সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হবে আজ অর্থাৎ মঙ্গলবার। প্রথম দফায় ১০০ ৫২ বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণের পরে আজ ভোটগ্রহণ হবে ১৪২ বিধানসভা কেন্দ্রে। প্রথম পর্বেই ভোটদানের হার ছুঁয়েছে ৯৩%। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে একের পর এক নজিরবিহীন কড়াকড়ি জারি ছিল কয়েক মাস আগে থেকেই। একাধিক প্রশাসনিক পদে রদবদল থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নানা পদক্ষেপ নিয়েছে কমিশন। তাই শেষ দফাতে ভোটদানের হার আরও বাড়বে বলেই আশা কমিশনের।
২০২১ সালের নিরিখে ১৪২টি কেন্দ্রের মধ্যে বিজেপির দখলে ছিল ১৮টি আসন। বর্তমানে তাঁদের দখলে ১৫টি আসন। অন্যদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূলও। তাঁদের দাবি, দক্ষিণবঙ্গে ছাপ রাখতে পারবে না পদ্ম শিবির। যদিও বিজেপির নেতারা বলছেন যে মাত্রায় মানুষের উচ্ছ্বাস, ভোটদানের হাত দেখা যাচ্ছে তাতে জয় তাঁদের নিশ্চিত। 142 Assembly Constituencies Poll
দ্বিতীয় দফার আগে কিছু এলাকা থেকে অশান্তির খবর এলেও কমিশনের প্রস্তুতি সারা, জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। মানুষের উদ্দেশে তাঁর বার্তা, ‘প্রথম দফায় সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, ৯৩% মানুষ ভোট দিয়েছেন। ভোটারদের সম্পূর্ণ অধিকার রয়েছে যাকে ইচ্ছা ভোট দেওয়ার। কেউ যদি আটকায় বা ধমকায়, আমাদের কন্ট্রোল রুম নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করুন বা থানায় যান। কেন্দ্রীয় বাহিনীকেও জানাতে পারেন। যেমন আপনার দুর্গাপুজোর সময় প্যান্ডেলে যান, আনন্দ করেন তেমনই মনে করে ভোট দিয়ে আসুন।’ West Bengal Poll Security
Mamata Bhabanipur: ‘প্রথম দফাতেই সেঞ্চুরি পেরিয়েছে তৃণমূল’, পাঁচ বিধানসভায় পদযাত্রার শেষে দাবি মমতার
নজিরবিহীন নিরাপত্তা
প্রথম দফার মতো শেষদফায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে আরও কড়া নির্বাচন কমিশন। মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। নিউটাউনে স্পেশাল কন্ট্রোল রুম খোলা হয়েছে। দ্বিতীয় দফায় ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন থাকছে ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশ। Election Commission Security Bengal
প্রতিটি বুথে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে। যেখানে ৩ টি বুথ, সেখানে থাকবে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী। ৫ টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে ২ সেকশন। কলকাতায় ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ব্যারাকপুরে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ডায়মন্ড হারবারে ১৩৪ কোম্পানি, বারাসাতে ১১২ কোম্পানি,বারুইপুরে ১৬১ কোম্পানি, হাওড়া গ্রামীণে ১৪৭ কোম্পানি, পূর্ব বর্ধমানে ২৬০ কোম্পানি, কৃষ্ণনগরে ১৫৮ কোম্পানি, বনগাঁয় ৬২ কোম্পানি, বিধাননগরে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।
এদিকে দ্বিতীয় দফায় ভোটের আগে বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে কেন্দ্রীয় বাহিনী। ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কো-অর্ডিনেটর সিআরপিএফের আইজি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন। ভোটের দিন কোনও সমস্যা হলে বা অভিযোগ থাকলে হেল্পলাইন নম্বরে জানানো যাবে। দুটো মোবাইল ও একটি ল্যান্ড লাইন নম্বর দেওয়া হয়েছে। মোবাইল নম্বর দুটি হল- ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩ ও ল্যান্ড লাইন নম্বরটি হল ০৩৩২৩৬৭১১১৭।

দ্বিতীয় দফার ভোট ঘিরে নিউটাউনে কন্ট্রোলরুমও খোলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। এই কন্ট্রোলরুম থেকেই নজরদারি চালানো হবে ১৪২ টি বিধানসভা কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনীর তরফে সেরে ফেলা হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। ১৪২ টি বিধানসভা কেন্দ্রকে ৭টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা মনিটরিং টেবিল। অর্থাৎ, কেন্দ্রীয়বাহিনী যারা একেবারে ফিল্ডে নেমে এই নির্বাচনের নিরাপত্তা দেখবে, তাদের ইন্টিগ্রেটেড কন্ট্রোলরুম এখানে।