কলকাতা সারাদিন।
বিশ্ব বন্যপ্রাণ দিবসে বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য দেশজুড়ে বড় বড় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই খাস কলকাতা শহরে ধরা পড়ল কয়েক কোটি টাকা মূল্যের হাতির দাঁত সহ চার চোরা শিকারি।
ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কর্মীরা গোপন সূত্রে জানতে পারেন বিহার এবং ঝাড়খন্ড থেকে চারটি হাতির দাঁত পাচার করার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। এরপরই এই দুই বিভাগের পক্ষ থেকে ফাঁদ পাতা হয় আন্তর্জাতিক এই গ্যাংটিকে ধরবার জন্য।
সেইমতো বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে ক্রেতা সেজে এদের সঙ্গে যোগাযোগ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কর্মীরা। হাতি দাঁতগুলি কেনার জন্য তাদের সঙ্গে রীতিমতো দর কষাকষি করতে থাকে তারা।

ইতিমধ্যেই ঘটনার চলে ওই চার ব্যক্তি চারটি হাতির দাঁত নিয়ে উপস্থিত হলে হাজরা মোড় এলাকায় ছড়িয়ে থাকা বন দপ্তরের বাকি কর্মীরা চারজনকে ঘিরে ফেলে। সহায়তা নেওয়া হয় কলকাতা পুলিশের।
তবে বন দফতরের কর্মীদের তৎপরতায় হাতেনাতে ধরে ফেলা হয় কৈলাশ কুমার শর্মা, কাদের সিং সহ বাকি আরও দুজনকে। জানা গিয়েছে গত সপ্তাহেই এই দলটি কলকাতায় এসেছিল রেইকি করতে। তারপর এই দলটি চলতি সপ্তাহে ওই দাঁত বিক্রির করতে কলকাতায় পারি দেয়। গোটা বিষয়টির উপর প্রথম থেকেই নজর রাখছিল রাজ্যের বন দফতরের অধিনস্ত ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কর্মীরা। জানা গিয়েছে আন্তর্জাতিক বাজারে এই দাঁতের আসল মূল্য প্রায় ১০ কোটি টাকারও বেশি। গ্রেফতার করা চার দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।