ব্রেকিং
  • Home /
  • চাকরি /
  • SSC Review Petition : “আইন হাতে তুলবেন না, রাজ্য সরকার চাকরিহারাদের পাশে রয়েছে” চাকরিহারাদের বার্তা মুখ্যসচিবের

SSC Review Petition : “আইন হাতে তুলবেন না, রাজ্য সরকার চাকরিহারাদের পাশে রয়েছে” চাকরিহারাদের বার্তা মুখ্যসচিবের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। এসএসসি নিয়োগে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ স্পষ্ট বার্তা দিয়েছেন-‘আইন হাতে তুলে নেবেন না।’ তিনি জানান, রাজ্য সরকার চাকরিহারাদের পাশে রয়েছে এবং শীঘ্রই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে। তবে কসবাসহ জেলায়-জেলায় বিক্ষোভ....

SSC Review Petition : “আইন হাতে তুলবেন না, রাজ্য সরকার চাকরিহারাদের পাশে রয়েছে” চাকরিহারাদের বার্তা মুখ্যসচিবের

  • Home /
  • চাকরি /
  • SSC Review Petition : “আইন হাতে তুলবেন না, রাজ্য সরকার চাকরিহারাদের পাশে রয়েছে” চাকরিহারাদের বার্তা মুখ্যসচিবের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। এসএসসি নিয়োগে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ স্পষ্ট বার্তা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

এসএসসি নিয়োগে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ স্পষ্ট বার্তা দিয়েছেন-‘আইন হাতে তুলে নেবেন না।’ তিনি জানান, রাজ্য সরকার চাকরিহারাদের পাশে রয়েছে এবং শীঘ্রই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে। তবে কসবাসহ জেলায়-জেলায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এমন পদক্ষেপে সমাধানের প্রক্রিয়ায় বাধা পড়ছে।”

মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, আমরা শীঘ্রই রিভিউ পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছি। যে পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হচ্ছে। কিন্তু এমন কোন পদক্ষেপ নেবেন না যাতে রাজ্য সরকারের পদক্ষেপ নিতে যে প্রক্রিয়া শুরু হচ্ছে তাতে বাধা প্রাপ্ত হয়। কসবায় বিক্ষোভ এবং হামলার ঘটনায় মুখ্য সচিব বলেন সেখানে পাল্টা হামলা অভিযোগ করেছে পুলিশ পুলিশের উপর হামলা ও হিংসাত্মক আচরণ হয়েছে। চারজন পুরুষ পুলিশ কর্মী ও দুজন মহিলা পুলিশ কর্মী আহত হয়েছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে জেলায় জেলায়। কারোর কথায় কারো উস্কানিতে এসব হতে পারে। আমরা চাই না এরকম ঘটনা ঘটুক।

এদিন মুখ্য সচিবের সঙ্গে এই সাংবাদিক সম্মেলনের নবান্নে উপস্থিত ছিলেন রাজ্যের আইনশৃঙ্খলা জাভেদ শামিম ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, কোথাও কোন ডেপুটেশন দেওয়ার বিষয় থাকলে আগাম জানাক তাহলে পুলিশ চাকরি হারাদের সেই ডেপুটেশন দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা নেবে। চাকরি হারা দের প্রতি সহানুভূতি রয়েছে কলকাতা পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বল প্রয়োগ করতে হয়েছে সামান্য। আমরা কেউ চাই না এরকম ঘটনা ঘটুক। অনেক জায়গায় শিক্ষকরা কাজ চালিয়ে যাচ্ছেন তাদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যসচিব। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা দাবী করেন চাকরি হারাদের সঙ্গে পুলিশের কসবার ডিআই অফিসের সামনে সংঘর্ষে মোট ৬ জন পুলিশ কর্মী আহত হয়েছেন তার মধ্যে একজনের আঘাত গুরুতর।

রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছে। রাজ্য সরকার শিক্ষকদের এই পরিস্থিতির জন্য দেশের সর্বোচ্চ আদালত কে পুনরায় রায় রিভিউ করার আবেদন জানিয়েছে। কিন্তু জেলায় জেলায় যেভাবে বিক্ষোভ এবং সংঘর্ষ হচ্ছে তাতে কারোর কোন লাভ হচ্ছে না। এতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে মাত্র। যা কাম্য নয়। আমরা চাই না এরকম ঘটনা ঘটুক। রাজ্য সরকার সমস্ত রকম চেষ্টা করছে যাতে আপনি হারানো শিক্ষক-শিক্ষিকাদের এই যে প্রবলেম তৈরি হয়েছে তার সমাধান করা যায়। মানবিক দিক দিক দেখছি কিন্তু আইনত বিষয়টিও দেখতে হচ্ছে। আইনশৃঙ্খলা হাতে তুলে নেওয়ার দরকার নেই। কসবায় কিছু শিক্ষক ডিআই অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। সেখানে পুলিশ হালকা বল প্রয়োগ করে তাদের হটিয়ে দিলে কিছু ঘটনা ঘটে। কসবায় চাকরি হারাদের হঠাতে গিয়ে পুলিশের লাথি মারা এবং লাঠিচার্জ এর বিষয়টি সেখান থেকে সংগৃহীত সব ভিডিও ক্লিপিংস্ ও ফুটেজ পরীক্ষা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নবান্নতে সাংবাদিক বৈঠকে আশ্বাস দেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

মুখ্য সচিব ফের বলেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য চাকরি হারা দের কাছে বারবার অনুরোধ করা হচ্ছে। কসবা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সকলের কাছে আবেদন জানান রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।

 

আজকের খবর