ব্রেকিং
Latest Posts
Suvendu on Caste Certificate : ‘দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন, দুইজনকে জেলে পাঠানো হবে’ ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরEgg Therapy : নেতা বা জনপ্রতিনিধিদের উপরের ডিম ছোড়ার ঘটনায় কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশ বা সরকার? রাজ্যের কাছে জবাবদিহি তলব হাইকোর্টেরAbhishek Highcourt : এখনই বিদেশ যেতে পারবেন না অভিষেক! চরম ধাক্কা খেলেন হাই কোর্টে, অভিষেকের আবেদন খারিজ করে নির্দেশ হাইকোর্টেরSuvendu UCC: “বাংলায় ইউনিফর্ম সিভিল কোড চালু হবেই, আইন না মানতে চাইলে, ইন্ডি জোটের রাজ্যে বিরোধিতা করুন” হুঙ্কার শুভেন্দুরSuvendu against Humayun Kabir : “সবক শেখানোর সময় এসেছে, এনাফ ইজ় এনাফ” হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর, ‘আমার প্রার্থীকে জেতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুঁড়লে আমি তাঁকে রসগোল্লা ছুঁড়ব না’ পাল্টা হুঙ্কার হুমায়ুনের
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Egg Therapy : নেতা বা জনপ্রতিনিধিদের উপরের ডিম ছোড়ার ঘটনায় কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশ বা সরকার? রাজ্যের কাছে জবাবদিহি তলব হাইকোর্টের

Egg Therapy : নেতা বা জনপ্রতিনিধিদের উপরের ডিম ছোড়ার ঘটনায় কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশ বা সরকার? রাজ্যের কাছে জবাবদিহি তলব হাইকোর্টের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। রাজ্য সরকার বদলের পর থেকে বিরোধী নেতাদের উপরে জনরোষের নামে ডিম ছোড়ার যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তার প্রেক্ষিতে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে? রাজ্যে ডিম ছোড়ার কতগুলি ঘটনা ঘটেছে, হাতে হ্যান্ডকাপ....

Egg Therapy : নেতা বা জনপ্রতিনিধিদের উপরের ডিম ছোড়ার ঘটনায় কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশ বা সরকার? রাজ্যের কাছে জবাবদিহি তলব হাইকোর্টের

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Egg Therapy : নেতা বা জনপ্রতিনিধিদের উপরের ডিম ছোড়ার ঘটনায় কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশ বা সরকার? রাজ্যের কাছে জবাবদিহি তলব হাইকোর্টের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। রাজ্য সরকার বদলের পর থেকে বিরোধী নেতাদের উপরে জনরোষের নামে ডিম ছোড়ার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

রাজ্য সরকার বদলের পর থেকে বিরোধী নেতাদের উপরে জনরোষের নামে ডিম ছোড়ার যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তার প্রেক্ষিতে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে? রাজ্যে ডিম ছোড়ার কতগুলি ঘটনা ঘটেছে, হাতে হ্যান্ডকাপ পরানোর মতন ঘটনা কতগুলি ঘটেছে তাও রিপোর্টে জানতে চেয়েছে আদালত। এই বিষয়ে পরিসংখ্যান-সহ রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জনরোষের নামে ডিম/বিভিন্ন বস্তুু ছোড়া বন্ধে গাইডলাইন জারি করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের।

 

ডিম ছোড়া নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যের ডিজিপিকে গাইডলাইন তৈরি করতে নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এই বিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। রাজ্য এই বিষয়ে কী কী পদক্ষেপ করেছে রিপোর্টে জানাতে হবে রাজ্যকে। মামলায় ২ সপ্তাহের মধ্যে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট।

 

পশ্চিমবঙ্গে এবারে সরকার বদলের পরে গত ৩০ মে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও হিসেবে বন্দ্যোপাধ্যায়ের উপরে ডিম ছোড়ার পাশাপাশি শারীরিকভাবে হেনস্থা করা হয় প্রকাশ্য রাস্তায়। এইমাত্র ২৪ ঘন্টার মধ্যেই একই ঘটনা ঘটে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরেও। তারপর থেকে সেই পরম্পরা চলতেই থাকছে বলে অভিযোগ করে দায়ের করা হয়েছিল একাধিক জনস্বার্থের মামলা। মঙ্গলবার সেই সমস্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে।

এদিনের শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী রাজ্যের উদ্দেশ্যে মন্তব্য করেন, ‘সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। কী পদক্ষেপ নিয়েছেন? এক জন দু’জনকে গ্রেফতার করে কী হবে?’ অন্যদিকে বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায় মন্তব্য করেন, ‘সকলের সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব।’ পাশাপাশি রাজ্যের অতিরিক্ত এজি, রাজদীপ মজুমদার বলেন, ‘নিজেদের হাতে কেউ আইন তুলবেন না। এটা আমরা বলেছি। কোনও অভিযোগ না পেলে আমরা কী ভাবে পদক্ষেপ নেব?’

 

অন্যদিকে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, ‘পুলিশ এগুলো নিজে থেকে করতে দিচ্ছে। পুলিশ মব লিঞ্চিং করছে আর জনগণ কী করবে? আজই অন্তর্বতী নির্দেশ দেওয়া হোক। বিমানবন্দরের মতো স্পর্শকাতর ও নিরাপদ জায়গাতেও এই আক্রমণ হচ্ছে।’

 

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি থেকে ফেরার সময় বিমানবন্দরে ভিড় ও ধস্তাধস্তির প্রসঙ্গ তুলে কল্যাণ বলেন, ‘সাংসদরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে পারছেন না। রাজ্যের মন্ত্রী বলছেন ডিম ছুঁড়তে। সরকার কী পদক্ষেপ নিয়েছে?’ এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন মামলায় রাজ্যকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হচ্ছে।

আজকের খবর