Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Lovers Online Shopping Fight : প্রেমিকের থেকে রোজ গিফটের আবদারের জেরে বিচ্ছেদ, প্রতিশোধ নিতে প্রাক্তন প্রেমিকার বাড়িতে ক্যাশ অন ডেলিভারিতে ৩০০ পার্সেল - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
Suvendu DA meeting : আজ রাজভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণের পর নবান্নে সরকারি কর্মচারীদের সংগঠনগুলিকে নিয়ে ডিএ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকলকাতার ট্রাম কি ফিরবে পুরনো ছন্দে? নতুন সরকারের কাছে জোরালো দাবি, রাস্তায় ফের ট্রামের ঘণ্টা শোনার অপেক্ষায় শহরIndia Alliance beside Abhishek : অভিষেকের উপর হামলায় সরব INDIA জোট! খাড়গে-কেজরিওয়াল-অখিলেশের তীব্র প্রতিবাদে চড়ল রাজনৈতিক পারদAbhishek Banerjee : সোনারপুরে অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ! ডিম-জুতো-পাথর ছোড়া, ভাঙল চশমা, হেলমেট পরে পৌঁছালেন নিহত কর্মীর বাড়িতেরাস্তায় ময়লা ফেললেই কড়া অ্যাকশন! আজ থেকেই বাংলায় চালু ‘স্বচ্ছ অ্যাপ’, বড় ঘোষণা অগ্নিমিত্রার
  • Home /
  • কলকাতা /
  • Lovers Online Shopping Fight : প্রেমিকের থেকে রোজ গিফটের আবদারের জেরে বিচ্ছেদ, প্রতিশোধ নিতে প্রাক্তন প্রেমিকার বাড়িতে ক্যাশ অন ডেলিভারিতে ৩০০ পার্সেল

Lovers Online Shopping Fight : প্রেমিকের থেকে রোজ গিফটের আবদারের জেরে বিচ্ছেদ, প্রতিশোধ নিতে প্রাক্তন প্রেমিকার বাড়িতে ক্যাশ অন ডেলিভারিতে ৩০০ পার্সেল

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। অনলাইনে শপিং করার নেশা প্রেমিকার। তাতে ক্রমশ পকেট ফাঁকা হচ্ছিল প্রেমিকের। তার জেরে সম্পর্কে বিচ্ছেদ। বিচ্ছেদের প্রতিশোধ নিতে নয়া ফন্দি যুবকের। প্রায় ৪ মাস ধরে প্রেমিকাকে ক্যাশ অন ডেলিভারিতে ৩০০ টি গিফট পাঠাল প্রেমিক। তবে প্রাক্তন....

Lovers Online Shopping Fight : প্রেমিকের থেকে রোজ গিফটের আবদারের জেরে বিচ্ছেদ, প্রতিশোধ নিতে প্রাক্তন প্রেমিকার বাড়িতে ক্যাশ অন ডেলিভারিতে ৩০০ পার্সেল

  • Home /
  • কলকাতা /
  • Lovers Online Shopping Fight : প্রেমিকের থেকে রোজ গিফটের আবদারের জেরে বিচ্ছেদ, প্রতিশোধ নিতে প্রাক্তন প্রেমিকার বাড়িতে ক্যাশ অন ডেলিভারিতে ৩০০ পার্সেল

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। অনলাইনে শপিং করার নেশা প্রেমিকার। তাতে ক্রমশ পকেট ফাঁকা হচ্ছিল প্রেমিকের। তার....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

অনলাইনে শপিং করার নেশা প্রেমিকার। তাতে ক্রমশ পকেট ফাঁকা হচ্ছিল প্রেমিকের। তার জেরে সম্পর্কে বিচ্ছেদ। বিচ্ছেদের প্রতিশোধ নিতে নয়া ফন্দি যুবকের। প্রায় ৪ মাস ধরে প্রেমিকাকে ক্যাশ অন ডেলিভারিতে ৩০০ টি গিফট পাঠাল প্রেমিক।

তবে প্রাক্তন প্রেমিকাকে উতক্ত করার ফন্দিতে হাজতবাস হতে হতে বাঁচল যুবক। শুনে মজার মনে হলেও বিষয়টি যথেষ্ট গুরুতর। মার্চ মাসে বিধাননগর সাইবার থানায় নিগ্রহের অভিযোগ দায়ের করেন ২৪ বছর বয়সী এক ব্যাঙ্ককর্মী।

তিনি জানিয়েছিলেন, প্রায় ৪ মাস ধরে কেউ তাকে একাধিক ক্যাশ-অন-ডেলিভারি পার্সেল পাঠিয়ে চলেছে। ক্যাশ-অন-ডেলিভারি পার্সেলগুলি তিনি গ্রহন না করায় অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে তার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। এর ফলে তাকে প্রচন্ড হয়রানির শিকার হতে হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পুলিশের প্রাথমিক অনুমান ছিল মহিলার কোন সহকর্মী এই কাজ করছে।

তবে পরে জানা যায় কোন সহকর্মী নন, বরং মহিলার প্রাক্তন প্রেমিক সুমন সিকদার (২৫) এই কাজের সঙ্গে জড়িত। পুলিশ সূত্রে জানা গিয়েছে সুমন সিকদার নদিয়ার বাসিন্দা। তাঁর এই ব্যাঙ্ককর্মীর সঙ্গে অনেকদিনের সম্পর্ক। সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়। আর বিচ্ছেদের প্রতিশোধ নিতেই এই কাজ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুমন সিকদার শিকার করেছেন যে তিনি তাঁর প্রাক্তন প্রেমিকাকে উতক্ত করার উদ্দেশ্যে তার অ্যাকাউন্ট থেকে পার্সেল অর্ডার করতেন। পাশাপশি বিভিন্ন অপিরিচিত নম্বর থেকে ক্রমাগত কল ও ম্যাসেজ পাঠাতেন।

তিনি আরও জানান, যে তাঁর প্রাক্তন ওই প্রেমিকা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করতেন এবং প্রায়শই তার কাছ থেকে উপহার দাবি করতেন। সবসময় গিফট কিনে দেওয়া তার পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না।

তিনি ভেবেছিলেন যে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছেন কারণ তিনি তার প্রেমিকার ভরণপোষণের দ্বায়িত্ব নিতে পারছিলেন না তাই। তাই তিনি এই বিশাল সংখ্যার পার্সেল পাঠিয়ে হয়রানির সিদ্ধান্ত নেন। ঘটনায় বুধবার সুমন সিকদারকে সল্টলেক কোর্টে তোলা হলে, তিনি জামিন পেয়ে যান।

লেকটাউনের একটি ব্যাংকে কর্মরত ওই মহিলা জানান, গত বছরের নভেম্বর থেকে সমস্যাটি শুরু হয়। সুমনের সঙ্গে বিচ্ছেদের পরপর বিভিন্ন সংস্থার ডেলিভারি কর্মীরা তার বাড়িতে বিভিন্ন পার্সেল নিয়ে আসতে থাকেন।

কয়েকশ পার্সেল তাকে রিটার্ন করতে হয় কিছু কিছু পার্সেল তিনি নেবেন না বলে জানিয়ে দেন ডেলিভারি দিতে আসা কর্মীদের। এগুলো সবই ছিল ক্যাশ অন ডেলিভারি আওতায়। অর্থাৎ টাকা দিতে হবে ওই মহিলাকেই। এইসব গিফটের মধ্যে ছিল ট্যাবলেট, মোবাইল ফোন থেকে শুরু করে পোশাক ও ছোট ছোট নানা জিনিস।

বিশেষত ভ্যালেন্টাইন উইকে প্রত্যেকদিন একটি করে পার্সল চলে আসত বাড়িতে। ডেলিভারি এজেন্টদের সঙ্গে প্রায়শই রীতিমতো ঝগড়া, কথা কাটাকাটি শুরু হয়ে যেত। আর সেজন্য অনেকেই আমাকে নেতিবাচক রেটিং দিয়েছেন। এই পুরো বিষয়টি ই-কমার্স প্ল্যাটফর্মে জানাতে তারা আমার অ্যাকাউন্ট ব্লক করে দেয়।

আজকের খবর