ব্রেকিং
Latest Posts
Suvendu Adhikari : ‘পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে’ বাগনানে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার অভিযুক্তSuvendu : পাম্প থেকে কন্টেনারেও নেওয়া যাবে ডিজেল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ডিজেল সরবরাহে বিধিনিষেধ তুলে নিল সরকারDilip Ghosh on Hawkers: ‘খুব তাড়াতাড়ি কলকাতার ফুটপাত হকারমুক্ত হবে’, পার্ক সার্কাস স্টেশনে উচ্ছেদের পর কড়া বার্তা দিলীপ ঘোষেরTMC fir against Ritabrata : ‘আসল তৃণমূল’-এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে থানায় লিখিত অভিযোগ মমতার তৃনমূলেরUCC in Bengal : আজ বিধানসভায় পেশ না হতে পারে ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত বিল, বাংলায় ইউসিসি চালু নিয়ে চরমে রাজনৈতিক বিতর্ক
  • Home /
  • ভারত /
  • Suvendu : পাম্প থেকে কন্টেনারেও নেওয়া যাবে ডিজেল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ডিজেল সরবরাহে বিধিনিষেধ তুলে নিল সরকার

Suvendu : পাম্প থেকে কন্টেনারেও নেওয়া যাবে ডিজেল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ডিজেল সরবরাহে বিধিনিষেধ তুলে নিল সরকার

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করল ডাবল ইঞ্জিন বিজেপি সরকার। কন্টেনারে ডিজেল সরবরাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। ফলে স্বাস্থ্য পরিসেবা, কৃষি, খাদ্য সরবরাহ এবং জন পরিষেবার ক্ষেত্রে কন্টেনারে ডিজেল....

Suvendu : পাম্প থেকে কন্টেনারেও নেওয়া যাবে ডিজেল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ডিজেল সরবরাহে বিধিনিষেধ তুলে নিল সরকার

  • Home /
  • ভারত /
  • Suvendu : পাম্প থেকে কন্টেনারেও নেওয়া যাবে ডিজেল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ডিজেল সরবরাহে বিধিনিষেধ তুলে নিল সরকার

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

পশ্চিমবঙ্গের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করল ডাবল ইঞ্জিন বিজেপি সরকার। কন্টেনারে ডিজেল সরবরাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। ফলে স্বাস্থ্য পরিসেবা, কৃষি, খাদ্য সরবরাহ এবং জন পরিষেবার ক্ষেত্রে কন্টেনারে ডিজেল সরবরাহে আর বিধিনিষেধ রইল না। রবিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে এই ঘোষণার কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের তরফে নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানিয়ে তেল সংস্থাগুলিকে চিঠিও দেওয়া হয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘আমাদের সরকার সাধারণ জনগণের দলদৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতি কোনও বাধা ছাড়াই যেন সুচারুভাবে এগোতে থাকে তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর। সাম্প্রতিক কন্টেইনারে (পাত্রে) ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার ফলে আমাদের পরিশ্রমী কৃষক ভাইরা, বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা কার্যক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। জনসাধারণের স্বার্থ রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে হস্তক্ষেপ করেছে।’ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতার ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে দেশে জ্বালানির জোগান নিয়ন্ত্রণে রাখতে একাধিক বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র। বলা হয়েছিল, পাত্রে ডিজ়েল কেনা যাবে না। তেল সংস্থাগুলির কাছ থেকে দিনে কতটা জ্বালানি সংগ্রহ করা যাবে, তারও সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কেন্দ্রের এই বিধিনিষেধের জন্য চাষবাস, পশুপালন বা পোল্ট্রি ফার্মিংয়ের সঙ্গে যুক্ত ছোট ব্যবসায়ীরা সমস্যায় পড়েছিলেন। কারণ, পেট্রল পাম্প থেকে তাদের ডিজ়েল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। বাণিজ্যিক ব্যবহারের জন্য যে পদ্ধতি এবং যে দামে ডিজ়েল কিনতে হয়, তা ছোট ব্যবসায়ীদের পক্ষে সম্ভব ছিল না। কৃষিক্ষেত্রে সেচের জলের পাম্প চালানো থেকে শুরু করে হাসপাতালের জেনারেটর, সর্বত্র ডিজ়েলের ব্যবহার রয়েছে।

 

স্থানীয় সংস্থাগুলির ‘হাই-স্পিড ডিজ়েল’ (এইচএসডি)-র উপরেই নির্ভরশীল এই সমস্ত বিভাগ। তাই রাজ্য সরকার হস্তক্ষেপ করল। এবার ডিজ়েল সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে বিধিনিষেধ আরোপ করেছিল, তা কিছুটা শিথিল করল পশ্চিমবঙ্গ সরকার। জনগণের সুবিধার্থে পাত্রে (কন্টেনারে) ডিজ়েল সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শুভেন্দু সরকার। শুভেন্দু জানিয়েছেন, স্বাস্থ্য, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান, চা বাগানে কেন্দ্রের নিষেধাজ্ঞা প্রযুক্ত হবে না। এই ক্ষেত্রগুলিকে জনস্বার্থে ছাড় দিতে হবে, তেল সংস্থাকে জানিয়ে দিয়েছে সরকার।

 

তিনি ঘোষণা করেন, ‘আমরা প্রধান তেল কোম্পানিগুলোকে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে জ্বালানির বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছি। এই সমস্ত জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা ও গ্রাহকরা এখন থেকে কন্টেইনার বা ব্যারেলে সহজেই ডিজেল কিনে নিয়ে যেতে পারবেন এবং প্রতিদিন এই সকল গ্রাহকদের জ্বালানি প্রদানের ক্ষেত্রে যে সর্বাধিক সীমা নির্ধারণ করা হয়েছিল তাও শিথিল করা হয়েছে। নির্ঝঞ্ঝাট ভাবে ডিজেল পাওয়ার জন্য পাম্পগুলোতে শুধুমাত্র প্রাথমিক পরিচয়ের নথিপত্র দেখালেই চলবে।’

আজকের খবর