ব্রেকিং
Latest Posts
Bidyadharpur : লেভেল ক্রসিং নেই, তবুও রেললাইন পারে কড়াকড়ি! বিদ্যাধরপুর স্টেশনে আরপিএফের বাধায় চরম ভোগান্তি যাত্রীদেরফের সুপার সাব মেরিনোর বাজিমাত! ৪০ বছরের বেলজিয়াম-অভিশাপ ভেঙে সেমিফাইনালে স্পেন, সামনে এমবাপের ফ্রান্সAsha ICDS Salary : আশা কর্মী ও আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের জন্য বড় সুখবর, বেতন বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি জারিAbhishek Highcourt : কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষাকবচ প্রত্যাহার করবে হাইকোর্ট, বিচারপতির ধমকে সিআইডির কাছে হাজিরা দিতে রাজি অভিষেকSuvendu Adhikari : ‘পদ্মফুল ফোটান, দু’হাত ভরে দেব’! রেজিনগর থেকে উপনির্বাচনের দামামা বাজালেন শুভেন্দু, নন্দীগ্রাম নিয়েও আত্মবিশ্বাসী হুঙ্কার
  • Home /
  • Featured News /
  • Mitsubishi Investment in Bengal : শুভেন্দুর বাংলায় বিপুল বিনিয়োগ মিৎসুবিশির, বাংলায় হবে সেমিকন্ডাক্টর ইউনিট, সঙ্গে বিপুল কর্মসংস্থান

Mitsubishi Investment in Bengal : শুভেন্দুর বাংলায় বিপুল বিনিয়োগ মিৎসুবিশির, বাংলায় হবে সেমিকন্ডাক্টর ইউনিট, সঙ্গে বিপুল কর্মসংস্থান

মিৎসুবিশির নজরে বাংলা! সেমিকন্ডাক্টর ইউনিট গড়ার প্রস্তাব, দুর্গাপুর-পানাগড়ে বাড়তে পারে বড় বিনিয়োগ ও কর্মসংস্থান সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বদলে যাওয়া নতুন বাংলায় বিপুল অংকের বিনিয়োগ করতে এগিয়ে এলো পৃথিবীর অন্যতম বৃহত্তম ইলেকট্রনিক সংস্থা মিৎসুবিশি। চলতি মাসেই....

Mitsubishi Investment in Bengal : শুভেন্দুর বাংলায় বিপুল বিনিয়োগ মিৎসুবিশির, বাংলায় হবে সেমিকন্ডাক্টর ইউনিট, সঙ্গে বিপুল কর্মসংস্থান

  • Home /
  • Featured News /
  • Mitsubishi Investment in Bengal : শুভেন্দুর বাংলায় বিপুল বিনিয়োগ মিৎসুবিশির, বাংলায় হবে সেমিকন্ডাক্টর ইউনিট, সঙ্গে বিপুল কর্মসংস্থান

মিৎসুবিশির নজরে বাংলা! সেমিকন্ডাক্টর ইউনিট গড়ার প্রস্তাব, দুর্গাপুর-পানাগড়ে বাড়তে পারে বড় বিনিয়োগ ও কর্মসংস্থান সুষমা পাল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

মিৎসুবিশির নজরে বাংলা! সেমিকন্ডাক্টর ইউনিট গড়ার প্রস্তাব, দুর্গাপুর-পানাগড়ে বাড়তে পারে বড় বিনিয়োগ ও কর্মসংস্থান

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বদলে যাওয়া নতুন বাংলায় বিপুল অংকের বিনিয়োগ করতে এগিয়ে এলো পৃথিবীর অন্যতম বৃহত্তম ইলেকট্রনিক সংস্থা মিৎসুবিশি।

চলতি মাসেই দুটি বড় শিল্প বিনিয়োগর সম্ভাবনা তৈরির কথা আগেই জানিয়েছেন শিল্পমন্ত্রী। একটি হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের এবং আরেকটি বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের। লাক্স ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণের শিলান্যাস হবে ১১ জুলাই। ১৮ জুলাই হবে শ্যাম স্টিলের কারখানার সম্প্রসারণ। দুটি ক্ষেত্রেই লগ্নির পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে।

 

পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই যাবতীয় বিনিয়োগের বাধা কেটে যাওয়ায় এবারে বিপুল অঙ্কের বিনিয়োগ করে বাংলায় বিপুল সংখ্যক কর্মসংস্থানের দিশা দেখাতে এগিয়ে এলো এই সংস্থা।

ইতিমধ্যেই নবান্নে গিয়ে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন জাপানের মিৎসুবিশি কোম্পানির কর্মকর্তারা। নবান্ন সূত্রে জানা গেছে, দুই মন্ত্রীর সঙ্গে প্রাথমিক পর্যায়ের কথা বলে যথেষ্ট সন্তুষ্ট মিৎসুবিশি কর্তৃপক্ষ (Mitsubishi semiconductor West Bengal)। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্র‌।

Kolkata Tram : কলকাতায় ফিরছে ট্রামের সুদিন, দক্ষিণেশ্বর থেকে নিউটাউন পর্যন্ত সম্প্রসারণের ইঙ্গিত, বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর

গত বছরই ভারতে একটি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির কথা ঘোষণা করে মিৎসুবিশি। সেই আবহেই পশ্চিমবঙ্গে সরকার বদলের পর, মিৎসুবিশি গোষ্ঠীর তরফ থেকে এই রাজ্যে সেমিকন্ডাক্টর কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। কারণ, বিগত সরকারের আমলে রাজ্যে কোনও শিল্প তৈরির মতো পরিস্থিতিই ছিল না। তবে এবার বিনিয়োগ করতে চায় মিৎসুবিশি।

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকল্পের জন্য দুর্গাপুর ও পানাগড়ে জমির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের জানা গিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে মিৎসুবিশির প্রতিনিধিদল সম্ভাব্য জমি পরিদর্শনে আসবে। সেই পরিদর্শনের পরই বিনিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শিল্পমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন বলে খবর।

সেমিকন্ডাক্টার ছাড়াও বেশ কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে বৈঠকে কথা হয়েছে। চলতি মাসেই মিৎসুবিশির শীর্ষকর্তারা রাজ্যে এসে জায়গা দেখতে পারেন। তার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

 

 

আজকের খবর