Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

cheapest bikes in India : ভারতের সস্তার সেরা বাইক: মাত্র ৬০,০০০ টাকায় শুরু দুর্দান্ত মাইলেজ ও স্টাইল! - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
Newtown BJP Leader Arrested : নিউটাউনে বৃদ্ধার ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা! পুলিশের সামনে ডিমবৃষ্টি, তুমুল বিক্ষোভে উত্তপ্ত এলাকাKoel Mullick : ২১ জুলাইয়ের আগে মমতার চাপ বাড়িয়ে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা কোয়েল মল্লিকের, ইস্তফা দিয়েই বৈঠক ভূপেন্দ্র যাদবের সঙ্গে‘যাঁর যাঁর যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগে লোটাকম্বল গুছিয়ে দল ছেড়ে চলে যান’ ডেডলাইন মমতারKolkata Book Fair : বইমেলাতেও কোটি টাকার দুর্নীতির অভিযোগ! তৃণমূল আমলের ফাইল খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরনবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তা
  • Home /
  • অটোমোবাইল /
  • cheapest bikes in India : ভারতের সস্তার সেরা বাইক: মাত্র ৬০,০০০ টাকায় শুরু দুর্দান্ত মাইলেজ ও স্টাইল!

cheapest bikes in India : ভারতের সস্তার সেরা বাইক: মাত্র ৬০,০০০ টাকায় শুরু দুর্দান্ত মাইলেজ ও স্টাইল!

দৈনন্দিন অফিস বা ব্যবসার কাজে, কিংবা অন্য কোথাও যাওয়ার জন্য মানুষ বাস বা ট্রেনের মতো গণপরিবহন ব্যবহার করে। কিন্তু ভারতের মতো ১৪০ কোটির দেশে প্রয়োজনের তুলনায় গণপরিবহন অনেকই কম। আর সেই কারণেই বাসে, ট্রেনে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করেন মানুষ। আর....

cheapest bikes in India : ভারতের সস্তার সেরা বাইক: মাত্র ৬০,০০০ টাকায় শুরু দুর্দান্ত মাইলেজ ও স্টাইল!

  • Home /
  • অটোমোবাইল /
  • cheapest bikes in India : ভারতের সস্তার সেরা বাইক: মাত্র ৬০,০০০ টাকায় শুরু দুর্দান্ত মাইলেজ ও স্টাইল!

দৈনন্দিন অফিস বা ব্যবসার কাজে, কিংবা অন্য কোথাও যাওয়ার জন্য মানুষ বাস বা ট্রেনের মতো গণপরিবহন....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

দৈনন্দিন অফিস বা ব্যবসার কাজে, কিংবা অন্য কোথাও যাওয়ার জন্য মানুষ বাস বা ট্রেনের মতো গণপরিবহন ব্যবহার করে। কিন্তু ভারতের মতো ১৪০ কোটির দেশে প্রয়োজনের তুলনায় গণপরিবহন অনেকই কম। আর সেই কারণেই বাসে, ট্রেনে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করেন মানুষ। আর এই নিত্যনৈমিত্তিক কষ্ট থেকে বাঁচতেই অনেকেই বাইক বা স্কুটি কেনে।

তাতেও আবার একসঙ্গে খানিকটা বাড়তি খরচই করতে হয়। কিন্তু ভারতে সবচেয়ে কম ৬০ হাজার টাকাতেও বাইক পাওয়া যায়।

হিরো প্লেজার

দামের বিচারে সবচেয়ে কমের দিক থেকে ৬ নম্বরে রয়েছে এই স্কুটি। আর এই তালিকায় একমাত্র স্কুটি হিসাবেও জায়গা করে নিয়েছে এই দ্বিচক্রযান। ১১০ সিসির ইঞ্জিন রয়েছে এই স্কুটিতে যার ক্ষমতা ৮ হর্স পাওয়ার। মাইলজও মন্দ নয়। ১ লিটার পেট্রোলে ৫০ কিলোমিটার চলতে পারে এই স্কুটার। কলকাতায় এই স্কুটারের অন রোড প্রাইস ৯০ হাজার ৫০০ টাকার আশেপাশে।

বাজাজ প্ল্যাটিনা ১০০

তালিকায় শেষ থেকে পাঁচ নম্বরে রয়েছে এই বাইক। এই বাইকের ১০২ সিসির ইঞ্জিন ৭২ কিলোমিটারের দারুণ মাইলেজ দেয়। এ ছাড়াও এই ইঞ্জিন ৭.৭৯ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন। আর কলকাতায় এই বাইকের দাম শুরু হয় ৮৩ হাজার ৮০০ টাকার আশেপাশ থেকেই।

টিভিএস স্পোর্ট

বাজেট আরও একটু কম হলে রয়েছে টিভিএস স্পোর্ট। ৮২ হাজার ৯০০ টাকার আশেপাশে দাম এই বাইকের। এই বাইকের ১০৯ সিসির ইঞ্জিন ৮.০৮ হর্স পাওয়ার উৎপন্ন করে। এ ছাড়াও এই বাইকের মাইলেজ চমকে দেওয়ার মতো। ১ লিটার তেলে প্রায় ৮০ কিলোমিটার চলতে পারে এই বাইক।

হন্ডা সাইন ১০০

হন্ডা সাইনের ৯৮ সিসির ইঞ্জিন উৎপন্ন করে ৭.২৮ হর্স পাওয়ার। এই বাইকের মাইলেজ ৭০ কিলোমিটার। কলকাতায় অন রোড প্রাইস ৮২ হাজার ৫০০ টাকার আশেপাশে।

হিরো এইচএফ ডিলাক্স

৭৬ হাজার ৬০০ টাকার আশেপাশে কলকাতায় পাওয়া যায় হিরোর এইচএফ ডিলাক্স। এই বাইকের ৯৭ সিসি ইঞ্জিন ৭.৯১ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন। এই বাইকের মাইলেজ প্রায় ৬৫ কিলোমিটার।

টিভিএস এক্সএল ১০০

তালিকার সবচেয়ে সস্তা বাইক হল টিভিএসের কেএল ১০০। দাম মাত্র ৬১ হাজার টাকা। ১০০ সিসির এই বাইক ৪.২৯ হর্স পাওয়ার ক্ষমতা উৎপন্ন করে। আর এই বাইকে মাইলেজ পাওয়া যায় প্রায় ৫৫ কিলোমিটারের।

আজকের খবর