Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Bengal BJP Corruption : "ঘর পিছু ২ হাজার টাকা দিলেই মিলবে আবাস যোজনায় বাড়ি" অফার শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
অফিসের প্রেম থেকে মৃত্যুর রহস্য! নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৃষা, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে ঘিরে একের পর এক প্রশ্নSuvendu Adhikari : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তAbhishek Banerjee : ‘আমেরিকার কী দরকার? আগে এসএসকেএমে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা’ অভিষেকের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে রায় হাইকোর্টের21 July commission : ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে মমতার প্রতারণা ফাঁস শুভেন্দুরহাওড়ায় আমূলের ৭০০ কোটি টাকার বিনিয়োগ, শিলান্যাসে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Bengal BJP Corruption : “ঘর পিছু ২ হাজার টাকা দিলেই মিলবে আবাস যোজনায় বাড়ি” অফার শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার

Bengal BJP Corruption : “ঘর পিছু ২ হাজার টাকা দিলেই মিলবে আবাস যোজনায় বাড়ি” অফার শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার

শ্যামল দত্ত। কলকাতা সারাদিন।   আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পালের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শুক্রবার এই বিষয়ে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন....

Bengal BJP Corruption : “ঘর পিছু ২ হাজার টাকা দিলেই মিলবে আবাস যোজনায় বাড়ি” অফার শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Bengal BJP Corruption : “ঘর পিছু ২ হাজার টাকা দিলেই মিলবে আবাস যোজনায় বাড়ি” অফার শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার

শ্যামল দত্ত। কলকাতা সারাদিন।   আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল বিজেপি....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

শ্যামল দত্ত। কলকাতা সারাদিন।

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পালের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শুক্রবার এই বিষয়ে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মাস পাঁচেক আগে। আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রামের কয়েকজন বাসিন্দার কাছে টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রত্যেক পরিবার পিছু দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত নিয়েছেন প্রধানচন্দ্র পাল। সরকারি দপ্তরে প্রভাব রয়েছে বলে তিনি দাবি করেছিলেন। বাসিন্দাদের থেকে টাকা আদায় করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন বাসিন্দারা।

গ্রামের বাসিন্দা সোনালি তরফদার, শর্মিলা মণ্ডল, মমতা বিশ্বাসদের অভিযোগ, সরকারি আধিকারিকদের সঙ্গে পরিচয় রয়েছে বলে জানিয়েছিলেন প্রধান পাল। সেই সুবাদে সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেবেন তিনি। তবে তার বদলে আগাম টাকা দিতে হবে। সেই কথা জানিয়েছিলেন তিনি। এই গ্রামের অধিকাংশ বাসিন্দাদের মাটির ঘর। তাই তাদের বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। অভিযোগ, এজন্য বাসিন্দাদের কাছে পরিবার পিছু ২ হাজার টাকা করে নিয়েছিলেন তিনি।

অভিযোগ, বাসিন্দাদের কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের বই সংক্রান্ত নথি জমা নিয়েছিলেন তিনি। পরে সরকারি তালিকায় ওইসব পরিবারের নাম ওঠেনি। বাসিন্দারা টাকা ফেরত চাইলে ওই বিজেপি নেতা বিষয়টি অস্বীকার করছেন বলে অভিযোগ। এরপরেই সাধারণ মানুষরা জেলা পুলিশ সুপারের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

এই বিষয়ে মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল দলীয় কর্মীদের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সরকারি প্রকল্পের বাড়ি তৈরির জন্য বিরোধীদলের কোনও পদাধিকারী বাসিন্দারা টাকা দেবেন কেন? সেই প্রশ্ন তিনি তুলেছেন। তাঁর আরও দাবি, “বিজেপি দলে অনেকে রয়েছেন, যারা অন্যদল থেকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁরাই ষড়যন্ত্র করে এই কাজ করেছেন।”

জামালপুর ব্লকের তৃণমূলের সভাপতি মেহেমুদ খান বলেন, “এটা থেকেই বিজেপির চরিত্র বোঝা যায়। বাংলা আবাস যোজনা গরিব মানুষের পাকা বাড়ির তৈরির জন্য প্রকল্প। সেখানেই মানুষকে ভুল বুঝিয়ে টাকা আদায় করছে বিজেপি।”

আজকের খবর