ব্রেকিং
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • WB Rajyasabha Nomination : বিধানসভা ভোটের আগেই বাংলায় ভোটের দামামা, বিধানসভায় এসে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল ও বিজেপির রাজ্যসভার প্রার্থীরা

WB Rajyasabha Nomination : বিধানসভা ভোটের আগেই বাংলায় ভোটের দামামা, বিধানসভায় এসে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল ও বিজেপির রাজ্যসভার প্রার্থীরা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনো কিছুটা দেরি রয়েছে। তবে তার আগেই বাংলায় রাজ্যসভা নির্বাচন ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় এসে নিজেদের মনোনয়নপত্র পেশ করলেন তৃণমূল এবং বিজেপির মনোনীত রাজ্য সভার প্রার্থীরা।....

WB Rajyasabha Nomination : বিধানসভা ভোটের আগেই বাংলায় ভোটের দামামা, বিধানসভায় এসে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল ও বিজেপির রাজ্যসভার প্রার্থীরা

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • WB Rajyasabha Nomination : বিধানসভা ভোটের আগেই বাংলায় ভোটের দামামা, বিধানসভায় এসে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল ও বিজেপির রাজ্যসভার প্রার্থীরা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনো কিছুটা দেরি রয়েছে। তবে তার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনো কিছুটা দেরি রয়েছে। তবে তার আগেই বাংলায় রাজ্যসভা নির্বাচন ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় এসে নিজেদের মনোনয়নপত্র পেশ করলেন তৃণমূল এবং বিজেপির মনোনীত রাজ্য সভার প্রার্থীরা।

এবার রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব কুমার, মন্ত্রী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, বিধানসভায় মনোনয়ন জমা দিলেন তাঁরা। সঙ্গে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, নির্মল ঘোষ। প্রথমবার রাজনীতির ময়দানে নেমে স্বামী নিসপাল সিং রানেকে সঙ্গে নিয়ে যান অভিনেত্রী কোয়েল মল্লিক।

তৃণমূলের এবারের রাজ্যসভার প্রার্থী তালিকা সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন রাজীব কুমার। সময়ের আগেই বিধানসভায় পৌঁছে মুখ্য সচেতকের ঘরে পৌঁছান রাজীব কুমার। রাজনীতির নতুন ইনিংস শুরুর প্রাক্কালে তিনি বলেন, ‘মাদার টেরিজা বলতেন, ঈশ্বর আমাদের ওপর ততটুকুই দায়ভার দেন যা আমরা বইতে পারি। তবে আমি চাই ভগবান যেন আমায় অতটা বিশ্বাস না করেন!’
বাবুল সুপ্রিয় বলেন, ‘যেমন আপনি একটা স্টেজে গেলে আপনাকে মানুষ গানের অনুরোধ করে। এই গানটা গান, সেই গানটা গান। এটাও প্ল্যাটফর্ম বা পারফর্মেন্স। শুধু রিকোয়েস্টের ধরণ আলাদা। এনারা যদি বলেন, রাস্তাটা করে দিন, স্কুল করে দিন, তো মানুষের টাকাতেই কাজ হয়। আগে ভোটে জেতাতে হয়, তারপর সে কাজ কীরকম করছে দেখতে হয়। আগে আমায় মনোনীত করুন, তারপর আমার কাজটা কেমন হবে বিচার করবেন।’


কোয়েল মল্লিক বলেন, ‘প্রথমবার রাজ্য বিধানসভায় পা রেখে দারুণ লাগছে। জার্নিটা সবে শুরু হল। একদম নতুন অভিজ্ঞতা। ভীষণ ভাল লাগছে। কেরিয়ারে প্রায় ২২ বছর হয়ে গিয়েছে। মানুষের আশীর্বাদ পেয়েছি। আশা করি আগামী দিনেও মানুষের আশীর্বাদ এভাবেই পাব।’ আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, ‘অত্যন্ত আপ্লুত এবং সম্মানিত বোধ করছি।’ রাজ্যসভার প্রার্থী হিসেবে কোন বিষয়গুলিতে তিনি গুরুত্ব দেবেন জানতে চাইলে সাফ জানিয়ে দেন, ‘টু আর্লি। সদ্য মনোনয়ন জমা করতে এসেছি আজকে।’

শমীক শুভেন্দুকে নিয়ে মনোনয়ন রাহুলের

তৃণমূলের চার প্রার্থীর পাশাপাশি এদিন বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে পৌঁছান রাহুল সিনহা। গলায় বাঁকে বিহারীর উত্তরীয় এবং সঙ্গে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নিয়ে হাজির হয়ে তিনিও নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রাক্তন রাজ্য সভাপতি, বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব সম্মানীয় রাহুল সিনহা মহোদয় আসন্ন রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন। আজ বিধানসভায় বিজেপির পথপ্রদর্শক তথা পশ্চিমবঙ্গের জনক প্রাতঃস্মরণীয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ও ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর’কে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে, রাহুল সিনহা মহাশয় আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পত্র দাখিল করলেন। আমরা ওনার জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত। সম্মানীয় রাহুল সিনহা মহাশয়কে অগ্রিম শুভেচ্ছা জানাই।’

আজকের খবর