ব্রেকিং
Latest Posts
Lux Cozi Investment : বাংলায় বিপুল বিনিয়োগ লাক্স কোজির, হবে ৯০০০ কর্মসংস্থান, ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস শুভেন্দুরSuvendu Baruipur : ‘গ্রাম-গঞ্জে বেআইনি মদ, জুয়া ও মাদকচক্র সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে’ বারুইপুর থেকে কড়া বার্তা শুভেন্দুর‘শমীক ভট্টাচার্য্য তো এই ব্যাপারে একা সিদ্ধান্ত নেন না, উনি শুধু নির্দেশ পালন করেছেন’ সুস্মিতা প্রকাশ সুখেন্দুর বিজেপিতে যোগদান প্রসঙ্গে দাবি দিলীপেরBidyadharpur : লেভেল ক্রসিং নেই, তবুও রেললাইন পারে কড়াকড়ি! বিদ্যাধরপুর স্টেশনে আরপিএফের বাধায় চরম ভোগান্তি যাত্রীদেরফের সুপার সাব মেরিনোর বাজিমাত! ৪০ বছরের বেলজিয়াম-অভিশাপ ভেঙে সেমিফাইনালে স্পেন, সামনে এমবাপের ফ্রান্স
  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • Smriti Mandhana cancels wedding : বিয়ের আগের রাতে প্রেমিকের বিশ্বাসঘাতকতা, বিয়ে বাতিল করলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মন্ধানা

Smriti Mandhana cancels wedding : বিয়ের আগের রাতে প্রেমিকের বিশ্বাসঘাতকতা, বিয়ে বাতিল করলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মন্ধানা

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। কেন তাদের বিয়ে বাতিল করা হয়েছিল? হবু বরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। পলাশ-স্মৃতির বিয়ের আসরে ‘অসুস্থতা’র নাটকের গুজব। সব মিলিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সংগীত....

Smriti Mandhana cancels wedding : বিয়ের আগের রাতে প্রেমিকের বিশ্বাসঘাতকতা, বিয়ে বাতিল করলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মন্ধানা

  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • Smriti Mandhana cancels wedding : বিয়ের আগের রাতে প্রেমিকের বিশ্বাসঘাতকতা, বিয়ে বাতিল করলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মন্ধানা

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। কেন তাদের বিয়ে বাতিল করা হয়েছিল? হবু বরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ছয়লাপ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

কেন তাদের বিয়ে বাতিল করা হয়েছিল? হবু বরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। পলাশ-স্মৃতির বিয়ের আসরে ‘অসুস্থতা’র নাটকের গুজব। সব মিলিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সংগীত পরিচালক পলাশ মুচ্ছল। গত ২৩শে নভেম্বর গাঁটছড়া বাঁধতে প্রস্তুত ছিলেন দুজনে। ক্রিকেটের ২২গজে পলাশের ফিল্মি প্রোপোজাল থেকে প্রাক-বিয়ের অনুষ্ঠানের রাজকীয় ঝলক ভাইরাল হয়েছিল। সঙ্গীত-মেহেন্দি শেষে যেদিন পলাশের নামের হলুদ গায়ে লাগানোর কথা স্মৃতির, তখন আসে দুঃসংবাদ। জানা যায়, বিয়ের আসরে হাজির অ্যাম্বুলেন্স। শোনা যায়, অসুস্থ স্মৃতি মান্দানার বাবা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল বিয়ে। এরপরই শুরু ফিসফিসানি। শোনা যায়, বিয়ের আগের রাতে হবু বর পলাশকে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছেন স্মৃতি,তাই বিয়ে বাতিল। স্মৃতি ও পলাশ রবিবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে বাতিলের কথা জানিয়ে দিলেন।

সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। বেশ কিছু দিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। বিয়ের দিন দুপুরে মন্ধানার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়ের অনুষ্ঠান সাময়িক ভাবে স্থগিত বলে জানানো হয়েছিল প্রাথমিক ভাবে। শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল সেই বিয়ে। সোজা ব্যাটে জবাব দিলেন মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার।

সমাজমাধ্যমে মন্ধানা লিখেছেন, ”গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও লিখেছেন, ”আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।”

পলাশ মুচ্ছল লেখেন, ‘আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনে যা সবচেয়ে পবিত্র সেই সম্পর্কে ভিত্তিহীন গুজবের উপর লোকেরা এত সহজে প্রতিক্রিয়া দেখাচ্ছে, যা খুব কঠিন। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন পর্যায় এবং আমি আমার বিশ্বাসকে ধরে রেখে এটি সুন্দরভাবে মোকাবেলা করব। আমি সত্যিই আশা করি যে আমরা একটি সমাজ হিসাবে, যাচাই না করা গসিপের উপর ভিত্তি করে কাউকে বিচার করার আগে বিরতি নিতে শিখব, যার উত্স কখনই সনাক্ত করা যায় না। আমাদের কথাগুলো এমনভাবে আঘাত করতে পারে যে, আমরা হয়তো কখনও বুঝতে পারি না। আমরা যখন এসব বিষয় নিয়ে ভাবছি, তখন বিশ্বের অনেক মানুষ মারাত্মক পরিণতির মুখোমুখি হচ্ছেন।

আজকের খবর