স্কুলগুলিতে ও অঞ্চলের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবার বিশেষ উদ্যোগ গ্রহন করলো পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েত। অঞ্চলের বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্যপূর্ন রাখতে ৭০টি লোহার তৈরি ডাস্টবিন বসানো হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।
পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের প্রধান শংকর প্রসাদ দে জানান অঞ্চলের মধ্যে ১৮ টি স্কুল রয়েছে। ওই স্কুল গুলির সামনে এবং অঞ্চলের বিভিন্ন এলাকায় মোট ৭০ টি লোহার তৈরি ডাস্টবিন বসানো হয়েছে।
স্কুল চত্বর ও বিভিন্ন এলাকা কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাই কে ওই ডাস্টবিনে নোংরা আবর্জনা ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই ডাস্টবিন থেকে তিন দিন অন্তর নোংরা আবর্জনা সংগ্রহ করে নিদিষ্ট জায়গায় নিয়ে গিয়ে ফেলা হবে।
তাই অঞ্চলের সকলকে তিনি ওই ডাস্টবিন ব্যবহার করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন পরিবেশকে সুন্দর রাখার জন্য এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গোটা অঞ্চলকে সুন্দর ভাবে রাখার জন্য লোহার তৈরি ৭০ টি ডাস্টবিন বসানো হয়েছে।