Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

CPIM calls Brigade Samabesh : ভোট বাক্সে জনসমর্থন না মিললেও তিন মাস প্রচার করে 20 এপ্রিল সিপিএমের ব্রিগেড সমাবেশ - Kolkata Saradin News : বাংলা, কলকাতা, Bengali News, Latest Bengali News, Bangla News, বাংলা খবর, Breaking News
ব্রেকিং
Latest Posts
NEET বিতর্কের মাঝেই বাংলার টপারদের বড় সম্মান! ১০০ কৃতীকে ল্যাপটপ উপহার, ভবিষ্যতের চিকিৎসকদের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর‘ককরোচ’ মামলায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, ছাত্র আন্দোলনে সমাজবিরোধী অনুপ্রবেশের আশঙ্কা; রাজ্যের কাছেও রিপোর্ট চাইল শীর্ষ আদালতSuvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • CPIM calls Brigade Samabesh : ভোট বাক্সে জনসমর্থন না মিললেও তিন মাস প্রচার করে 20 এপ্রিল সিপিএমের ব্রিগেড সমাবেশ

CPIM calls Brigade Samabesh : ভোট বাক্সে জনসমর্থন না মিললেও তিন মাস প্রচার করে 20 এপ্রিল সিপিএমের ব্রিগেড সমাবেশ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। নতুন বছরে ফের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করছে সিপিএম । তবে, সিপিএমের ডাকে নয় । কৃষক, শ্রমিক, খেতমুজর ও বস্তি সংগঠনের ডাকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে । আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠক ছিল ।....

CPIM calls Brigade Samabesh : ভোট বাক্সে জনসমর্থন না মিললেও তিন মাস প্রচার করে 20 এপ্রিল সিপিএমের ব্রিগেড সমাবেশ

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • CPIM calls Brigade Samabesh : ভোট বাক্সে জনসমর্থন না মিললেও তিন মাস প্রচার করে 20 এপ্রিল সিপিএমের ব্রিগেড সমাবেশ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। নতুন বছরে ফের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করছে সিপিএম । তবে, সিপিএমের....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

নতুন বছরে ফের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করছে সিপিএম । তবে, সিপিএমের ডাকে নয় । কৃষক, শ্রমিক, খেতমুজর ও বস্তি সংগঠনের ডাকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে । আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠক ছিল । মঙ্গলবার বৈঠকের দ্বিতীয় দিনে ব্রিগেড সমাবেশ আয়োজনের বিষয়টি ঠিক হয়েছে ।

আগামী 20 এপ্রিল ব্রিগেডে সমাবেশ অনুষ্ঠিত হবে । সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু বলেন, ‘গরিব মানুষের পেটে লাথি মেরেছে তৃণমূল-বিজেপি । তাই, গরিব মানুষকে এককাট্টা করে হক আদায়ের জন্য ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে ।’

কিন্তু, প্রশ্ন অন্য জায়গায় । শেষবার ছাত্র-যুবদের সামনে রেখে ব্রিগেড সমাবেশ করেছিল সিপিএম । সেই সমাবেশে অন্যতম মুখ ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । সেই সমাবেশে মাঠ ভরলেও ভোটবাক্স ভরেনি । 2007 সাল থেকে বঙ্গে সিপিএম তথা বামেদের রক্তক্ষরণ শুরু হয়েছে । সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি এখনও ।

ক্রমশ কৃষক, শ্রমিক, খেতমুজর-রা মুখ ফিরিয়েছে বামেদের থেকে । এবার তাঁদের পাশে পেতে কাছে পেতে চাইছেন মহম্মদ সেলিম-বিমান বসুরা । এই কারণেই সিপিএম সরাসরি ব্রিগেডের ডাক না দিয়ে কৃষক, শ্রমিক, খেতমুজর সংগঠনের ডাকে সমাবেশের আয়োজন করতে চলেছে ।

যদিও এই যুক্তি মানতে নারাজ অনাদি সাহু । তাঁর যুক্তি, মোদি-মমতার আমলে সব থেকে বেশি খারাপ অবস্থা গরিব মানুষের । তাঁরা হক আদায় পথে নামবেন । সূত্রের খবর, এই ব্রিগেড সমাবেশে বামফ্রন্ট বা অন্য সহযোগী বাম বা তৃণমূল-বিজেপি বিরোধী সংগঠন অফিসিয়ালি থাকবে না । কিন্তু, পাশে বা সহযোগী হলে আপত্তি নেই । সিপিএমের কৃষক, শ্রমিক, খেতমুজর ও বস্তি সংগঠন অফিসিয়ালি সমস্ত কিছু আয়োজন করবে । অনাদি সাহু বলেন, ‘আমাদের চার সংগঠনের অফিসিয়াল কর্মসূচি । এখনও পর্যন্ত বামফ্রন্ট বা বৃহৎ বাম ঐক্যের সঙ্গে আলোচনা হয়নি ।’

অন্যদিকে, সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠক বর্ষ শেষ-নতুন বছরের শুরুতে আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে । সূত্রের খবর, বৈঠকে দক্ষিণ কলকাতার এক নেতা বলেন, ‘এখন সাধারণ মানুষ উৎসবে আছেন । এই মুহূর্তে তাঁদের সঙ্গে জনসংযোগ প্রয়োজন । তা না করে বৈঠক কেন ?’

যদিও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পালটা সেই নেতার প্রশ্নের উত্তর দিয়েছেন । এছাড়াও, মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগে পার্টি থেকে সাসপেন্ড হওয়া উত্তর 24 পরগনার নেতা তন্ময় ভট্টাচার্যকে নিয়ে প্রশ্ন ওঠে । কেন তাঁকে সাসপেন্ডের পর, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে ফের সাসপেন্ডের কারণ কী জানতে চান অনেকে ?

সূত্রের দাবি, সেই বিষয়েও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ব্যাখ্যা দেন । পার্টির আইসিসি ব্যাখ্যা করেন । একইভাবে দক্ষিণ 24 পরগনা জেলা সম্মেলন পর্বে প্যানেল থেকে 18 জনের নাম প্রত্যাহারের বিষয়টি রাজ্য কমিটি দেখবে বলেও মুজাফফর আহমেদ ভবন সূত্রের দাবি ।

আজকের খবর