u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • কলকাতা /
  • Kasba Gang Rape Case : কসবা ল কলেজ গণধর্ষণ মামলায় নিরাপত্তারক্ষী পিনাকী ব্যানার্জির জামিন, ব্যক্তিগত বন্ডে ছাড় আলিপুর জেলা ও দায়রা আদালতের

Kasba Gang Rape Case : কসবা ল কলেজ গণধর্ষণ মামলায় নিরাপত্তারক্ষী পিনাকী ব্যানার্জির জামিন, ব্যক্তিগত বন্ডে ছাড় আলিপুর জেলা ও দায়রা আদালতের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   কসবায় দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনায় আলিপুর জেলা ও দায়রা আদালত থেকে জামিন পেলেন কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়। ২০ হাজার টাকার ব্যাক্তিগত বণ্ডে আদালত তার জামিন মঞ্জুর করেছে।মুলত নির্যাতিতার বয়ান ও ক্লোজ সার্কিট....

Kasba Gang Rape Case : কসবা ল কলেজ গণধর্ষণ মামলায় নিরাপত্তারক্ষী পিনাকী ব্যানার্জির জামিন, ব্যক্তিগত বন্ডে ছাড় আলিপুর জেলা ও দায়রা আদালতের

  • Home /
  • কলকাতা /
  • Kasba Gang Rape Case : কসবা ল কলেজ গণধর্ষণ মামলায় নিরাপত্তারক্ষী পিনাকী ব্যানার্জির জামিন, ব্যক্তিগত বন্ডে ছাড় আলিপুর জেলা ও দায়রা আদালতের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   কসবায় দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনায় আলিপুর জেলা ও দায়রা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

 

কসবায় দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনায় আলিপুর জেলা ও দায়রা আদালত থেকে জামিন পেলেন কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়। ২০ হাজার টাকার ব্যাক্তিগত বণ্ডে আদালত তার জামিন মঞ্জুর করেছে।মুলত নির্যাতিতার বয়ান ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের প্রমানের ভিত্তিতে পিনাকী বন্দ্যোপাধ্যায় নির্দোষ বলে আদালতে সওয়াল করেন তার আইনজীবী। ঘটনার সময় ঐ নিরাপত্তা রক্ষীকে জোর করে ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল বলে জানান আইনজীবী। উল্লেখ্য গত ২৫ জুন সন্ধ্যার এই ঘটনায় পুলিশ মোট চারজনকে গ্রেফতার করেছিল।মুল অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্র, জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় ও নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়। ঘটনার চার মাসের মধ্যেই জামিন পেলেন নিরাপত্তা রক্ষী।

শর্তসাপেক্ষে কসবা ল’ কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল আলিপুর সেশনস কোর্টের ভ্যাকেশন বেঞ্চ। পিনাকী বন্দ্যোপাধ্যায় আদতে খড়দার বাসিন্দা, কিন্তু তিনি কাজের জন্য কসবায় ভাড়া থাকতেন।

কেন তিনি জেনেশুনে মুখ বন্ধ রেখেছিলেন? কেন পরদিন তিনি কলেজ কর্তৃপক্ষকে কিছু জানাননি? ভয়ে নাকি অন্য কোনও চাপে? ‘গণধর্ষণের সময়’ কী করছিলেন তিনি? জিজ্ঞাসাবাদের সময় এহেন বিভিন্ন প্রশ্নের সদুত্তর না মেলায় কসবা গণধর্ষণকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল নিরাপত্তারক্ষীকে। নির্যাতিতার অভিযোগ ছিল, নিরাপত্তারক্ষীর কাছে সাহায্য চেয়েও পাননি তিনি। আর সেখানেই প্রশ্ন ওঠে, কেন নিরাপত্তারক্ষী সাহায্যে এগিয়ে আসেননি?

অভিযোগকারিণীর বয়ান অনুসারে, তাঁকে সাহায্য করার পরিবর্তে গার্ড রুম থেকে চলে যান নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়। নির্যাতিতা অভিযোগ করেছিলেন, তাঁকে সাহায্য করার বদলে তিনি উলটে অভিযুক্তদেরই সাহায্য করেছিলেন। অপরাধ ঘটার সময় তিনি কলেজে উপস্থিত ছিলেন। নির্যাতিতার বয়ানেই উঠে আসে সেই তথ্য। তারপরই প্রশ্ন ওঠে, কেন তিনি বাধা দেননি? প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিল নিরাপত্তারক্ষীর ভূমিকা। ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের শিকার হন প্রথম বর্ষের ছাত্রী। গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে কলেজেরই প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র (৩১)। সেইসময় কলেজের অস্থায়ী কর্মীও ছিল মনোজিৎ। তাঁকে অপরাধে মদত দিয়েছিল কলেজেরই তৃতীয় সিমেস্টারের ২ পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় (২০) এবং জাহিদ আহমেদ (১৯)।

নির্যাতিতা থানায় অভিযোগ জানানোর পর, ২৬ জুন তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়। ধৃত ৩ জনকে জেরা করে নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্য়ায়ের কথা জানা যায়। এরপর ২৮ জুন গ্রেফতার করা হয় নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে। সাড়ে ৩ মাসের মাথাতেই মিলল জামিন। প্রশ্ন উঠেছিল, কেন তিনি বাধা দেননি? কেন তিনি কিছু জানাননি? কেন ইউনিয়ন রুমে হকি স্টিক মজুত ছিল? ‘ম্যাঙ্গো’ মনোজিতের প্রভাবের কাছেই কি চুপ ছিলেন তিনি?

 

আজকের খবর