ব্রেকিং
Latest Posts
Nusrat Jahan: কমলা বিকিনিতে প্রায় উন্মুক্ত বক্ষবিভাজিকা, নুসরতের বিকিনি পরা ছবি Viral হতেই একের পর এক অশালীন কমেন্টদার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  • Home /
  • ভারত /
  • Christmas 2025 /
  • Christmas Tree Cheese Ball Recipe : খাওয়ার পাতে রাখুন ‘ক্রিসমাস ট্রি’! চিজ়ে ভরপুর মজাদার রেসিপিতে উৎসব হোক আরও জমকালো

Christmas Tree Cheese Ball Recipe : খাওয়ার পাতে রাখুন ‘ক্রিসমাস ট্রি’! চিজ়ে ভরপুর মজাদার রেসিপিতে উৎসব হোক আরও জমকালো

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।   বড়দিন, বর্ষশেষের উদযাপন, নতুন বছরের আগমন—ডিসেম্বর মাস মানেই একের পর এক পার্বণ। কখনও বন্ধুদের সঙ্গে আড্ডা, কখনও পরিবারের সঙ্গে ঘরোয়া আনন্দ। পরিকল্পনা প্রায় সবারই তৈরি থাকে। আজকাল বাড়িতে খাবার অর্ডার করে বা নিজের হাতে রান্না....

Christmas Tree Cheese Ball Recipe : খাওয়ার পাতে রাখুন ‘ক্রিসমাস ট্রি’! চিজ়ে ভরপুর মজাদার রেসিপিতে উৎসব হোক আরও জমকালো

  • Home /
  • ভারত /
  • Christmas 2025 /
  • Christmas Tree Cheese Ball Recipe : খাওয়ার পাতে রাখুন ‘ক্রিসমাস ট্রি’! চিজ়ে ভরপুর মজাদার রেসিপিতে উৎসব হোক আরও জমকালো

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।   বড়দিন, বর্ষশেষের উদযাপন, নতুন বছরের আগমন—ডিসেম্বর মাস মানেই একের পর এক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

 

বড়দিন, বর্ষশেষের উদযাপন, নতুন বছরের আগমন—ডিসেম্বর মাস মানেই একের পর এক পার্বণ। কখনও বন্ধুদের সঙ্গে আড্ডা, কখনও পরিবারের সঙ্গে ঘরোয়া আনন্দ। পরিকল্পনা প্রায় সবারই তৈরি থাকে। আজকাল বাড়িতে খাবার অর্ডার করে বা নিজের হাতে রান্না করেই ছোটখাটো পার্টি করার চল বেড়েছে। তবে এ বার উৎসবে অতিথিদের সত্যিই চমকে দিতে চাইলে, মূল খাবারের পাশাপাশি রাখুন একেবারে আলাদা কিছু।

 

এ বারের বড়দিনে মেনুতে যোগ করুন এমন এক পদ, যা দেখতেও সুন্দর, খেতেও দারুণ—আস্ত একটি খাওয়া যায় এমন ‘ক্রিসমাস ট্রি’! নাম তার ‘ক্রিসমাস ট্রি চিজ় বল’। শুধু অতিথিরাই নন, বাড়িতে যদি ছোটরা থাকে, তাদের আনন্দও হবে দ্বিগুণ। নকল হলেও এমন এক গাছ বানান, যেটা কেটে খাওয়াতেই উৎসবের আসল মজা।

 

 

 

🧀 ‘ক্রিসমাস ট্রি চিজ় বল’-এর রেসিপি

 

🛒 উপকরণ

 

২৫০ গ্রাম ক্রিম চিজ়

 

২৫০ গ্রাম ফেটা চিজ়

 

৪ কাপ গ্রেট করা চ্যাডার চিজ়

 

২৫০ গ্রাম গোট চিজ়

 

১ কাপ টাটকা পার্সলে পাতা কুচোনো

 

১ টেবিল চামচ রসুন গুঁড়ো

 

২ টেবিল চামচ পেঁয়াজ গুঁড়ো

 

স্বাদমতো নুন

 

স্বাদমতো গোলমরিচ

 

½ চা চামচ কমলালেবুর খোসার সবুজ অংশ কোরানো (ঐচ্ছিক)

 

১ মুঠো কুচোনো ক্র্যানবেরি

 

১ মুঠো বেদানার দানা

 

১ মুঠো পাইন নাটস

 

 

 

 

👩‍🍳 প্রণালী

 

প্রথমেই সব ধরনের চিজ় স্বাভাবিক তাপমাত্রায় এনে নিন, এতে মেশানো সহজ হবে। একটি বড় পাত্রে ক্রিম চিজ়, ফেটা চিজ় এবং গোট চিজ় একসঙ্গে নিয়ে হ্যান্ড মিক্সার বা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিহি মিশ্রণ তৈরি করুন।

 

এর মধ্যে যোগ করুন গ্রেট করা চ্যাডার চিজ়, রসুন গুঁড়ো, পেঁয়াজ গুঁড়ো, কমলালেবুর খোসা, পার্সলে, নুন ও গোলমরিচ। সব উপকরণ ভালো করে মিশিয়ে শেষে কুচোনো ক্র্যানবেরি দিন। এবার পাত্র ঢেকে ৩০ থেকে ৬০ মিনিট ফ্রিজে রেখে দিন, যাতে মিশ্রণটা ভালোভাবে সেট হয়।

 

ফ্রিজ থেকে বের করে বড় একটি প্লাস্টিক র‍্যাপ বিছিয়ে তার উপর চিজ়ের মিশ্রণ ঢালুন। প্লাস্টিকের সাহায্যে মুড়ে নিয়ে হাত দিয়ে আলতো করে ক্রিসমাস ট্রি-এর আকার দিন। আকার ঠিক হলে প্লাস্টিক খুলে ফেলুন।

 

এ বার চারদিক থেকে কুচোনো পার্সলে চেপে চেপে লাগান, যাতে গাছের মতো সবুজ দেখায়। তার উপর ঘুরিয়ে ঘুরিয়ে পাইন নাটস বসান। ফাঁকে ফাঁকে বেদানার দানা লাগিয়ে সাজিয়ে নিন। শেষে চ্যাডার চিজ় কেটে একটি ছোট তারা বানিয়ে গাছের মাথায় বসিয়ে দিন।

 

ব্যস! তৈরি আপনার চোখ ধাঁধানো, সুস্বাদু ক্রিসমাস ট্রি চিজ় বল। সঙ্গে পরিবেশন করুন ক্র্যাকার, টোস্ট বা ব্রেড স্টিকস।

আজকের খবর