ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Government : বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ

Bangladesh Government : বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ

মফিজুল ইসলাম। কলকাতা সারাদিন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, মো. মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান....

Bangladesh Government : বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Government : বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ

মফিজুল ইসলাম। কলকাতা সারাদিন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

মফিজুল ইসলাম। কলকাতা সারাদিন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, মো. মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

মাহফুজ আলম ওরফে মাহফুজ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।

আজকের খবর