Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

TMC health unit : স্বাস্থ্য ক্ষেত্রে লড়াই এর জন্য আত্মপ্রকাশ করল তৃণমূলের নতুন সংগঠন - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
Amit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতামেজিয়ায় ১৫ হাজার কোটির শিল্প প্রকল্পের সূচনা, বিনিয়োগ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর; রেল দুর্ঘটনায় কড়া বার্তাও মুখ্যমন্ত্রীরRitabrata Banerjee : কালীঘাট তৃণমূলে ভাঙ্গন অব্যাহত, কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন বিশ্বজিৎ দাস ও তাপস চট্টোপাধ্যায়
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • TMC health unit : স্বাস্থ্য ক্ষেত্রে লড়াই এর জন্য আত্মপ্রকাশ করল তৃণমূলের নতুন সংগঠন

TMC health unit : স্বাস্থ্য ক্ষেত্রে লড়াই এর জন্য আত্মপ্রকাশ করল তৃণমূলের নতুন সংগঠন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলায় প্রায় 13 বছর একটানা ক্ষমতায় থাকার সত্বেও স্বাস্থ্য ক্ষেত্রে শক্তিশালী কোন সংগঠনের অভাবে আর জি কর আন্দোলনের সময় বারে বারে ধাক্কা খেতে হয়েছে তৃণমূলকে এবং রাজ্য সরকারকে। এবার তাই সেই ভুল শুধরে নেওয়ার জন্য নতুন....

TMC health unit : স্বাস্থ্য ক্ষেত্রে লড়াই এর জন্য আত্মপ্রকাশ করল তৃণমূলের নতুন সংগঠন

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • TMC health unit : স্বাস্থ্য ক্ষেত্রে লড়াই এর জন্য আত্মপ্রকাশ করল তৃণমূলের নতুন সংগঠন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলায় প্রায় 13 বছর একটানা ক্ষমতায় থাকার সত্বেও স্বাস্থ্য ক্ষেত্রে শক্তিশালী কোন....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বাংলায় প্রায় 13 বছর একটানা ক্ষমতায় থাকার সত্বেও স্বাস্থ্য ক্ষেত্রে শক্তিশালী কোন সংগঠনের অভাবে আর জি কর আন্দোলনের সময় বারে বারে ধাক্কা খেতে হয়েছে তৃণমূলকে এবং রাজ্য সরকারকে। এবার তাই সেই ভুল শুধরে নেওয়ার জন্য নতুন পদক্ষেপ করল শাসক দল তৃণমূল। সোমবার আত্মপ্রকাশ করল তৃণমূলের আরও একটি সংগঠন। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে গঠন হল এই সংগঠন। নাম প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন(পিএইচএ)। নতুন সংগঠন কেন করতে হল তৃণমূলকে, এদিন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে সেই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী তথা পেশায় চিকিৎসক শশী পাঁজা। আরজি কর আন্দোলনে বিরোধীদের ঠিকভাবে মোকাবিলা করা যায়নি বলে মন্তব্য করলেন।

স্বাস্থ্য ক্ষেত্রে তৃণমূলের নতুন সংগঠন গড়ার খবর সামনে আসার পরই আলোচনা শুরু হয়েছিল, কেন হঠাৎ নতুন সংগঠন? কারণ, প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন নামে তৃণমূলের একটি চিকিৎসক সংগঠন রয়েছে। আরজি কর কাণ্ডের জেরেই নতুন সংগঠন গড়া হচ্ছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। কারণ, আরজি কর কাণ্ডের সময় শাসকদল অস্বস্তিতে পড়লেও তৃণমূলের চিকিৎসক সংগঠন তার মোকাবিলায় কোনও পদক্ষেপ করেনি বলে মনে করেন তৃণমূল নেতৃত্ব। এদিন শশী পাঁজার মন্তব্যে সেটাই স্পষ্ট হল। নতুন সংগঠনের নেতৃত্বে দেবেন তিনিই।
সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, সরকারি হাসপাতালে কর্মবিরতি, ধর্মঘট, বিভ্রান্তিমূলক প্রচারের মোকাবিলা করবে পিএইচএ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এলেও পরিদর্শনে যাবে। তৃণমূলের আগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সংগঠন পিএইচএ-র সঙ্গে মিশে যাবে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে জানান, স্বাস্থ্য ভবনের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে সরাসরি যোগাযোগ রাখবে তৃণমূলের নতুন সংগঠন। আন্দোলনকারী চিকিৎসকরা যদি তৃণমূলের নতুন সংগঠনে যোগ দিতে চান তাহলে কি নেওয়া হবে? শশী পাঁজা বললেন, “উন্নয়নে বিশ্বাস করলে অবশ্যই নেওয়া হবে।” পিএইচএ-র প্রথম একজিকিউটিভ বডির মিটিং হবে ৮ ফেব্রুয়ারি।

আরজি করে ঘটনার নিন্দা করে শশী পাঁজা বলেন, “আরজি করের ঘটনা নিন্দনীয়। তবে আরজি করের ঘটনায় অনেক বিভ্রান্তিমূলক তথ্য ছিল, যা শক্তিশালী সংগঠন না থাকায় সেটা মোকাবিলা করা যায়নি। রাজ্য সরকার কাজ করেছে। সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সেই ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করতে চাই।” তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করছেন, তার থেকে অনুপ্রাণিত হয়ে নতুন সংগঠন গড়া হচ্ছে। বিরোধীদের বুঝিয়ে দিতে হবে, স্বাস্থ্য ক্ষেত্রে কী কী হয়েছে।

ICDS Scam : সোনারপুরে চুরি হচ্ছে শিশুদের শৈশব, সরকারি নজরদারির অভাবে শিশুদের পড়াশোনা ও খাবার থেকে বঞ্চিত করে চলছে আইসিডিএস সেন্টার

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের উদ্যোগ নিয়ে এদিন শশী পাঁজা বলেন, “আমরা বিধায়করাও এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি। সেবাশ্রয়‌ও তেমন‌ই একটা কর্মসূচি। বিতর্ক কিছু নেই।”

জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া ও কিঞ্জল নন্দকে হেনস্থা করতে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল পদক্ষেপ করছে কি না, এই প্রশ্নের উত্তরে শশী পাঁজা বলেন, “চিঠি এলে চিঠির উত্তর দিয়ে দাও। ফিনিশ।” তাঁর কথায়, “ডাক্তারদের অপছন্দ করছি তা নয়। আমরা কষ্ট পেয়েছি পরিষেবা ব্যাহত হ‌ওয়ায়।”

আজকের খবর