Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

SSKM Patient Death : RG Kar -র পর এসএসকেএম! ফের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
Anik Dutta Dies: ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু পরিচালক অনীক দত্তের, টলিউডে শোকের ছায়া, উঠছে একের পর এক প্রশ্নTMC MLA Arrest : পুরীর হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল! রাতারাতি কলকাতায় আনার তোড়জোড়ে চাঞ্চল্যSuvendu Adhikari : ‘জলদি ভাগো!’ হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা শুভেন্দুর, ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতিতে ফের জোরAnnapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় বড় চমক! বুধবারই আসছে ফর্ম, ১ জুন থেকে অ্যাকাউন্টে টাকা? কল্যাণী থেকে বিস্ফোরক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুরWife Swapping in India : স্ত্রী-বিনিময়ের গোপন চক্র, মহানগরের আড়ালে বাড়ছে ‘ওয়াইফ সুইচিং’ ট্রেন্ড, সম্পর্ক ও আইনের সামনে নতুন প্রশ্ন
  • Home /
  • কলকাতা /
  • SSKM Patient Death : RG Kar -র পর এসএসকেএম! ফের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

SSKM Patient Death : RG Kar -র পর এসএসকেএম! ফের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। আরজি করের পর এসএসকেএম হাসপাতাল! ফের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ রাজ্যের শ্রেষ্ঠ সুপার স্পেশালিটি হাসপাতালে। কোন্নগরের পর এবার রিষড়া। হুগলির রিষড়ার বাসিন্দা রাজীব দেবের মৃত্যুর ঘটনায় ফের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল। প্রাণ চলে গেল....

SSKM Patient Death : RG Kar -র পর এসএসকেএম! ফের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

  • Home /
  • কলকাতা /
  • SSKM Patient Death : RG Kar -র পর এসএসকেএম! ফের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। আরজি করের পর এসএসকেএম হাসপাতাল! ফের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ রাজ্যের....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। 

আরজি করের পর এসএসকেএম হাসপাতাল! ফের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ রাজ্যের শ্রেষ্ঠ সুপার স্পেশালিটি হাসপাতালে। কোন্নগরের পর এবার রিষড়া। হুগলির রিষড়ার বাসিন্দা রাজীব দেবের মৃত্যুর ঘটনায় ফের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল।

প্রাণ চলে গেল এক তরতাজা যুবকের। পরিবারের অভিযোগ, আরজি কর কাণ্ডের জেরে কলকাতার এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসকদেরও কর্মবিরতি চলছে। তার আঁচ পড়ছে চিকিৎসা পরিষেবায়। রাজীবের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়ে ক‍্যাথিডার না পাল্টানোর কারণেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মৃতের বোন জানান, আমার ভাইকে কেউ দেখতে আসেনি। কোনও ডাক্তার আসেননি। এটা কেন হবে? আমি জাস্টিস চাইছি। এভাবে কোনও বোনকে যেন ভাই হারা না হতে হয়।

মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডে ডাক্তার না আসার কারণে, সঠিক সময়ে রাজীবের প্রয়োজনীয় চিকিৎসা না হওয়াতেই গত ৫ সেপ্টেম্বর রাজীবের মৃত্যু হয়েছে। ১০ বছর আগে মায়ের থেকে একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল রাজীবের শরীরে। সম্প্রতি রাজীবকে কিডনির সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গিয়েছে, গত বৃস্পতিবার কিডনি সংক্রান্ত সমস্যার জেরে রিষড়া পদ্মপুকুর বাগপাড়া এলাকার রাজীবকে এসএসকেএম-এর নেফ্রোলজি বিভাগে ভর্তি করা হয়েছিল। রাজীবের মা সীমা দেবের একটি কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু গত ১৫ অগাস্ট থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে হাসপাতালের ভিতরে পরিষেবা দানকারী চিকিৎসকদের সংখ্যা অপ্রতুল। সেই কারণে চিকিৎসা পরিষেবাও ঠিক মতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে।

পরিবারের অভিযোগ, আন্দোলনের নাম করে জুনিয়র চিকিৎসকরা অবস্থান মঞ্চে বসে চা, কফি খাচ্ছেন। আর রাজীব যন্ত্রণায় ছটফট করছে হাসপাতালের বেডে শুয়ে। কোনও চিকিৎসক রাজীবের ক্যাথিডার লাগাতে আসেনি। দু’দিন ধরে ইউরিন না হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে।

রাজীবের মামা রূপক চৌধুরীর প্রশ্ন ”আজকে জুনিয়র ডাক্তাররা যেভাবে রোগী না দেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এর জন্য কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে তাঁরা জানেন? যে ডাক্তার দিদির মর্মান্তিক মৃত্যু হয়েছে সে ব্যাপারে আমরা সমব্যথী। তার জন্যও আমরা রাত জেগেছি কিন্তু আজকে আমার বাড়ি ছেলেটাই চলে গেল। সেখানে কিন্তু কোন চিকিৎসাই পেল না।”

আজকের খবর