ব্রেকিং
Latest Posts
Abhishek Bulldozer : হাইকোর্টে বড় জয় অভিষেকের, অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টেরAmit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতামেজিয়ায় ১৫ হাজার কোটির শিল্প প্রকল্পের সূচনা, বিনিয়োগ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর; রেল দুর্ঘটনায় কড়া বার্তাও মুখ্যমন্ত্রীর
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Uluberia Utsav : “আগামী বছর থেকে শুরু হবে উলুবেড়িয়া উৎসব” পুলক রায়

Uluberia Utsav : “আগামী বছর থেকে শুরু হবে উলুবেড়িয়া উৎসব” পুলক রায়

আগামী বছর থেকে উলুবেড়িয়া শহরে শুরু হবে উলুবেড়িয়া উৎসব। সোমবার দুপুরে প্রথম বর্ষ উলুবেড়িয়া মেলার উদ্বোধন করতে এসে এই কথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রী বলেন সদ্য বইমেলা শেষ হয়েছে। আর মেলার শেষে....

Uluberia Utsav : “আগামী বছর থেকে শুরু হবে উলুবেড়িয়া উৎসব” পুলক রায়

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Uluberia Utsav : “আগামী বছর থেকে শুরু হবে উলুবেড়িয়া উৎসব” পুলক রায়

আগামী বছর থেকে উলুবেড়িয়া শহরে শুরু হবে উলুবেড়িয়া উৎসব। সোমবার দুপুরে প্রথম বর্ষ উলুবেড়িয়া মেলার উদ্বোধন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

আগামী বছর থেকে উলুবেড়িয়া শহরে শুরু হবে উলুবেড়িয়া উৎসব। সোমবার দুপুরে প্রথম বর্ষ উলুবেড়িয়া মেলার উদ্বোধন করতে এসে এই কথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।

এদিন মন্ত্রী বলেন সদ্য বইমেলা শেষ হয়েছে। আর মেলার শেষে এই প্রথম উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে উলুবেড়িয়া মেলা হচ্ছে। মন্ত্রী বলেন এবারের উলুবেড়িয়া বই মেলায় রবিবার পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকার বই যেরকম বিক্রি হয়েছে সেইরকম খাদ্য মেলায় প্রায় ১৭ লক্ষ টাকার এবং সোনাঝুড়ি হাটে প্রায় ১৪ লক্ষ টাকার বিকিকিনি হয়েছে।

পুলক রায় বলেন রাজ্যের যেসব জায়গায় বইমেলা হয় বই বিক্রির নিরিখে উলুবেড়িয়া অন্যতম জায়গা। এর দ্বারাই প্রমান হয় উলুবেড়িয়ার মানুষ বই প্রেমী। পুলক রায় বলেন উলুবেড়িয়া মানুষের চাহিদা ছিল মেলাটা আরোও কয়েকদিন হোক।

সেই কারণে এই উলুবেড়িয়া মেলা। তিনি জানান এই মেলাতেও যেরকম বইয়ের স্টল, খাদ্য মেলা, ফুল মেলা, সোনাঝুড়ি হাট থাকবে সেইরকম পশু পালন দপ্তরের বিভিন্ন স্টল থাকবে। সেই সঙ্গে কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের সবজি ও বিক্রির ব্যবস্থা থাকবে।

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,হাওড়া গ্রামীন জেলা পুলিস সুপার সুবিমল পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও রিয়াজুল হক, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা।

আজকের খবর