u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • অটোমোবাইল /
  • Cheapest Electric Scooter : দুর্দান্ত সস্তায় ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার Vida Z লঞ্চ করছে Hero

Cheapest Electric Scooter : দুর্দান্ত সস্তায় ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার Vida Z লঞ্চ করছে Hero

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। Vida ইলেকট্রিক স্কুটারের ব্র্যান্ডের মতোই আরও সস্তার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Hero MotoCorp। নয়া এই ইলেকট্রিক স্কুটারের নাম হতে পারে Vida Z। সম্প্রতি কয়েক দফায় এই ইলেকট্রিক স্কুটারটিকে টেস্টিংয়ের সময় প্রকাশ্যেও এসেছে। চলতি বছরেই Hero....

Cheapest Electric Scooter : দুর্দান্ত সস্তায় ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার Vida Z লঞ্চ করছে Hero

  • Home /
  • অটোমোবাইল /
  • Cheapest Electric Scooter : দুর্দান্ত সস্তায় ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার Vida Z লঞ্চ করছে Hero

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। Vida ইলেকট্রিক স্কুটারের ব্র্যান্ডের মতোই আরও সস্তার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

Vida ইলেকট্রিক স্কুটারের ব্র্যান্ডের মতোই আরও সস্তার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Hero MotoCorp। নয়া এই ইলেকট্রিক স্কুটারের নাম হতে পারে Vida Z। সম্প্রতি কয়েক দফায় এই ইলেকট্রিক স্কুটারটিকে টেস্টিংয়ের সময় প্রকাশ্যেও এসেছে। চলতি বছরেই Hero MotoCorp এর Vida Z ভারতের অটো বাজারে লঞ্চ করতে পারে।

সংস্থার দাবি, ইলেকট্রিক স্কুটারের বাজার ধরতে এবং বিক্রি বাড়াতে একেবারে সস্তার ইলেকট্রিক স্কুটার (Cheapest Electric Scooter) লঞ্চ করা হবে। বর্তমানে Bajaj Chetak, Ola Electric এবং TVS বাজারে সস্তা ইলেকট্রিক স্কুটার (Cheapest Electric Scooter) এনেছে। এছাড়াও প্রতিযোগিতায় আছে একাধিক স্টার্টআপ সংস্থার EV।

Vida Z এর বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি। কিন্তু সূত্রকে হাতিয়ার করে সর্বভারতীয় এক সংভাদমাধ্যম লিখছে, Hero MotoCorp এর Vida Z-এ LED হ্যাডল্যাম্প, LED টেল ল্যাম্প সিগ্রেচর এবং স্লিক LED টার্ন ইন্ডিকেটর দিতে পারে সংস্থা। ডুয়াল-স্পোক অ্যালয় হুইল, ফ্রন্ট ডিস্ক ব্রেক, টুইন রিয়ার শক অ্যাবজর্বার এবং টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক দেওয়া থাকতে পারে নয়া Vida Z ইলেকট্রিক স্কুটারটিতে।

Vida Z ইলেকট্রিক স্কুটারটিকে গত বছর বিদেশের মাটিতে হওয়া অটো এক্সো EICMA 2024 -এ পেশ করা হয়। বেস লাইট ভেরিয়েন্টের সমান ব্যাটারি প্যাক Vida Z এ থাকতে পারে। অর্থাৎ 2.2 kWh এর ব্যাটারি প্যাক পেতে পারেন। যা ৯৪ কিমি পর্যন্ত রেঞ্জ অফার করতে পারে। স্কুটারের দাম ৮০ থেকে ৯০ হাজারের মধ্যেই (এক্স শোরুম প্রাইস) হবে বলে জানা যাচ্ছে।

নয়া Vida ইলেকট্রিক স্কুটারটির সরাসরি মোকাবিলা হবে Honda QC1 এর সঙ্গে। এই ইলেকট্রিক স্কুটারের দাম ৯০ হাজার টাকা (এক্স শোরুম প্রাইস)। একাধিক রঙের অপশনে এই স্কুটার কেনার সুযোগ থাকছে। ব্যাটারি এবং রেঞ্জ দারুণ Honda QC1 স্কুটারটিতে। এতে 1.5 kWh এর একটি ফিক্সড ব্যাটারি প্যাক দেওয়া আছে। একবার সম্পূর্ণ চার্জে 80 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

এখানে শেষ নয়, এই ইলেকট্রিক স্কুটারে 5.0-এর এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট থাকতে পারে। পাশাপাশি Honda QC1 এর টপ স্পিড 50 kmph। কম দাম হলেও কোনও অংশেই প্রিমিয়াক স্কুটার কিংবা বাইকের থেকে কম নয়।

আজকের খবর