ব্রেকিং
  • Home /
  • হেডলাইনস /
  • Supreme Court on Bengal DA : অবিলম্বে ২৫% ডিএ মেটানোর নির্দেশ, বাংলার সরকারি কর্মীদের পক্ষেই ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Supreme Court on Bengal DA : অবিলম্বে ২৫% ডিএ মেটানোর নির্দেশ, বাংলার সরকারি কর্মীদের পক্ষেই ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।   ডিএ মামলার রায় গেল রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। রাজ্য সরকারকে অবিলম্বে মেটাতে হবে বকেয়া ডিএ, বৃহস্পতিবার এই রায় দেয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ, এখনই দিতে হবে ২৫ শতাংশ....

Supreme Court on Bengal DA : অবিলম্বে ২৫% ডিএ মেটানোর নির্দেশ, বাংলার সরকারি কর্মীদের পক্ষেই ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

  • Home /
  • হেডলাইনস /
  • Supreme Court on Bengal DA : অবিলম্বে ২৫% ডিএ মেটানোর নির্দেশ, বাংলার সরকারি কর্মীদের পক্ষেই ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।   ডিএ মামলার রায় গেল রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। রাজ্য সরকারকে অবিলম্বে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

 

ডিএ মামলার রায় গেল রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। রাজ্য সরকারকে অবিলম্বে মেটাতে হবে বকেয়া ডিএ, বৃহস্পতিবার এই রায় দেয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ, এখনই দিতে হবে ২৫ শতাংশ ডিএ। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ডিএ দেওয়ার বিষয়টি স্থির করার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

 

সেই কমিটির শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। সেই কমিটিতে থাকবেন আরও দুই বিচারপতি। সর্বোচ্চ আদালতের নির্দেশ, এরিয়ারও দিতে হবে রাজ্য সরকারকে।

 

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এবং বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে দীর্ঘ দিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট) এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় গিয়েছিল সরকার কর্মীদের পক্ষে। গত ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যকে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সেই মামলার দায় দিল সুপ্রিম কোর্ট।

গত বছরের ৮ সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পান। অন্য দিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পান ৫৮ শতাংশ হারে। অর্থাৎ তফাতটা ৪০ শতাংশ। উল্লেখ্য, গত বছরের ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল, আগামী ৪ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমার মেয়াদ শেষ হয়েছে ২৭ জুন। কিন্তু রাজ্য আরও ৬ মাস সময় চেয়ে আদালতে গিয়েছিল।

আজকের খবর