ব্রেকিং
Latest Posts
Suvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশেরCristiano Ronaldo : গলফ কোর্সে জর্জিনার ‘পিঙ্ক ম্যাজিক’! রোনাল্ডোর সঙ্গে পারিবারিক মুহূর্ত, ভাইরাল হল বিলাসবহুল লাইফস্টাইলের নতুন ঝলক‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরা
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Cyclone Kong Re : ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কং রে’! ৩০০ কিমি বেগে আছড়ে পড়বে উপকূলে

Cyclone Kong Re : ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কং রে’! ৩০০ কিমি বেগে আছড়ে পড়বে উপকূলে

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ফনি, ইয়াশ, ডানার পর এবার ধেয়ে আসছে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone)। ঘূর্ণিঝড় বললে ভুল হবে, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কং রে’। হ্যাঁ ঠিকই শুনেছেন। ঘূর্ণিঝড় ডানার দাপটে রীতিমতো লন্ডভন্ড হয়ে গিয়েছিল ওড়িশা থেকে শুরু করে....

Cyclone Kong Re : ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কং রে’! ৩০০ কিমি বেগে আছড়ে পড়বে উপকূলে

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Cyclone Kong Re : ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কং রে’! ৩০০ কিমি বেগে আছড়ে পড়বে উপকূলে

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ফনি, ইয়াশ, ডানার পর এবার ধেয়ে আসছে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone)।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

ফনি, ইয়াশ, ডানার পর এবার ধেয়ে আসছে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone)। ঘূর্ণিঝড় বললে ভুল হবে, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কং রে’। হ্যাঁ ঠিকই শুনেছেন। ঘূর্ণিঝড় ডানার দাপটে রীতিমতো লন্ডভন্ড হয়ে গিয়েছিল ওড়িশা থেকে শুরু করে বাংলার উপকূলীয় কিছু জেলা।

তবে এখানে কিন্তু শেষ নয়, এবার অতি শক্তিশালী রূপ ধারণ করে ধেয়ে আসছে কং রে। ইতিমধ্যে আবহাওয়া দফতরের তরফে আসন্ন এই সুপার টাইফুনকে ঘিরে তীব্র সতর্কতা জারি করা হয়েছে। সব থেকে ভয়ংকর বিষয় হলো ১০০ বা ২০০ নয়, এক ধাক্কায় ৩০০ কিলোমিটার বেগে ধুয়ে আসছে সুপার টাইফুনটি । কবে এবং কোথায় এটি আছড়ে পড়বে? কতটাই বা ধ্বংসলীলা চালাবে তা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির উপর।

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ভারতে কবে এটি আছড়ে পড়বে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই সুপার টাইফুনটি ভারতে নয়, তাইওয়ানে আছড়ে পড়বে। কয়েকদিন আগে অবধি সেই দেশে ভয়াবহ বন্যা থেকে শুরু করে নানা প্রাকৃতিক ঘটনা ঘটেছে। তবে এখানেই শেষ নয়, এবার ধেয়ে আসছে কং রে। বিভিন্ন হাওয়া অফিসের তরফে জায়গায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সতর্কতা মোডে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সতর্ক রয়েছে প্রশাসন। তবে কতটা কী করা সম্ভব হবে এখন সেই নিয়ে উঠছে প্রশ্ন।

আসন্ন এই সুপার টাইফুনের আতঙ্কে তাইওয়ান যেন বন্ধ হয়ে গিয়েছে। রাস্তায় সাধারণ মানুষের দেখা নেই। বন্ধ রয়েছে দোকানও। অন্যদিকে বড় কিছুর আশঙ্কায় ট্রেন থেকে শুরু করে বহু বিমানও বাতিল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শক্তিশালী টাইফুন কং-রে আগমনের আগে তাইওয়ানে শাটডাউন ঘোষণা করা হয়েছে। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঝড়টি পার্বত্য ও স্বল্প জনবহুল পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজকের খবর