ব্রেকিং
Latest Posts
Roopa Ganguly: কোটি কোটি টাকার সম্পত্তি, একাধিক মামলা, সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের হলফনামায় চমকTCS Shutdown: ‘তোমার বউকে রাতে পাঠিয়ে দিও’ বলে অফিসের মধ্যেই যৌন হেনস্থা, মহিলা কর্মীদের উপর অফিসেই যৌনাচার, বন্ধ হয়ে গেল TCS-র অফিসMamata against Modi Shah : ‘যাঁদের হাতে রক্ত মিশে, তাঁরা বাংলার মানুষকে অনুপ্রবেশকারী বলে অসম্মান করেন’ মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতারsupreme court Bengal : সংবিধানের ১৪২ ধারা প্রয়োগে ঐতিহাসিক রায়, ভোটের দুদিন আগেও নাম সংশোধনে মিলবে ভোটাধিকার, সুপ্রিম কোর্টের বড় নির্দেশSuvendu against Mamata: ‘মমতার মাথার চিকিৎসা করাতে হবে, ওঁকে বলুন মাথার চিকিৎসা করাতে’ বিষ্ফোরক শুভেন্দু
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Rajanya Halder Joins BJP? পুজোর পরেই বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্যা হালদার? টিএমসিপি নেতা স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়েই বিজেপির পুজোয় যেতেই ফাঁস হল রহস্য

Rajanya Halder Joins BJP? পুজোর পরেই বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্যা হালদার? টিএমসিপি নেতা স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়েই বিজেপির পুজোয় যেতেই ফাঁস হল রহস্য

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   বিজেপির পুজোয় রাজন্যা হালদার! সঙ্গে প্রান্তিকও! আর তারপরই ফের একবার শিরোনামে রাজন্যা হালদার। তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই বিজেপি যোগদান করছেন রাজন্যা-প্রান্তিক? উসকে উঠল জল্পনা। মহাষ্টমীর সন্ধ্যায় রাজন্যা-প্রান্তিককে দেখা গেল বিজেপির পুজো বলে পরিচিত....

Rajanya Halder Joins BJP? পুজোর পরেই বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্যা হালদার? টিএমসিপি নেতা স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়েই বিজেপির পুজোয় যেতেই ফাঁস হল রহস্য

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Rajanya Halder Joins BJP? পুজোর পরেই বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্যা হালদার? টিএমসিপি নেতা স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়েই বিজেপির পুজোয় যেতেই ফাঁস হল রহস্য

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   বিজেপির পুজোয় রাজন্যা হালদার! সঙ্গে প্রান্তিকও! আর তারপরই ফের একবার শিরোনামে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

 

বিজেপির পুজোয় রাজন্যা হালদার! সঙ্গে প্রান্তিকও! আর তারপরই ফের একবার শিরোনামে রাজন্যা হালদার। তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই বিজেপি যোগদান করছেন রাজন্যা-প্রান্তিক? উসকে উঠল জল্পনা। মহাষ্টমীর সন্ধ্যায় রাজন্যা-প্রান্তিককে দেখা গেল বিজেপির পুজো বলে পরিচিত সল্টলেক EZCC-র দুর্গা পুজো মণ্ডপে।

ছবিতে রাজন্যা-প্রান্তিকের সঙ্গেই এক ফ্রেমে দেখা গেল বিজেপি নেতা রুদ্রনীলকেও।

 

প্রসঙ্গত, সপ্তমীর সন্ধ্যায় রাজন্যা ও প্রান্তিককে দেখা গিয়েছিল বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারে। আর সেই থেকেই জল্পনার সূত্রপাত। কারণ, রাজন্যা ও প্রান্তিক, ২ জনকেই সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। এখন সজল ঘোষের পুজোয় ‘সাসপেন্ডেড’ তৃণমূল নেতা-নেত্রী? তবে কি ভোটের আগেই দলবদল? ফুল বদল? শিবির বদলে এবার গেরুয়া ছাতার তলায় রাজন্যা-প্রান্তিক?

 

যার উত্তরে সজল ঘোষ দাবি করেছিলেন, “সব কিছুতে রাজনীতি খোঁজার কী আছে। ও (রাজন্যা) আমার বোনের মতো। আমরা কখনও কখনও টিভিতে লড়াই করেছি। কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্ক ঠিক-ই রয়েছে। আর সেটা থাকবে। এরকম আরও অনেকে আসেন। রাজন্যা আগেও আসতেন।” পাশাপাশি তিনি এও বলেন যে, “ওকে (রাজন্যা) আমি আর তৃণমূল ধরছি না। ও সত্যিকে সত্যি বলে। দেরিতে হলেও বলেছে।”

 

সজল ঘোষ যখন একথা বলছেন, তখন পাশেই দাঁড়িয়ে রাজন্যা। ওদিকে সজল ঘোষকে ‘দাদা’ বলে সম্বোধন করে রাজন্যার উত্তর, “অপারেশন সিঁদুর আবেগঘন বিষয়। এখানে আগেও এসেছি। এবারও এলাম।” অন্যদিকে প্রান্তিক বলেন, “এর সঙ্গে রাজনীতির কোনও নেই। ৮০ শতাংশ পুজো প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট রয়েছে। সেখানে এখানে যদি নরেন্দ্র মোদীর কাট আউট থাকে, তবে দোষের কী! এখানে যাঁরা আসেন, তাঁরা সবাই কি বিজেপি?”

যদিও, এরপরেও সপ্তমীতে সজল ঘোষের পুজোর পর মহাষ্টমীতে সল্টলেক EZCC-র বিজেপির পুজোয় হাজির হয়ে রাজন্যা-প্রান্তিক দলবদল ও বিজেপি যোগদানের জল্পনাতেই ঘৃতাহুতি দিলেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আজকের খবর