ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Suvendu on Bangladesh Crisis : “বাংলাদেশকে কার্যত পাকিস্তানি চালাচ্ছে… বাংলাদেশ সম্পূর্ণভাবে পাকিস্তানের হাতে চলে যাবে” বিস্ফোরক শুভেন্দু

Suvendu on Bangladesh Crisis : “বাংলাদেশকে কার্যত পাকিস্তানি চালাচ্ছে… বাংলাদেশ সম্পূর্ণভাবে পাকিস্তানের হাতে চলে যাবে” বিস্ফোরক শুভেন্দু

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের নির্বাচিত শেখ হাসিনার সরকার এখনো পর্যন্ত বৈধ। বাংলাদেশের সমস্ত মানুষ জঙ্গি বা ভারত বিরোধী নন। বাংলাদেশের অন্তত ৮০ শতাংশ মানুষ শিক্ষিত এবং ভারতকে বন্ধু বলে মনে করেন।” আজ কলকাতায়....

Suvendu on Bangladesh Crisis : “বাংলাদেশকে কার্যত পাকিস্তানি চালাচ্ছে… বাংলাদেশ সম্পূর্ণভাবে পাকিস্তানের হাতে চলে যাবে” বিস্ফোরক শুভেন্দু

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Suvendu on Bangladesh Crisis : “বাংলাদেশকে কার্যত পাকিস্তানি চালাচ্ছে… বাংলাদেশ সম্পূর্ণভাবে পাকিস্তানের হাতে চলে যাবে” বিস্ফোরক শুভেন্দু

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের নির্বাচিত শেখ হাসিনার সরকার এখনো....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

“আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের নির্বাচিত শেখ হাসিনার সরকার এখনো পর্যন্ত বৈধ। বাংলাদেশের সমস্ত মানুষ জঙ্গি বা ভারত বিরোধী নন। বাংলাদেশের অন্তত ৮০ শতাংশ মানুষ শিক্ষিত এবং ভারতকে বন্ধু বলে মনে করেন।” আজ কলকাতায় খোলা হাওয়া সংগঠনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তবে সেই সঙ্গে শুভেন্দু স্পষ্ট করে দেন বাংলাদেশ শান্তি ফেরানোর জন্য সেখানকার অন্তত কুড়ি শতাংশ মানুষ এখনো জঙ্গি মনোভাব নিয়ে বিরোধিতা করে চলেছেন।

বাংলাদেশ থেকে প্রাণ বাঁচিয়ে ভারতে পালিয়ে আসা হিন্দুদের গ্রেপ্তার করে জেলা ঢোকানো হলেও রোহিঙ্গা মুসলিমদের পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেফতার করছে না বলে অভিযোগ তুললন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ রবিবার কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের এবিসি হলে খোলা হাওয়া আয়োজিত ‘বাংলাদেশ ইন ক্রাইসিস’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ।

দৃষ্টান্তস্বরূপ তিনি ৮৫ বছরের এক বাংলাদেশি হিন্দু বৃদ্ধাকে রায়গঞ্জ মহকুমা আদালতের দেওয়া ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়ার কথা উল্লেখ করেন ।

 

শুভেন্দু অধিকারী বলেন,’বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই সমস্যা হচ্ছে না । সমস্যা হচ্ছে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে । বিশেষ করে পশ্চিমবঙ্গে । আপনারা তিন চার সপ্তাহ আগে দেখেছেন ৮৫ বছরের বৃদ্ধা মা, তাকে দু’মাসের জেল দিয়েছে রায়গঞ্জ মহকুমা আদালত । তার অপরাধ হচ্ছে তিনি একজন হিন্দু,প্রাণ বাঁচানোর জন্য তিনি এবং তার পরিবারে আরও দু’জন সদস্য কাঁটাতার টপকে ভারতে ঢুকে পড়েছেন । তাকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই মাকে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী দু’বছর জেল হওয়ার কথা । কিন্তু বিচারক তার বয়স দেখে দু’মাসের জেল দিয়েছেন ।’

 

 

এর পাশাপাশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে জঙ্গীরা যেভাবে বিপুল সংখ্যায় অনুপ্রবেশ করে চলেছে তার জন্য বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে চলেছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও এই সমস্ত জঙ্গিদের পরিবর্তে বাংলাদেশের শেখ হাসিনা পন্থী বা আওয়ামী লীগের পরিচিত নেতাদের প্রয়োজনে রাজনৈতিক আশ্রয়তে দেওয়া যায় বলেও মত প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে যেভাবে বর্তমানে ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারত বিরোধিতা করে চলেছে তার প্রেক্ষিতে শুভেন্দু বলেন, “এখন তো যা মনে হচ্ছে বাংলাদেশ প্রায় পাকিস্তানের হাতে চলে গেছে। রবীন্দ্রনাথের কোন মূর্তি আর বাংলাদেশে আস্ত নেই। এখনই যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে খুব তাড়াতাড়ি বাংলাদেশ সম্পূর্ণভাবে পাকিস্তানের হাতে চলে যাবে।”

 

শুভেন্দু অধিকারীর অভিযোগ,’অথচ রোহিঙ্গা মুসলিমদের ঢোকানো হয়, গ্রেফতার করা হয় না । সাদ শেখ, জাবেদ মুন্সির মত আনসারুল্লা বাংলার জঙ্গিদের বাইরের রাজ্যের পুলিশ আছে গ্রেফতার করে । সেই রাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কর্মীকে প্রাণ বাঁচাতে চলে আসায় গ্রেপ্তার হতে হয় । হিন্দু পরিবারকে তাদের ধর্ম বাঁচানোর জন্য এ রাজ্যে চলে এসে গ্রেফতার হতে হচ্ছে ।’

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার তো তোমাদের কথা শুনবে না । আর রাজ্যপালের ভাষনের ওপর বলার সুযোগও খুব কম । কারণ স্পিকার হস্তক্ষেপ করে কি বলবে আমি এখুনি বলে দিচ্ছি । বলবে, ‘এটা অন্য রাষ্ট্রের বিষয়, বিধানসভায় এটা আলোচনার বিষয় নয়’ । অতএব এই নিয়ে আমাদের ভাবতে হবে ।’

 

শুভেন্দু অধিকারী জানান, কালিয়াগঞ্জে ৬ জন, রানাঘাটের ৫১ জন, গোপালগঞ্জের আওয়ামী লীগের ছাত্রলীগের ছয় জনকে গ্রেফতার করেছে খড়দা পুলিশ । তিনি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ প্রভৃতি সংখ্যালঘুদের এবং আওয়ামী লীগের পরিচিত লোকেদের আশ্রয় দেওয়ার দাবি জানান। তিনি বলেন,’কারন তারা কেউ রোহিঙ্গা মুসলমানদের মত বা সাদ শেখেদের মত উগ্রবাদী, জঙ্গিবাদী নয় ।’

ফের বিএসএফকে সীমান্তে ক্যাম্প করার জন্য জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিযুক্ত করেন বিরোধী দলনেতা । তিনি বলেন,’৫৯৬ কিলোমিটার জমি দেয়নি । আমরা একাধিক বার চেচামেচি করার পর আর আপনারা টক শো করার পর শেষ তিনটে ক্যাবিনেট মিটিংয়ে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না । এখন দেখবেন যে রাজ্য সরকার বিএসএফকে জমি দিতে শুরু করেছে । এটা সম্ভব হয়েছে আমরা ও সংবাদ মাধ্যম আওয়াজ তোলার জন্য ।’ 

আজকের খবর