ব্রেকিং
Latest Posts
Bike Banned : ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই বাংলায় নিষিদ্ধ বাইক, রাস্তায় নামবে না Rapido, Uber-সহ কোন অ্যাপ বাইকMamata Bhabanipur : “যতই ধমকাক, চমকাক আপনারা একজোট হয়ে ভোট দেবেন” নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে ডোর টু ডোর প্রচারে মমতাYogi on Vivekananda : “স্বামী বিবেকানন্দ বলেছিলেন ‘তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব’ স্বামী বিবেকানন্দ আর নেতাজিকে গুলিয়ে দিলেন যোগী আদিত্যনাথMamata attacks Modi : ‘১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে’ মোদিকে তীব্র ব্যঙ্গ মমতারShamik NRI Bengali : ‘মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা বাইরে থেকে ভোটার আনছি, কিন্তু সেই ভোটাররা পশ্চিমবঙ্গেরই’ মমতাকে কটাক্ষ শমীকের
  • Home /
  • কলকাতা /
  • Mukundapur Dacoity : মুকুন্দপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, বাধা পেতেই ব্যবসায়ীর গলায় কোপ

Mukundapur Dacoity : মুকুন্দপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, বাধা পেতেই ব্যবসায়ীর গলায় কোপ

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। দুষ্কৃতী দৌরাত্ম্য কি বেড়েই চলেছে কলকাতায় । কসবায় তৃণমূল কাউন্সিলরকে উদ্দেশ্য করে গুলির চেষ্টা চালানোর ঘটনায় যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই সময় এবার মুকুন্দপুরে সোনার দোকানে লুটের চেষ্টা। গ্রাহক সেজে একদল দুষ্কৃতী সোনার দোকানে ঢুকে ডাকাতির....

Mukundapur Dacoity : মুকুন্দপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, বাধা পেতেই ব্যবসায়ীর গলায় কোপ

  • Home /
  • কলকাতা /
  • Mukundapur Dacoity : মুকুন্দপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, বাধা পেতেই ব্যবসায়ীর গলায় কোপ

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। দুষ্কৃতী দৌরাত্ম্য কি বেড়েই চলেছে কলকাতায় । কসবায় তৃণমূল কাউন্সিলরকে উদ্দেশ্য করে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

দুষ্কৃতী দৌরাত্ম্য কি বেড়েই চলেছে কলকাতায় । কসবায় তৃণমূল কাউন্সিলরকে উদ্দেশ্য করে গুলির চেষ্টা চালানোর ঘটনায় যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই সময় এবার মুকুন্দপুরে সোনার দোকানে লুটের চেষ্টা। গ্রাহক সেজে একদল দুষ্কৃতী সোনার দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করে। রীতিমতো রোমহর্ষক ঘটনা ঘটল রবিবার সকালে।

এর আগে পুরুলিয়া, রানাঘাটে একটি নামী গহনার দোকানে ডাকাতি হয়েছিল। সেই সময় মেলে বিহার যোগ। আর এবার কলকাতায় ডাকাতির চেষ্টা। ফলত, ফের প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার দীপঙ্কর পাল এবং সাগর নামের দুই দুষ্কৃতী। তাদের গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।

রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দু’জন দুষ্কৃতী মুকুন্দপুরের সোনার দোকানে ক্রেতা সেজে ভিতরে ঢোকে। এরপর শুরু করে লুটপাঠ। সেই সময় ব্যবসায়ী সঞ্জয় সরকার বাধা দেন। সেই সময় দুষ্কৃতীদের একজন নিজের কাছে থাকা ধারাল অস্ত্র দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর গলায় আঘাত করে। এরপর রক্তাক্ত অবস্থায় একজনকে ধরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। আশঙ্কাজনক অবস্থায় সঞ্জয়বাবুকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।

স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা মোড়ের মাথায় চা খাচ্ছিলাম। ও তো এলাকার ছেলে দেখি ওর গলা থেকে রক্ত বেরচ্ছে। তারপর একজন দিদি ছিলেন। তিনি গলায় রুমাল দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে গিয়েছে। দুজন দুষ্কৃতী ধরা পড়েছে।”

আজকের খবর