ব্রেকিং
Latest Posts
NEET বিতর্কের মাঝেই বাংলার টপারদের বড় সম্মান! ১০০ কৃতীকে ল্যাপটপ উপহার, ভবিষ্যতের চিকিৎসকদের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর‘ককরোচ’ মামলায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, ছাত্র আন্দোলনে সমাজবিরোধী অনুপ্রবেশের আশঙ্কা; রাজ্যের কাছেও রিপোর্ট চাইল শীর্ষ আদালতSuvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
  • Home /
  • Featured News /
  • Mamata TMC : ভাঙ্গনের মুখে বহাল অভিষেকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ, রাজ্য ও জাতীয় স্তরে সংগঠন ঢেলে সাজালেন মমতা

Mamata TMC : ভাঙ্গনের মুখে বহাল অভিষেকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ, রাজ্য ও জাতীয় স্তরে সংগঠন ঢেলে সাজালেন মমতা

দলের ভিতরে ভাঙনের জল্পনা ও রাজনৈতিক চ্যালেঞ্জের আবহে তৃণমূল কংগ্রেসের রাজ্য ও জাতীয় সংগঠনে বড়সড় রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা বজায় রাখল দল। সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ১৯৯৮ সালে তৃণমূলের....

Mamata TMC : ভাঙ্গনের মুখে বহাল অভিষেকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ, রাজ্য ও জাতীয় স্তরে সংগঠন ঢেলে সাজালেন মমতা

  • Home /
  • Featured News /
  • Mamata TMC : ভাঙ্গনের মুখে বহাল অভিষেকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ, রাজ্য ও জাতীয় স্তরে সংগঠন ঢেলে সাজালেন মমতা

দলের ভিতরে ভাঙনের জল্পনা ও রাজনৈতিক চ্যালেঞ্জের আবহে তৃণমূল কংগ্রেসের রাজ্য ও জাতীয় সংগঠনে বড়সড় রদবদল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

দলের ভিতরে ভাঙনের জল্পনা ও রাজনৈতিক চ্যালেঞ্জের আবহে তৃণমূল কংগ্রেসের রাজ্য ও জাতীয় সংগঠনে বড়সড় রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা বজায় রাখল দল।

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

১৯৯৮ সালে তৃণমূলের জন্ম লগ্ন থেকে প্রথম বার সবথেকে বড় ভাঙ্গনের মুখে তৃণমূলের রাজ্য এবং জাতীয় স্তরে সমস্ত সাংগঠনিক পদ ঢেলে সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রায় সকলের পদ পরিবর্তন হলেও স্বপদে বহাল থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নতুন কমিটিতে কর্মভারতীয় সাধারণ সম্পাদক হিসেবেই কাজ করবেন অভিষেক। যদিও সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে একা কোন সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সাহায্য করার জন্য সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মমতা দায়িত্ব দিয়েছেন প্রবীণ তৃণমূল নেত্রী দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েনকে।

 

দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সভাপতি পদে কাজ করছিলেন সুব্রত বক্সি। কিন্তু বয়সের ভারে এবং সাম্প্রতিক শারীরিক অসুস্থতার জন্য তাকে এই গুরু দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মমতা নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যের উপরে। সুব্রত বক্সী এখন থেকে কাজ করবেন সর্বভারতীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সহ-সভাপতি হিসেবে।

 

সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর এবং নয়না বন্দ্যোপাধ্য়ায়কে রাজ্য সহ সভাপতি করা হয়েছে। রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বে বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। এক্সিকিউটিভ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, রানা চট্টোপাধ্যায়, বিদেশ বসু, তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, তাপস চট্টোপাধ্যায়, বসুন্ধরা গোস্বামী এবং গৌতম দেব।

ঋতব্রতর নেতৃত্বে মোহভঙ্গ ২৪ ঘন্টাতেই, মমতার নেতৃত্বে কাজ করতে চেয়ে ঋতব্রতর বিরুদ্ধে বেসুরো তিন জেলার তৃণমূল বিধায়করা

যুব তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সায়নী ঘোষকে। যুব তৃণমূলের সাধারণ সম্পাদক মধুরিমা ঠাকুর। মহিলা তৃণমূলের সভাপতি হিসাবে মালা রায়। তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি মলয় ঘটক। হকার সংগঠনের সভাপতি মদন মিত্র।

 

কৃষক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বেচারাম মান্নাকে। খেত মজদুর সংগঠনের দায়িত্ব পূর্ণেন্দু বসু। তফসিলি জাতি ও উপজাতি সংগঠন দেখবেন বীরবাহা হাঁসদা। মুখপাত্র হিসাবে স্থির করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র এবং কুণাল ঘোষকে। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনজীবী শুভাশিস চক্রবর্তী।

 

আজকের খবর