ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sukanta Majumder attacks Mamata : ‘নেতাজি বেঁচে থাকলে ঘোড়া থেকে নেমে ঠাটিয়ে একটা চড় মারতেন’ নেতাজিকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হতো বলে মমতার বক্তব্যের প্রেক্ষিতে বিস্ফোরক সুকান্ত

Sukanta Majumder attacks Mamata : ‘নেতাজি বেঁচে থাকলে ঘোড়া থেকে নেমে ঠাটিয়ে একটা চড় মারতেন’ নেতাজিকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হতো বলে মমতার বক্তব্যের প্রেক্ষিতে বিস্ফোরক সুকান্ত

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।   ‘ভাগ্য ভাল এখন নেতাজি বেঁচে নেই, নাহলে ঘোড়া থেকে নামতেন, ঠাটিয়ে একটা চড় মারতেন।’ এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলার ভোটার তালিকায় স্পেশাল....

Sukanta Majumder attacks Mamata : ‘নেতাজি বেঁচে থাকলে ঘোড়া থেকে নেমে ঠাটিয়ে একটা চড় মারতেন’ নেতাজিকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হতো বলে মমতার বক্তব্যের প্রেক্ষিতে বিস্ফোরক সুকান্ত

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sukanta Majumder attacks Mamata : ‘নেতাজি বেঁচে থাকলে ঘোড়া থেকে নেমে ঠাটিয়ে একটা চড় মারতেন’ নেতাজিকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হতো বলে মমতার বক্তব্যের প্রেক্ষিতে বিস্ফোরক সুকান্ত

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।   ‘ভাগ্য ভাল এখন নেতাজি বেঁচে নেই, নাহলে ঘোড়া থেকে নামতেন, ঠাটিয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

 

‘ভাগ্য ভাল এখন নেতাজি বেঁচে নেই, নাহলে ঘোড়া থেকে নামতেন, ঠাটিয়ে একটা চড় মারতেন।’ এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকে যেভাবে জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের শাসকদল বিজেপির বিরুদ্ধে মমতা একের পর এক আক্রমণ শানিয়েছেন তার মধ্যে সাম্প্রতিকতম আক্রমণ করেছেন গতকাল অর্থাৎ ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন মঞ্চ থেকে। গতকাল মমতা বলেন, ‘নেতাজি বেঁচে থাকলে তাঁকেও হিয়ারিংয়ে ডাকা হত?’ এরই পাল্টা সুকান্তের মন্তব্য, ‘নেতাজির সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য ভাল এখন নেতাজি বেঁচে নেই, নাহলে ঘোড়া থেকে নামতেন, ঠাটিয়ে একটা চড় মারতেন।’

প্রসঙ্গত গতকাল নেতাজি জন্ম জয়ন্তী উদযাপনের মঞ্চ থেকে মমতা বাংলার অস্মিতা, বাংলা ভাষা, বাংলার মনীষীদের অপমান করা নিয়ে কেন্দ্রকে কটাক্ষও করেন মমতা। এসআইআর প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘ভারতবর্ষের ইতিহাস গুলিয়ে ফেলা হচ্ছে। গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, বল্লভ ভাই প্যাটেল, রাজেন্দ্রনাথ প্রসাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর… সকলের স্বপ্ন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে। আজ সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তাঁকে হিয়ারিংয়ে ডাকা হত? নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাঁকেও ডাকা হত যে তিনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো ডেকেছে। ১ লক্ষ ৩৮ হাজার মানুষকে ডেকেছে। তার আগে ৫৮ লক্ষ বাদ দিয়েছে। মোট সংখ্যা ২ কোটি। ৭ কোটির মধ্যে ২ কোটি মানুষ বাদ চলে গেলে কত মানুষ তার অধিকার হারায়? এসআইআর-এ ১১০ জনের বেশি মানুষ মারা গেছে। রোজ কত মানুষ আত্মহত্যা করছে। কেন এর বিরুদ্ধে কেস হবে না? পার্টির নাম নাই বা বললাম। আরও ৪০-৪৫ জন হাসপাতালে লড়াই করছে।’

আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এভাবে নেতাজি কে সামনে রেখে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে আক্রমণের বিরুদ্ধেই পাল্টা গলা চড়িয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কাল নেতাজির জন্মদিন ছিল। নেতাজির মূর্তির সামনে মিথ্যে বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় এসআইআর হচ্ছে, কোথাও কোনও ঝামেলা নেই। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় ঝামেলা পাকানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার সঙ্গে অন্যরকম আচরণ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতারা প্রমাণ দিয়ে প্রমাণ করুক যে বাংলা ও উত্তরপ্রদেশের জন্য এসআইআর আলাদা নিয়ম করেছে। এখানে তো ৫৮ লক্ষ নাম কাটা গেছে, উত্তরপ্রদেশে ২ কোটি। একই নিয়মে উত্তরপ্রদেশে নাম কাটা গেছে। মারা গেলে নাম কাটা যাবেই।’

 

আজকের খবর