Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Kolkata Metro Guardrail : মেট্রোয় প্রতিনিয়ত আত্মহত্যা ঠেকাতে নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর, ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো বসছে গার্ডরেল - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
Brazil : ৯৮১ দিনের অপেক্ষার অবসান নেইমারের, মায়ামিতে সাম্বার ঝড় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, ভিনির আগুনে ফর্মে বাড়ছে বিশ্বকাপ স্বপ্নSuvendu Janatar Darbar : মুখ্যমন্ত্রীর জনতার দরবারে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার ও প্রাক্তন মেয়রের বিরুদ্ধে, মমতার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর কাছেTamanna Murder Arrest : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাওয়ার ১২ ঘন্টার মধ্যে গ্ৰেফতার তামান্না খুনের ঘটনায় অভিযুক্ত ২Highcourt rejects Abhishek : হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, তড়িঘড়ি বিদেশ যেতে জরুরি শুনানির আর্জি খারিজMamata Banerjee : ‘মুছে ফেলা যাবে না ফুটেজ’ মমতার দায়ের করা ভবানীপুর মামলায় নির্দেশ হাইকোর্টের
  • Home /
  • কলকাতা /
  • Kolkata Metro Guardrail : মেট্রোয় প্রতিনিয়ত আত্মহত্যা ঠেকাতে নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর, ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো বসছে গার্ডরেল

Kolkata Metro Guardrail : মেট্রোয় প্রতিনিয়ত আত্মহত্যা ঠেকাতে নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর, ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো বসছে গার্ডরেল

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বুধবারও দেখা গিয়েছিল সন্তানকে কোলে নিয়ে মা আত্মহত্যা করতে মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছেন। এমন ঘটনা প্রায়ই ঘটছে কলকাতা মেট্রো রেলে। সিসিটিভি থেকে শুরু করে রেল পুলিশ দিয়ে এটা আটকানোর চেষ্টা করা হয়েছিল। তাতে অনেকটা রোখা গেলেও....

Kolkata Metro Guardrail : মেট্রোয় প্রতিনিয়ত আত্মহত্যা ঠেকাতে নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর, ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো বসছে গার্ডরেল

  • Home /
  • কলকাতা /
  • Kolkata Metro Guardrail : মেট্রোয় প্রতিনিয়ত আত্মহত্যা ঠেকাতে নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর, ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো বসছে গার্ডরেল

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বুধবারও দেখা গিয়েছিল সন্তানকে কোলে নিয়ে মা আত্মহত্যা করতে মেট্রোর সামনে ঝাঁপ....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বুধবারও দেখা গিয়েছিল সন্তানকে কোলে নিয়ে মা আত্মহত্যা করতে মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছেন। এমন ঘটনা প্রায়ই ঘটছে কলকাতা মেট্রো রেলে। সিসিটিভি থেকে শুরু করে রেল পুলিশ দিয়ে এটা আটকানোর চেষ্টা করা হয়েছিল। তাতে অনেকটা রোখা গেলেও সম্পূর্ণ সম্ভব হয়নি। বরং ইদানিং মেট্রো রেলে আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে।

সেটা কবি সুভাষ থেকে শুরু করে দমদম, দক্ষিণেশ্বর সর্বত্র আত্মহত্যা করার জন্য বেছে নেওয়া হয়েছে এই পাতালপথকে। তার জেরে যাত্রীরা বিপাকে পড়ছেন। কারণ এমন ঘটনা ঘটলে ট্রেন থামিয়ে দিতে হচ্ছে। বন্ধ রাখতে হচ্ছে বেশ কিছুক্ষণ পরিষেবা।

এদিকে কলকাতায় ১৯৮৪ সালের ২৪ অক্টোবর দেশের প্রথম মেট্রোর বাণিজ্যিকভাবে চালু হয়। এখন ৪০ বছরের ইতিহাস তৈরি করেছে কলকাতা মেট্রো। এই চার দশকে কয়েক হাজার মানুষজন আত্মহত্যার চেষ্টা করেছেন এখানে। অনেকের প্রাণ গিয়েছে, আবার অনেককে বাঁচানোও গিয়েছে। নানা উদ্যোগ নেওয়া হলেও সম্পূর্ণ শেষ করা যায়নি এই প্রচেষ্টার। যা কপালে ভাঁজ ফেলেছিল মেট্রো কর্তৃপক্ষের। এবার নাগরিকদের মরণঝাঁপ ঠেকাতে এবং জীবন বাঁচাতে উদ্যোগী হল মেট্রো রেল। এবার স্টিলের গার্ডরেল বসিয়ে মানুষজনের জীবন বাঁচাতে আরও সক্রিয় হল মেট্রো। যা অবশ্যই প্রশংসনীয়।

অন্যদিকে কালীঘাট মেট্রো স্টেশনে এখন ডাউন প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে এই ‘গার্ডরেল’ বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে মেট্রোর সমস্ত স্টেশনে এই ‘‌গার্ডরেল’‌ বসানো হবে। অনেকে মনে করছেন, এই গার্ডরেলের জেরে দুর্ঘটনা ঘটতে পারে যাত্রীদের। তাড়াহুড়ো করলে তাতে ধাক্কা লাগতে পারে। এতে হিতে বিপরীত হতে পারে। সেটা যাতে না হয় তার জন্য মেট্রো বিষয়টি প্রচারে নিয়ে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীরা ট্রেন ধরতে যাওয়ার সময় মাইকিং করা হবে। সেই ঘোষণা সকলে শুনে সতর্ক হবেন। সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটবে না বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।

এছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে প্ল্যাটফর্মের দু’ধারে কাচের দেওয়াল আছে। যা স্লাইডিংভাবে খুলে যায়। হাওড়ার ক্ষেত্রেও এমন ব্যবস্থা রয়েছে। আসলে এগুলি পরে তৈরি হওয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গিয়েছে। কিন্তু বাকি স্টেশন বহু আগে তৈরি হওয়ায় তখন সেসব করা যায়নি। সেক্ষেত্রে এখনও এমন সমস্যা দেখা দেওয়ায় উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ। মানুষের জীবন বাঁচাতে ট্রেনে ওঠার আগে গার্ডরেল রাখা হচ্ছে। যাতে রেল পুলিশ সুযোগ পায় এমন অঘটন আটকাতে। মানুষকে সচেতন করার জন্য ঘোষণা করা হবে।

আজকের খবর