সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
দু’ঘণ্টার রাস্তা এখন মাত্র ৩৫-৪০ মিনিটেই। কলকাতা থেকে কল্যাণী পর্যন্ত পৌঁছানোর জন্য আর দাঁড়িয়ে থাকতে হবে না ঘাম ঝরানো যানজটে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় সম্পূর্ণ রাজ্য সরকারের কোষাগার থেকে করা খরচে প্রস্তুত হয়ে গেল বাংলার প্রথম সিগনাল ফ্রি সুপার হাইওয়ে।
কল্যাণী এবার কলকাতার আরও কাছে। বিমানবন্দর থেকে কল্যাণী AIIMS-এ পৌঁছতে আর ২ ঘণ্টা নয়, লাগবে ৪৫ মিনিট। সেই লক্ষ্যে তৈরি করা হয়েছে ২১ টি ফ্লাইওভার এবং সার্ভিস রোড।
অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, সংক্ষেপে AIIMS। পূর্ব ভারতে হাতের কাছেই যার কল্যাণী ইউনিট। এক ছাদের তলায় আন্তর্জাতিক মানের চিকিৎসা।
কিন্তু সমস্যা একটাই, দূরত্ব। কলকাতা থেকে কল্যাণী AIIMS-এর দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে ২ ঘণ্টা।
সেই দূরত্ব কমিয়ে কল্যাণীকে কলকাতার কাছে আনতে তৈরি হচ্ছে নতুন রাস্তা। বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে কল্যাণী AIIMS-এর দূরত্ব ৪৬ কিলোমিটার।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ২ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হলে কলকাতা বিমানবন্দর থেকে কল্যাণী AIIMS পৌঁছে যাওয়া যাবে মাত্র ৪০ মিনিটেই।

সেই লক্ষ্যে তৈরি হচ্ছে ফ্লাইওভার এবং সার্ভিস রোড। কাজ করেছে ওয়েস্টবেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং পি ডব্লু ডি।

সবথেকে বড় কথা, এই এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পড় কল্যাণী থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত যাত্রার সময় ২ ঘণ্টা থেকে মাত্র ৪০ মিনিটে এসে দাঁড়াবে।

এই এক্সপ্রেসওয়েটি একটি গুরুত্বপূর্ণ বাইপাস হিসেবেও কাজ করবে। বারাসতের মতো যানজট-প্রবণ এলাকাগুলিকে টেক্কা দেবে এই পথ।
এটি নদীয়া, হাওড়া, হুগলি এবং বর্ধমানের মতো জেলাগুলি থেকে বিমানবন্দরে দ্রুত গেটওয়ে হিসেবে কাজ করবে।