Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

TMC demands Amit Shah resignation on Pahalgam terror attack : "অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কীভাবে? কেন এখনও জঙ্গিরা ধরা পড়ল না?" অমিত শাহের পদত্যাগ দাবি করে প্রশ্ন তৃণমূলের - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • TMC demands Amit Shah resignation on Pahalgam terror attack : “অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কীভাবে? কেন এখনও জঙ্গিরা ধরা পড়ল না?” অমিত শাহের পদত্যাগ দাবি করে প্রশ্ন তৃণমূলের

TMC demands Amit Shah resignation on Pahalgam terror attack : “অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কীভাবে? কেন এখনও জঙ্গিরা ধরা পড়ল না?” অমিত শাহের পদত্যাগ দাবি করে প্রশ্ন তৃণমূলের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? আপনি বিএসএফ-এর ব্যর্থতা প্রমাণ করে দিলেন। পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কীভাবে? আপনাদের ব্যর্থতার জন্য ২৬ জন মানুষের প্রাণ গেল। কেন এখনও জঙ্গিরা ধরা পড়ল না?” এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের পরে....

TMC demands Amit Shah resignation on Pahalgam terror attack : “অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কীভাবে? কেন এখনও জঙ্গিরা ধরা পড়ল না?” অমিত শাহের পদত্যাগ দাবি করে প্রশ্ন তৃণমূলের

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • TMC demands Amit Shah resignation on Pahalgam terror attack : “অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কীভাবে? কেন এখনও জঙ্গিরা ধরা পড়ল না?” অমিত শাহের পদত্যাগ দাবি করে প্রশ্ন তৃণমূলের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? আপনি বিএসএফ-এর ব্যর্থতা প্রমাণ করে দিলেন। পহেলগাঁওয়ে জঙ্গিরা....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

“অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? আপনি বিএসএফ-এর ব্যর্থতা প্রমাণ করে দিলেন। পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কীভাবে? আপনাদের ব্যর্থতার জন্য ২৬ জন মানুষের প্রাণ গেল। কেন এখনও জঙ্গিরা ধরা পড়ল না?” এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের পরে পাল্টা আক্রমণে নামল তৃণমূল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিনভর বাক্যবাণের পর এবার ময়দানে নেমেছে তৃণমূল। রবিবার দলের সাংবাদিক সম্মেলনে তীব্র আক্রমণ শানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং সাগরিক ঘোষ। মূলত ‘অপারেশন সিঁদুর’ এবং বাংলার মহিলাদের নিয়ে শাহের মন্তব্য ঘিরেই এই পাল্টা আক্রমণ।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আজকের দিনটা জামাইষষ্ঠী। এটা হয়তো বলতাম না। তবে এমন কথা কিছু বলে গেছেন, যে তার (অমিত শাহ) উত্তর না দিয়েও পারা যায় না। আমরা আগেও বলেছি, অপারেশন সিঁদুর- এই নামের বিরুদ্ধে কোনও কথা বলছি না। যখন এটা বাস্তব সত্য যে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ অবধি ৫টি রাষ্ট্রে ঘুরলেন, প্রতিনিধি দলে সামিল হলেন, দেশের কথা বললেন, সেই সময়টাতেই এখানে এসে আপনারা অপারেশন সিঁদুর নিয়ে, মেয়েদের সঙ্গে অপমানসূচক খেলা তৈরি করবার?”

উল্লেখ্য, এদিন অমিত শাহ নেতাজি ইনডোরের সভা থেকে বলেছিলেন, “তোষণের সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল সরকার। পহেলগাঁওয়ে ধর্ম জেনে খুন করেছে। অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে। কিন্তু দিদির পেটে ব্যথা হচ্ছে। দিদির হয়তো জঙ্গিদের জন্য কষ্ট হচ্ছে। দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি, দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন। বাংলার মহিলাদের কাছে অনুরোধ, মমতাকে সিঁদুরের দাম বুঝিয়ে দিতে হবে, সিঁদুরের অপমানের ফল কী হয়, বুঝিয়ে দিতে হবে।”

‘অপারেশন ইঁদুর’ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন:

সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুঙ্কার ছেড়ে বলেছিলেন, “অপারেশন সিঁদুরের পর বাংলায় অপারেশন ইঁদুর হবে। তৃণমূলের যত ইঁদুর আছে সবকটা ধরে খাঁচায় বন্দি করা হবে।” এ নিয়েও অমিত শাহকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন চন্দ্রিমা। তিনি বলেন, “আপনার (অমিত শাহ) যিনি রাজ্যের সভাপতি, অপারেশন বেঙ্গলের কথা বললেন, কীসের অপারেশন আমরা জিজ্ঞাসা করতে চাই। কী করেছেন মেয়েদের জন্য? সিঁদুর নিয়ে রাজনীতি করছে বিজেপি।”

এছাড়াও, অমিত শাহকে নেতাজি ইন্ডোরে সভা করার অনুমতি দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের উদারতার কথা তুলে ধরে তৃণমূল প্রশ্ন তুলেছে, বিজেপি শাসিত রাজ্যে কি এই অনুমতি মিলত? আর জি কর কাণ্ডে রাজ্যের পুলিশই অপরাধীকে ধরেছে বলে দাবি করে তৃণমূল প্রশ্ন তোলে, “উন্নাও, হাথরসে কী হয়েছে?” অনুপ্রবেশ প্রসঙ্গে অমিত শাহের মন্তব্যের জবাবে তৃণমূলের প্রশ্ন, “অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? আপনি বিএসএফ-এর ব্যর্থতা প্রমাণ করে দিলেন। পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কীভাবে? আপনাদের ব্যর্থতার জন্য ২৬ জন মানুষের প্রাণ গেল। কেন এখনও জঙ্গিরা ধরা পড়ল না?”

আজকের খবর