Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Suvendu Attacks Mamata : "পশ্চিমবঙ্গে যখন দাঙ্গার আগুন ছড়াচ্ছে, তখন মুখ্যমন্ত্রী গান গাইছেন!" মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News
ব্রেকিং
Latest Posts
Suvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশেরCristiano Ronaldo : গলফ কোর্সে জর্জিনার ‘পিঙ্ক ম্যাজিক’! রোনাল্ডোর সঙ্গে পারিবারিক মুহূর্ত, ভাইরাল হল বিলাসবহুল লাইফস্টাইলের নতুন ঝলক‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরা
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Attacks Mamata : “পশ্চিমবঙ্গে যখন দাঙ্গার আগুন ছড়াচ্ছে, তখন মুখ্যমন্ত্রী গান গাইছেন!” মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

Suvendu Attacks Mamata : “পশ্চিমবঙ্গে যখন দাঙ্গার আগুন ছড়াচ্ছে, তখন মুখ্যমন্ত্রী গান গাইছেন!” মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “হালখাতার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন।” এভাবেই বাংলা নববর্ষের দিন আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় সাম্প্রতিক সাম্প্রদায়িক অশান্তির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা....

Suvendu Attacks Mamata : “পশ্চিমবঙ্গে যখন দাঙ্গার আগুন ছড়াচ্ছে, তখন মুখ্যমন্ত্রী গান গাইছেন!” মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Attacks Mamata : “পশ্চিমবঙ্গে যখন দাঙ্গার আগুন ছড়াচ্ছে, তখন মুখ্যমন্ত্রী গান গাইছেন!” মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “হালখাতার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন।” এভাবেই বাংলা নববর্ষের দিন....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

“হালখাতার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন।” এভাবেই বাংলা নববর্ষের দিন আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় সাম্প্রতিক সাম্প্রদায়িক অশান্তির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।
নববর্ষের সকালেও রাজনীতির উত্তাপ। তমলুকে নববর্ষের শোভাযাত্রায় অংশ নিয়ে রাজ্যের হাল ফেরানোর ডাক শুভেন্দুর। হালখাতা নয়, বিরোধী দলনেতার হাতে দেখা গেল ‘হাল ফেরানোর খাতা’। তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দুর। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নববর্ষের শুভেচ্ছা নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী।
তমলুকের প্রসিদ্ধ বর্গভীমা মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে বিরোধী দলনেতা জানান, রাজ্যের হাল ফেরানোর খাতায় সিঁদুর লাগিয়ে এসেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, “সবাই নিজেদের হাল ফেরানোর সঙ্গে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন। এই রাজ্যের অবস্থা বেহাল। হিন্দুদের বাড়িতে ঢুকে জবাই করছে। হিন্দু পলায়ন হচ্ছে। তাই হালখাতার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন।”

মুর্শিদাবাদের পর ওয়াকফ প্রতিবাদে উত্তপ্ত হয়েছে ভাঙড়। পুলিশমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ বললেন শুভেন্দু। তিনি বলেন, “ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনী চাইব না। ওখানে তো মমতার পুলিশ আক্রান্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী চাইবে। যেখানে হিন্দুরা আক্রান্ত হবেন সেখানে কেন্দ্রীয় বাহিনী চাইব। আপনি ব্যর্থ, পুলিশমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ। বাংলায় আনসারুল বাংলা কাজ করছে। বিএসএফকে জমি দেওয়া হচ্ছে না।” নববর্ষের সকালে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েও তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। মমতা পোস্টে বাংলা গানের অংশ উদ্ধৃত করে লেখেন, “আমি বাংলায় গান গাই। বাংলা দিবস-এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা।”

পাল্টা শুভেন্দু লেখেন, “রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন! রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে, আপনিও গান গাইবেন সেটাই স্বাভাবিক… তবে গানের সুরটা বেসুরো হয়ে গেলো! নাগরিকদের ‘শুভনন্দন’ জানানোর আগে যে সকল ‘বরাহ-নন্দন’ দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, খুন করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে রাজ্যে নাগরিকরা নিজেদের সুরক্ষিত মনে করত।”

আজকের খবর