ব্রেকিং
  • Home /
  • ভারত /
  • MHA Vande Mataram guidelines : বন্দেমাতরম গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক, সরকারি অনুষ্ঠানে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

MHA Vande Mataram guidelines : বন্দেমাতরম গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক, সরকারি অনুষ্ঠানে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ভারতের রাষ্ট্রীয় সংগীতের মর্যাদা পেল ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম গানটি। দেশজুড়ে ঋষি বঙ্কিমচন্দ্রের রচিত বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বন্দেমাতরম গাওয়া এবং বাজানো নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার থেকে....

MHA Vande Mataram guidelines : বন্দেমাতরম গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক, সরকারি অনুষ্ঠানে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

  • Home /
  • ভারত /
  • MHA Vande Mataram guidelines : বন্দেমাতরম গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক, সরকারি অনুষ্ঠানে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ভারতের রাষ্ট্রীয় সংগীতের মর্যাদা পেল ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম গানটি। দেশজুড়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

ভারতের রাষ্ট্রীয় সংগীতের মর্যাদা পেল ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম গানটি। দেশজুড়ে ঋষি বঙ্কিমচন্দ্রের রচিত বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বন্দেমাতরম গাওয়া এবং বাজানো নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার থেকে বিশেষ সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানো হবে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘বন্দে মাতরম’-এর ৬টি অন্তরা গাওয়া বা বাজানো হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল রচনার ছয়টি স্তবক-ই গাওয়া হবে। এর মোট সময়সীমা হবে ৩ মিনিট ১০ সেকেন্ড।

অর্থাৎ, স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় গানটির ‘অফিসিয়াল সংস্করণ’-এ পূর্বে ১৯৩৭ সালে জওহরলাল নেহেরুর নেতৃত্বে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ গানটির সাম্প্রদায়িক বিতর্কের কথা মাথায় রেখে বাদ দিয়েছিলেন শেষের চারটি স্তবক।বাদ দেওয়া চারটি স্তবকেই অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। মোদী সরকারের অভিযোগ ছিল, ‘মুসলিমদের বিরক্ত করতে পারে’ এই অজুহাতে মহম্মদ আলি জিন্নাকে সন্তুষ্ট করতেই ৪টি স্তবক বাদ দেন নেহেরু। যদিও এই দাবির তীব্র বিরোধিতা করে কংগ্রেস।

 

অগ্রাধিকার বন্দেমাতরমের

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যদি রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম’ বাজানো হবে। জাতীয় পতাকা উত্তোলনের সময়, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও যাওয়ার সময়, জাতির উদ্দেশে তাঁর ভাষণের আগে ও পরে রাষ্ট্রীয় গীত বাজানো হবে। পদ্ম সম্মান দেওয়ার সময়ও বাজানো হবে ‘বন্দে মাতরম।’ একইরকমভাবে রাজ্যপালদের আগমন ও ভাষণের আগে ও পরে ‘বন্দে মাতরম’ গান বাজানো কিংবা গাওয়া হবে। তবে সিনেমা হলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়নি। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের পাশাপাশি কোনও বিদ্যালয়ে দিনের কাজ শুরু হওয়া উচিত রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ দিয়ে।

 

নয়া নির্দেশিকায় বিতর্ক

তবে রাষ্ট্রীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া ১০ পাতার নির্দেশিকায় ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। সাদা পাতায় সরকারি নির্দেশ!কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এই নির্দেশ। কিন্তু কোনও লেটারহেড এবং স্বাক্ষর ছাড়াই সাদা পাতায় দেওয়া হয়েছে এই নির্দেশ! যা নিয়েই বিতর্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে সাদা পাতায় কী করে কোনও সরকারি নির্দেশ দেওয়া হতে পারে, তা নিয়ে!

‘বন্দে মাতরম’-এর ১৫০ পূর্তি

প্রসঙ্গত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’-ই প্রথম ভারতের স্বাধীনতা আন্দোলনে মাতৃভূমির প্রতি সমর্থন প্রদর্শনের জন্য গৃহীত হয়েছিল। ১৮৮২ সালে ‘আনন্দমঠ’ উপন্যাসে প্রথম প্রকাশিত হয় ‘বন্দে মাতরম’ গানটি। স্বাধীনতা পরবর্তী সময়ে, স্বাধীন ভারতে ১৯৫০ সালে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক ভারতের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়। এবার বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি। এবার প্রজাতন্ত্র দিবসের থিমও ছিল বন্দেমাতরমের দেড়শত বছর পূর্তি। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নয়া নিয়মগুলি গানটি তৈরির ১৫০তম বার্ষিকী উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। সম্প্রতি প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি মন্ত্র। তাঁর মতে, এই গান দেশের বিভিন্ন প্রান্ত ও প্রজন্মের মানুষকে এই সুতোয় বেঁধে রাখে এবং ভারতের শক্তি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে কাজ করে।

আজকের খবর