Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

No Gangrape in RG Kar : "তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়নি, একজনই এই কাজ করেছিল" হাইকোর্টে রিপোর্টে জানিয়ে দিল সিবিআই - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News
ব্রেকিং
Latest Posts
NEET বিতর্কের মাঝেই বাংলার টপারদের বড় সম্মান! ১০০ কৃতীকে ল্যাপটপ উপহার, ভবিষ্যতের চিকিৎসকদের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর‘ককরোচ’ মামলায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, ছাত্র আন্দোলনে সমাজবিরোধী অনুপ্রবেশের আশঙ্কা; রাজ্যের কাছেও রিপোর্ট চাইল শীর্ষ আদালতSuvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • No Gangrape in RG Kar : “তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়নি, একজনই এই কাজ করেছিল” হাইকোর্টে রিপোর্টে জানিয়ে দিল সিবিআই

No Gangrape in RG Kar : “তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়নি, একজনই এই কাজ করেছিল” হাইকোর্টে রিপোর্টে জানিয়ে দিল সিবিআই

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়নি। একজনই এই কাজ করেছিল।” কলকাতা হাইকোর্টে লিখিতভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আরজি কর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসককে ধর্ষণ করা হয়েছিল, নাকি সেদিন গণধর্ষণের ঘটনা ঘটে, এমনই প্রশ্ন করেছিলেন কলকাতা হাইকোর্টের....

No Gangrape in RG Kar : “তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়নি, একজনই এই কাজ করেছিল” হাইকোর্টে রিপোর্টে জানিয়ে দিল সিবিআই

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • No Gangrape in RG Kar : “তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়নি, একজনই এই কাজ করেছিল” হাইকোর্টে রিপোর্টে জানিয়ে দিল সিবিআই

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়নি। একজনই এই কাজ করেছিল।” কলকাতা হাইকোর্টে লিখিতভাবে জানিয়ে....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

“তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়নি। একজনই এই কাজ করেছিল।” কলকাতা হাইকোর্টে লিখিতভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
আরজি কর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসককে ধর্ষণ করা হয়েছিল, নাকি সেদিন গণধর্ষণের ঘটনা ঘটে, এমনই প্রশ্ন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার আদালতে সেই প্রশ্নের উত্তর দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
আদালতের নির্দেশ মেনে শুক্রবার হাইকোর্টে কেস ডায়েরি নিয়ে যায় সিবিআই। সেই সঙ্গে স্টেটাস রিপোর্টও জমা দেয় গোয়েন্দা সংস্থা। আর তাতেই প্রমাণের কথা উল্লেখ করে সিবিআই জানিয়েছে, এটা ধর্ষণের ঘটনা। আরজি কর মামলা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আসার পর প্রথম শুনানিতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তুলেছিলেন। পরে আর কী তদন্ত করা হল? একটা চার্জশিটের পর আর কোনও চার্জশিট দেওয়া হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। শুক্রবারের শুনানিতে সিবিআই জানায়, তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়নি। তাঁরা উল্লেখ করেন, ফরেনসিক বিভাগের তদন্তে উঠে এসেছে, একজনই ওই জঘন্য কাজ করেছে।
এদিন বিচারপতি ঘোষ বলেন, “আমি জানতে চাই, যদি গণধর্ষণ হয়ে থাকে, তাহলে কি তদন্তে কারও নাম আসছে?” সিবিআই জানায়, সব প্রমাণ ডিএনএ পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হয়। ১৪ জন চিকিৎসকের টিম কাজ করেছিল। তারা জানিয়েছে, একজনই এই কাজে যুক্ত ছিল। সিবিআইয়ের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, এটা গণধর্ষণের ঘটনা নয়। এখনও পর্যন্ত তাদের কাছে থাকা তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি তারা জানাচ্ছে, ওখানে শুধুমাত্র একজন পুরুষেরই ডিএনএ পাওয়া গিয়েছিল। সেই ডিএনএ প্রোফাইলিংয়ের পরেই তারা চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে।

অন্যদিকে, আরজি কর মামলায় কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সেই রিপোর্ট দিয়ে তাঁরা জানিয়েছে, নতুন করে তিনজনের ওপর নজর রাখা হচ্ছে। তাঁদের কল ডিটেইলস জোগাড় করা হয়েছে। তবে এরা কোন তিনজন, তা স্পষ্ট করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুক্রবার আদালতে যে স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সিবিআই তাতে এও উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে। তাই মূল ঘটনা ধামাচাপা দেওয়ার কাজে কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে তাঁরা। একই সঙ্গে বলা হয়েছে, ২৪ জনের বয়ান রেকর্ড করা ছাড়া হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

নির্যাতিতার পরিবার অনেক আগে থেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল। তাঁদের বক্তব্য ছিল, সিবিআই ঢিলেমি দিচ্ছে, আসল দোষীদের ধরতে চাইছে না। এর জন্য নতুন করে তদন্ত শুরু করার আর্জিও তাঁরা জানান। এদিনও স্ট্যাটাস রিপোর্ট জমার পর আদালতে নির্যাতিতার বাবা বলেন, ‘এতদিন মাস ধরে যা হওয়ার সেটাই হচ্ছে না।’ এই কথা শুনে বিচারপতি তাঁকে ধৈর্য ধরতে বলেন। বিচারপতির কথায়, রাতারাতি কিছু হবে না। সময় দিতেই হবে। নির্যাতিতার পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘সিবিআই স্ট্যাটাস রিপোর্টে তদন্তের অগ্রগতির উল্লেখ আছে। তাই নিজেদের ব্রাত্য ভাবার কোনও কারণ নেই।’

আজকের খবর