ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Suvendu Adhikari : হাওড়ায় গণপিটুনিতে খুনের ঘটনায় সিআইডি তদন্ত ও নিহতের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari : হাওড়ায় গণপিটুনিতে খুনের ঘটনায় সিআইডি তদন্ত ও নিহতের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে CID তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিহত ব্যক্তির পরিবারের জন্য ৯ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করার আশ্বাস দিয়েছে প্রশাসন। সুমন তরফদার। কলকাতা সারাদিন।   হাওড়ায়....

Suvendu Adhikari : হাওড়ায় গণপিটুনিতে খুনের ঘটনায় সিআইডি তদন্ত ও নিহতের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Suvendu Adhikari : হাওড়ায় গণপিটুনিতে খুনের ঘটনায় সিআইডি তদন্ত ও নিহতের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে CID তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিহত ব্যক্তির পরিবারের জন্য....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

হাওড়ায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে CID তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিহত ব্যক্তির পরিবারের জন্য ৯ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করার আশ্বাস দিয়েছে প্রশাসন।

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

 

হাওড়ায় গণপিটুনিতে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নিহত প্রশান্ত দে-র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চার লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আরও ৫ লক্ষ টাকা সাহায্যের কথা বলা হয়েছে। ওই পরিবারকে মোট ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে এদিন জানানো হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন সব রকম কড়া পদক্ষেপ করছে, তাই কারও বাড়ি গিয়ে নিজের হাতে আইন তুলে না নেওয়ার জন্য সাধারণ বাসিন্দাদের আবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর পরামর্শ, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই রাজ্যে পালাবদল করা হয়েছে। তার পর থেকে দুর্নীতির অভিযোগ রয়েছে এমন ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। তাই কারও বাড়ি চলে যাওয়া অথবা নিজের হাতে আইন তুলে না নেওয়ার জন্য রাজ্যের বাসিন্দাদের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।

 

জনকল্যাণ শিবির প্রসঙ্গে

 

জনকল্যাণ শিবির নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চারটি স্কিমে মেজর নাম নথিভুক্ত হয়েছে। অন্নপূর্ণা যোজনায় ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯। যেহেতু ২৮ লক্ষ মহিলা ৩ জুন টাকা পেয়ে গেছেন, আরও ১ কোটি ৫ লক্ষ মহিলার ভেরিফিকেশন আপলোড হয়ে গেছে। ১ জুলাই টাকা ট্রান্সফার হবে। সেইজন্য অন্নপূর্ণা যোজনায় বেশি আবেদন হয়নি আর। প্রায় ১ লক্ষ ৩০ মতো অলরেডি ভেরিফায়েড এবং পোর্টালে আপলোড হয়ে গেছে। তাই ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯ এসেছে অন্নপূর্ণা যোজনায়।

 

উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় প্রসঙ্গে

 

ভয়াবহ বৃষ্টিতে তুমুল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে উত্তরবঙ্গ। মিরিকের একাংশ ধ্বস নামার পাশাপাশি ভেঙ্গে গিয়েছে দুধিয়া ব্রিজ। সামগ্ৰিক পরিস্থিতির উপর নজর রাখার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘পাহাড়ের একাধিক জায়গায় ছোট-বড় ধস নেমেছে। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী, জলস্তর বেড়েছে তিস্তারও। কার্শিয়ঙের দুধিয়ায় ভেঙে গেছে অস্থায়ী সেতু। গতবারেও  ২০২৫ অক্টোবারেও দুধিয়ায় ভেঙে গিয়েছিল এই সেতু। এরফলে আমাদের ডাইভারশন করতে হচ্ছে। তবে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আমরা ফাইন্সাশিয়াল ও কস্ট অ্যাপ্রুভাল সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। কাজ শেষ হতে ৪ থেকে ৫ দিন লাগবে, আশা করা যায়। যদিও আবহাওয়ার খবরে আগামী দুই দিন,  ওই সব এলাকায়, রেড সিগন্যাল রয়েছে। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে শিলিগুড়ি-মিরিকের। মানুষের যাতে কম ক্ষতি হয়, আগাম পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। ২০২৫-এ যে বড় বিপর্যয় হয়েছিল উত্তরবঙ্গে। সেরকম যাতে না হয় সেইদিকে নজর রাখছে সমস্ত দফতর। সিনিয়র আধিকারিকরা সমন্বয় রেখে কাজ করছে। স্থানীয় বিধায়করা মানুষের পাশে থেকে কাজ করছে। ইতিমধ্যেই রাজু বিস্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসিমারাতে ১ জন বাচ্চা মারা গিয়েছে, পরিবারকে ৪ লক্ষ আর্থিক সাহায্য দেওয়া হবে। মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না, তারপরেও ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।’

 

ম্যারাথন ও যোগাভ্যাস মুখ্যমন্ত্রীর

 

যোগ দিবস উপলক্ষে কলকাতায় শুরু হয়ে গেল তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। শুক্রবার সকালে কলকাতার ১১ টি জায়গা ও রাজ্যের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় ম্যারাথনের। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রান ফর যোগা’। কলকাতা কর্পোরেশনের সামনে কর্মসূচিতে যোগ দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন মুখ্যসচিব, রাজ্যের অন্যান্য মন্ত্ররা। মহাকরণের সামনে আয়োজন করা হয়েছিল যোগাসনের। কর্পোরেশন থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনের পর সেখানে যোগাসন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শামিল হয়েছিলেন বহু মানুষ। প্রতিবছরই কেন্দ্রের তরফে দেশজুড়ে উদযাপিত হয় যোগ দিবস। এবার বাংলায় বিজেপি সরকার গঠিত হওয়ায় রাজ্যেও বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনদিনের কর্মসূচির কথা। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ছটায় কর্পোরেশনের সামনে জমায়েত হয়। অনুষ্ঠানের সূচনা করেন শুভেন্দু। এরপরই কর্পোরেশনের সামনে থেকে ম্যারাথনে অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন লিয়েন্ডার পেজ, ইন্দ্রনীল খাঁ-সহ অন্যান্যরা। আগামীকাল অর্থাৎ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে। গঙ্গা বক্ষে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক অন্য পরিবেশ তৈরি করা হবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বন্দে যোগম’। কলকাতার আকাশে উড়বে ৩ হাজার ড্রোন।

 

 

আজকের খবর