ব্রেকিং
Latest Posts
Abhishek Bulldozer : হাইকোর্টে বড় জয় অভিষেকের, অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টেরAmit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতামেজিয়ায় ১৫ হাজার কোটির শিল্প প্রকল্পের সূচনা, বিনিয়োগ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর; রেল দুর্ঘটনায় কড়া বার্তাও মুখ্যমন্ত্রীর
  • Home /
  • ভারত /
  • Dol Purnima Holi Ka Dahan : দোলের আগের দিন‘হোলিকা দহন’ কেন পালন করা হয়? জেনে নিন

Dol Purnima Holi Ka Dahan : দোলের আগের দিন‘হোলিকা দহন’ কেন পালন করা হয়? জেনে নিন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। হোলির সঙ্গে নানান পৌরাণিক কাহিনির উল্লেখ পাওয়া যায়। প্রহ্লাদের ভক্তি, হিরণ্যকশিপু বধের কাহিনি, আবার রাধা-কৃষ্ণের রাসলীলার সুবাস রয়েছে এই উৎসবে। পৌরাণিক কাহিনি অনুযায়ী ‘হোলিকা দহন’ থেকে এসেছে হোলি, যা অসত্য ও অধর্মের বিরুদ্ধে সত্য ও ধর্মের....

Dol Purnima Holi Ka Dahan : দোলের আগের দিন‘হোলিকা দহন’ কেন পালন করা হয়? জেনে নিন

  • Home /
  • ভারত /
  • Dol Purnima Holi Ka Dahan : দোলের আগের দিন‘হোলিকা দহন’ কেন পালন করা হয়? জেনে নিন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। হোলির সঙ্গে নানান পৌরাণিক কাহিনির উল্লেখ পাওয়া যায়। প্রহ্লাদের ভক্তি, হিরণ্যকশিপু বধের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

হোলির সঙ্গে নানান পৌরাণিক কাহিনির উল্লেখ পাওয়া যায়। প্রহ্লাদের ভক্তি, হিরণ্যকশিপু বধের কাহিনি, আবার রাধা-কৃষ্ণের রাসলীলার সুবাস রয়েছে এই উৎসবে।

পৌরাণিক কাহিনি অনুযায়ী ‘হোলিকা দহন’ থেকে এসেছে হোলি, যা অসত্য ও অধর্মের বিরুদ্ধে সত্য ও ধর্মের জয়ের প্রতীক। এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাক্ষসকুলে জন্মানো প্রহ্লাদের কাহিনি। রাক্ষস বংশের সন্তান হওয়া সত্ত্বেও নারায়ণের অনন্য ভক্ত ছিলেন প্রহ্লাদ। কিন্তু তাঁর পিতা হিরণ্যকশিপু সন্তানের ঈশ্বরভক্তিতে ক্ষুব্ধ ছিল। এ কারণে প্রহ্লাদকে নানা ধরনের কষ্ট দিতে হাত কাঁপেনি তার।

শেষে বোন হোলিকার সঙ্গে মিলে প্রহ্লাদকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করে হিরণ্যকশিপু। কঠোর তপস্যার পর আশীর্বাদস্বরূপ হিসেবে পাওয়া একটি চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত কাঠের ওপর বসে হোলিকা। এই চাদর গায়ে থাকলে কোনো আগুন পোড়াতে পারবে না তাকে। এদিকে বিষ্ণুর নাম জপ করতে করতে প্রহ্লাদ পিসির কোলে বসে পড়ে। নারায়ণের কৃপায় সেই চাদর উড়ে প্রহ্লাদের শরীর ঢেকে দেয় এবং আগুনে পুড়ে যায় হোলিকা। সেই থেকেই হোলিকা দহনের প্রথা পালিত হতে শুরু করে। সত্যের জয়ের প্রতীক এটি।

আজকের খবর