাংবাদিক সম্মেলন করার সময় ওনার সোশ্যাল মিডিয়া সম্প্রচারের সময় তৃণমূল কংগ্রেসের গান বাজছে !!! তিনি প্রশাসনিক দফতর থেকে রাজনৈতিক কথা বলে থাকেন বা অন্যান্য রাজনৈতিক দলকেও আক্রমণ করেন, এবং এগুলো জেনেশুনেই করেন তা সবাই জানে। কিন্তু অবস্থা এখন এমনই যে রাজ্যের প্রশাসনিক দপ্তর না তৃণমূলের পার্টি অফিস বোঝা দায়।’

 

আজকের খবর