ব্রেকিং
Latest Posts
Suvendu Transport: ‘৪০০ বাসের টেন্ডার দিন, মার্চ ২০২৭-এর মধ্যে ১০০০ বাস পাবেন’ ৫০টি নতুন এসি বাস উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরPM Surya Ghar: বাংলায় ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা, কেন্দ্রের ভর্তুকির সঙ্গে বাড়তি আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর21 July Mamata: ‘চোরগুলো চলে গিয়েছে, আর দলে ফেরাব না’ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলত্যাগী নেতাদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়েরঅফিসের প্রেম থেকে মৃত্যুর রহস্য! নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৃষা, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে ঘিরে একের পর এক প্রশ্নSuvendu Adhikari : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Abhaya Mother against Junior Doctors : “সবাই বিচার চাই, বিচার চাই বলছে, কিন্তু বিচার কীভাবে আনবে, তা বলছে না” বিষ্ফোরক আরজি করের নির্যাতিতার পরিবার

Abhaya Mother against Junior Doctors : “সবাই বিচার চাই, বিচার চাই বলছে, কিন্তু বিচার কীভাবে আনবে, তা বলছে না” বিষ্ফোরক আরজি করের নির্যাতিতার পরিবার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “সবাই বিচার চাই, বিচার চাই বলছে। কিন্তু বিচার কীভাবে আনবে, তা বলছে না।” এভাবেই কালীপুজোর মধ্যে নিজের মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে যাবতীয় আন্দোলনের প্রতি হতাশা প্রকাশ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন নির্যাতিতার বাবা-মা। দীপাবলিতেও চারিদিকে আঁধারই....

Abhaya Mother against Junior Doctors : “সবাই বিচার চাই, বিচার চাই বলছে, কিন্তু বিচার কীভাবে আনবে, তা বলছে না” বিষ্ফোরক আরজি করের নির্যাতিতার পরিবার

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Abhaya Mother against Junior Doctors : “সবাই বিচার চাই, বিচার চাই বলছে, কিন্তু বিচার কীভাবে আনবে, তা বলছে না” বিষ্ফোরক আরজি করের নির্যাতিতার পরিবার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “সবাই বিচার চাই, বিচার চাই বলছে। কিন্তু বিচার কীভাবে আনবে, তা বলছে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

“সবাই বিচার চাই, বিচার চাই বলছে। কিন্তু বিচার কীভাবে আনবে, তা বলছে না।” এভাবেই কালীপুজোর মধ্যে নিজের মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে যাবতীয় আন্দোলনের প্রতি হতাশা প্রকাশ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন নির্যাতিতার বাবা-মা।

দীপাবলিতেও চারিদিকে আঁধারই দেখছেন তাঁরা। আশার আলে যেন ক্ষীণ হয়ে আসছে প্রতি নিয়ত। স্মৃতি খাচ্ছে কুরে কুরে আর ডুকরে উঠছেন সন্তান হারানো বাবা – মা। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিলেন। লিখেছিলেন মর্মস্পর্শী চিঠি। এখনও হয়নি সাক্ষাৎ। কার্যত হতাশ নিহত চিকিৎসকের মা-বাবা। বলছেন, অমিত শাহ হয়ত সময় দিতে পারেননি, সারা দেশের দায়িত্ব রয়েছে। তবে জানালেন, বিজেপির লোকেরা যোগাযোগ রাখছেন। তবে বলছেন, ‘অমিত শাহের সাক্ষাৎ পেলে ভাল লাগত, মনের জোর বাড়ত’।

তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাঁদের আন্দোলনের সঙ্গে আগাগোড়াই থেকেছেন নির্যাতিতার বাবা -মা। অনশন মঞ্চে গিয়ে অনশনও ভাঙিয়েছেন আন্দোলনকারীদের। তারপর হঠাৎ আত্মপ্রকাশ করে নতুন প্ল্যাটফর্ম। জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে নিহতের পরিবার। নির্যাতিতার মায়ের মনে গভীর হয়েছে আশঙ্কা। তাঁর সন্দেহ, ‘থ্রেট কালচারে অভিযুক্তরাই এখন বিচারের দাবিতে সংগঠন গড়েছে। ওরা বলছে বিচার চাই, হয়তো ওদের মধ্যে অপরাধী লুকিয়ে আছে’। মনে করছেন সন্তান হারানো মা।

নিহতের বাবা বলেন, ‘ওদের কী উদ্দেশ্য জানি না, সবাই বিচার চাই, বিচার চাই বলছে। কিন্তু বিচার কীভাবে আনবে, তা বলছে না। এতে আমাদের মনে চাপ বাড়ছে’ । আর জি কর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আদলে আচমকা তৈরি হয়েছে আরেকটি সংগঠন।

সপ্তাহ খানেক আগেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে আসে সংগঠনটি। এঁরা প্রায় সকলেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছেন গত আড়াই মাস ধরে আন্দোলনরত জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকরা। এবার এই সদ্য গজিয়ে ওঠা প্ল্যাটফর্মের সদস্যদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন নির্যাতিতার মা-বাবা।  এবার তাঁরাও আন্দোলনে নামবেন, বললেন চিকিৎসকের বাবা – মা।

আজকের খবর