ব্রেকিং
Latest Posts
অফিসের প্রেম থেকে মৃত্যুর রহস্য! নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৃষা, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে ঘিরে একের পর এক প্রশ্নSuvendu Adhikari : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তAbhishek Banerjee : ‘আমেরিকার কী দরকার? আগে এসএসকেএমে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা’ অভিষেকের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে রায় হাইকোর্টের21 July commission : ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে মমতার প্রতারণা ফাঁস শুভেন্দুরহাওড়ায় আমূলের ৭০০ কোটি টাকার বিনিয়োগ, শিলান্যাসে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • BJP Kaligunge Candidate : কালীগঞ্জ উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, ভরসা আদি বিজেপি কর্মী আশিষ ঘোষের উপর

BJP Kaligunge Candidate : কালীগঞ্জ উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, ভরসা আদি বিজেপি কর্মী আশিষ ঘোষের উপর

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী দিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আশিষ ঘোষ। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত আশিস ৪ বার গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসও। তবে রাজ্যের....

BJP Kaligunge Candidate : কালীগঞ্জ উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, ভরসা আদি বিজেপি কর্মী আশিষ ঘোষের উপর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • BJP Kaligunge Candidate : কালীগঞ্জ উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, ভরসা আদি বিজেপি কর্মী আশিষ ঘোষের উপর

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী দিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

 

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী দিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আশিষ ঘোষ। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত আশিস ৪ বার গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসও। তবে রাজ্যের প্রধান বিরোধী দল কবে প্রার্থীর নাম প্রকাশ্যে আনবে, সেটা নিয়ে প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহলে। অবশেষে শনিবার বিজেপি প্রকাশ্যে আনল প্রার্থীর নাম।

আগামী মাসেই নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপ নির্বাচন। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সাংগঠনিক শক্তি পরখ করে নেওয়ার এটা সুবর্ণ সুযোগ বলে মনে করছে শাসক, বিরোধী দুই শিবিরই। কমিশনের তরফ থেকে উপনির্বাচনের বিজ্ঞপ্ত জারি হওয়ার পরই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল তৃণমূল।

 

বিজেপি নেতা আশিষ ঘোষ উপ নির্বাচনে লড়বেন কালীগঞ্জ কেন্দ্র থেকে। ২১-এর বিধানসভা নির্বাচনে এই আসন থেকে লড়েছিলেন অভিজিৎ ঘোষ। তবে সেবার দ্বিতীয় স্থানে থামতে হয়েছিল বিজেপিকে। ভোট শতাংশের নিরিখে তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে ছিল বিজেপি। তাই এবার প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও মুসলিম অধ্যুষিত এই কেন্দ্র নিয়ে বিশেষ আশা নেই শুভেন্দু-সুকান্তদের। তাই তাঁদের প্রধান লক্ষ্য ২৬-এর বিধানসভা নির্বাচন।

 

প্রসঙ্গত, তৃণমূলের জয় করা কালীগঞ্জে ২১-এর নির্বাচনে ১ লক্ষ ১১ হাজারের বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন নাসিরুদ্দিন আহমেদ। কিন্তু সম্প্রতি তাঁর প্রয়াণে এই আসনে উপ নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তৃণমূল ঘোষণা করে ফেলেছেন কালীগঞ্জ আসন থেকে লড়বেন নাসিরুদ্দিনের মেয়ে আলিফা আহমেদ। গতকাল কংগ্রেসও তাঁদের প্রার্থী ঘোষণা করে। বাম-কংগ্রেস জোটের থেকে এই আসনে লড়বেন কাবিলউদ্দিন শেখ।

গত ২ ফেব্রুয়ারি নদিয়ার পলাশীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল। ৭১ বছর বয়সী বিধায়ককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ আসন ফাঁকা হয়ে যায়। নিয়ম মেনে সেখানে উপনির্বাচন হচ্ছে। আগামী ১৯ তারিখ দেশের আরও বেশ কয়েকটি আসনের সঙ্গে বাংলার এই আসনটিতেও নতুন করে জনপ্রতিনিধি বেছে নেওয়ার লড়াই হবে।

আজকের খবর