ব্রেকিং
Latest Posts
Abhishek Virtual SIR Meeting ::‘আপনারা যদি নিজের কাজ না করেন, দল আপনাদের পাশে থাকবে না’ ভার্চুয়াল বৈঠকে কড়া হুঁশিয়ারি অভিষেকেরSukanta Majumder attacks Mamata : ‘নেতাজি বেঁচে থাকলে ঘোড়া থেকে নেমে ঠাটিয়ে একটা চড় মারতেন’ নেতাজিকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হতো বলে মমতার বক্তব্যের প্রেক্ষিতে বিস্ফোরক সুকান্তSuvendu Adhikari Bankura Deadline : বাঁকুড়ায় পুলিশের বিরুদ্ধে কড়া সুর শুভেন্দুর: ২৬ জানুয়ারি পর্যন্ত ডেডলাইন বাঁধলেন শুভেন্দুHiraan Chatterjee Wedding Scandal : ২১-শে হিরণ ভাইফোঁটা নিয়েছিলেন এখনকার বউ ঋতিকার কাছে, অবৈধ সম্পর্ক লুকোতেই ভাই বোন সেজে থাকা?Mamata against SIR : ‘এবার ওরা ঠিক করে দেবে কবে কে বিয়ে করবে? প্রেমটা ওরা ঠিক করে দেবে?’ বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার

Skin Care in Summer : বাইরে লু বইছে, গরমে কীভাবে নেবেন ত্বকের যত্ন?

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের নাজুক ত্বক। এ সময় ত্বকে যেমন ঘাম বেশি হয়, তেমনি থাকে ব্রণ ওঠার প্রবণতা। এ সমস্যা থেকে মুক্তি পেতে বেছে নিতে পারেন বিশেষ কিছু উপায়। যে উপায়ে ত্বক নিস্তেজ হবে....

Skin Care in Summer : বাইরে লু বইছে, গরমে কীভাবে নেবেন ত্বকের যত্ন?

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের নাজুক ত্বক। এ সময় ত্বকে যেমন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের নাজুক ত্বক। এ সময় ত্বকে যেমন ঘাম বেশি হয়, তেমনি থাকে ব্রণ ওঠার প্রবণতা। এ সমস্যা থেকে মুক্তি পেতে বেছে নিতে পারেন বিশেষ কিছু উপায়। যে উপায়ে ত্বক নিস্তেজ হবে না; বরং বাড়বে ত্বকের জেল্লা।

বেশি তাপমাত্রায় ত্বক নিস্তেজ হয়ে পড়ে। তাই ত্বককে নিস্তেজ ও ড্যামেজের হাত থেকে বাঁচাতে গরমের এই সময় ফেসপ্যাক ব্যবহারের বিকল্প নেই।

গরমের এই সময় তৈলাক্ত ত্বক আরও বেশি নাজেহালের শিকার হয়। তবে স্বাভাবিক ত্বকেও এ সময় দেখা দেয় ব্রণের উৎপাত। শুষ্ক ত্বকে এসব সমস্যা দেখা না দিলেও রোদে পোড়াভাব স্পষ্ট হয়ে ওঠে।

তাই সব ত্বকের জন্য কার্যকরী এবং ঝটপট ব্যবহার উপযোগী এমন কিছু ফেসপ্যাক ও টিপসের কথা আজ আপনাদের জানাব–

১। শসার রস, গোলাপজল ও চন্দন মিশিয়ে মুখে ম্যাসাজ করে লাগাতে পারেন।
২। মধু ও ঠান্ডা টক দইয়ের ফেসপ্যাক গরমের সময় ত্বকে বেশ আরাম দেয়।
৩। পাকা পেঁপে ও কলার ফেসপ্যাকও গরমে ত্বকে ভালো কাজ করে। রোদে পোড়াভাব দূর করে।
৪। ওটসের সঙ্গে বাদাম তেল মিশিয়েও ফেসপ্যাক তৈরি করতে পারেন। ওটস ত্বকের অতিরিক্ত তেল দূর করবে। আর বাদাম শুষ্ক ত্বকে পুষ্টি জোগাবে।

৫। গরমে ঘাম থেকে মুক্তি পেতে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। ত্বকের যত্নে এ মাটির উপকারিতা নতুন করে বলার কিছু নেই। তবে মুলতানি মাটি ত্বক আরও শুষ্ক করে তুলতে পারে। তাই এর সঙ্গে গোলাপজল ও মধু ব্যবহার করে মুখে ব্যবহার করুন।
৬। গরমে ত্বকের ঘাম ও তৈলাক্তভাব দূর করতে সব সময় টিস্যু সঙ্গে রাখুন।
৭। ত্বকের যত্নে ভারী নয়, ব্যবহারের জন্য বেছে নিন হালকা ময়েশ্চারাইজার।

৮। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে রোদে বেরোনোর ১৫-৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন। নির্দিষ্ট সময় পরপর মুখে পানির ঝাপটা দিন।
ত্বকে স্বস্তি দেয়ার পাশাপাশি এসব ফেসপ্যাক ও টিপস উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে ব্রণ হওয়ার প্রকোপ থেকেও রক্ষা করবে। তাই গরমে ত্বকের যত্ন ও সুরক্ষায় নিয়মিত এসব ফেসপ্যাক ব্যবহার করুন ও টিপস মেনে চলুন।

আজকের খবর