Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

RCB IPL 2025 Champion: অবশেষে আইপিএল জয় বিরাট কোহলির, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ বেঙ্গালুরুর - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
Koel Mullick : ২১ জুলাইয়ের আগে মমতার চাপ বাড়িয়ে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা কোয়েল মল্লিকের, ইস্তফা দিয়েই বৈঠক ভূপেন্দ্র যাদবের সঙ্গে‘যাঁর যাঁর যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগে লোটাকম্বল গুছিয়ে দল ছেড়ে চলে যান’ ডেডলাইন মমতারKolkata Book Fair : বইমেলাতেও কোটি টাকার দুর্নীতির অভিযোগ! তৃণমূল আমলের ফাইল খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরনবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্ত
  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • RCB IPL 2025 Champion: অবশেষে আইপিএল জয় বিরাট কোহলির, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ বেঙ্গালুরুর

RCB IPL 2025 Champion: অবশেষে আইপিএল জয় বিরাট কোহলির, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ বেঙ্গালুরুর

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।   ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অধিনায়ক রজত পাতিদারের হাত ধরে এই প্রথম আইপিএল ট্রফি জিতল বেঙ্গালরু। ফাইনালে পঞ্জাব কিংসে ৬ রানে হারিয়ে অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যতই ভাল দল গড়, যতই খরচ....

RCB IPL 2025 Champion: অবশেষে আইপিএল জয় বিরাট কোহলির, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ বেঙ্গালুরুর

  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • RCB IPL 2025 Champion: অবশেষে আইপিএল জয় বিরাট কোহলির, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ বেঙ্গালুরুর

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।   ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অধিনায়ক রজত পাতিদারের হাত ধরে এই....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অধিনায়ক রজত পাতিদারের হাত ধরে এই প্রথম আইপিএল ট্রফি জিতল বেঙ্গালরু। ফাইনালে পঞ্জাব কিংসে ৬ রানে হারিয়ে  অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যতই ভাল দল গড়, যতই খরচ করো, যত বড় ভক্তকূলই থাকুক, বেঙ্গালুরু কখনও আইপিএল জিততে পারবে না।

গত কয়েক বছর ধরে বিরাট কোহলির বেঙ্গালুরুকে বারবার একই কটাক্ষ শুনতে হয়। মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে আইপিএল জেতার স্বপ্নপূরণ হল বিরাট কোহলির।

কোহলির স্বপ্নপূরণ

১৮টা বছর। হ্য়াঁ, ১৮টা বছর। কত কটাক্ষ, কত মিম, কত সমালোচনা শুনতে হয়েছে। কতবার বলা হয়েছে, তার আর আইপিএল (IPL 2025) জেতা হবে না। তিনি চুপ ছিলেন। ১৮টা বছর ধরে একটাই দলে থেকে অবশেষে আইপিএল জিতলেন বিরাট কোহলি। মঙ্গলবার আমেদাবাদে ফাইনালে শেষ বলটা হয়ে যেতেই আবেগে মাথা নিচু করে কেঁদে ফেললেন কোহলি।

দুটো ফর্ম্যাটে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতলেও কখনও আইপিএল না জেতার আক্ষেপটা মিটল কোহলির। ১৮টা বছর ধরে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলে অবশেষে আইপিএলের ট্রফি হাতে তুললেন কোহলি।

চোখে স্বপপূরণের জল নিয়েই সতীর্থদের সঙ্গে আনন্দ করতে থাকলেন। স্বপ্নপূরণের খুশিতে কাঁদতে কাঁদতে আবেগে স্ত্রী অনুষ্কা শর্মা-কে জড়িয়ে ধরলেন। অনুষ্কা মাথায় হাত বুলিয়ে কান্না থামানোর চেষ্টা করলেন। ছোটছেলের মত কোহলি কাঁদতে থাকলেন।

অন্যদিকে, আরও একবার ফাইনালে হেরে প্রীতি জিন্টার প্রথমবার আইপিএল জেতার স্বপ্নটা আরও দীর্ঘ হচ্ছে। টানা দুটো আইপিএলে আলাদা দুটো ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে কাপ জেতা হল না শ্রেয়স আইয়ারের।

ফাইনালের সেরা ক্রুনাল পান্ডিয়া

এদিন ফাইনালে আরসিবি-র জয়ের নায়ক ক্রুনাল পান্ডিয়া। গুরুত্বপূর্ণ সময়ে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২টি উইকেট তুলে ব্যবধান গড়ে দিলেন ক্রুনাল। এটা নিয়ে মোট ৪ বার আইপিএল খেতাব জিতলেন বড় পান্ডিয়া (এর আগে মুম্বইয়ের হয়ে তিনবার আইপিএল জেতেন ক্রুনাল)।

ফাইনালে কীভাবে জিতল বেঙ্গালুরু

১৯১ রান করলে প্রথমবার আইপিএল ট্রফি জেতা যাবে, এমন শর্তে ব্য়াট করতে নেমে শুরুটা ভাল করেন পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া ও প্রভসিমরন সিং। কিন্তু সেট হওয়ার মুখে প্রিয়াংশ (১৯ বলে ২৪) ও প্রভসিমরন ((২২ বলে ২৬) আউট হয়ে যান। তবে পঞ্জাবের রান তাড়ায় সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায় শ্রেয়স আইয়ার (১)-এর আউটে। পঞ্জাব অধিনায়ক আরসিবি ক্যারিবিয়ান বোলার রোমারিও শেফার্ডের বলে খোঁচা দিয়ে উইকেটকিপারের হাতে ক্য়াচ দিয়ে আউট হন। জয়ের জন্য ১৯১ রান তাড়া করতে নেমে ৭৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পঞ্জাব। সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি প্রীতি জিন্টার দল। জোস ইংলিশ (২৩ বলে ৩৯), মার্কস স্টোয়নিস (৬)-মত দুই অজি ব্যাটারের কাছে অনেক আশা থাকলে তাঁরা পারলেন না।

শেষের দিকে ৩০ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে অপরাজিত থেকে যান শশাঙ্ক সিং। ক্রুনাল পান্ডিয়া থেকে ভূবনেশ্বর কুমার (২/৩৮), জোস হ্যাজেলউড (১/৫৪) ও যশ দয়াল (১/১৮) অসাধারণ বোলিং করলেন। ফাইনালে আরসিবি-র হয়ে সর্বোচ্চ রান করলেন বিরাট কোহলি (৩৫ বলে ৪৩)।

#ViratKohli #AnushkaSharma #IPLFinals

আজকের খবর