ব্রেকিং
Latest Posts
Mamata Banerjee : ধর্মতলায় মমতার হুঙ্কার! ‘মারলে মারো, মাথা নত করব না’ বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমেই বিস্ফোরক বার্তা‘পুরুষদের ভুয়ো অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা!’ ১৩ পাতার অন্নপূর্ণা ফর্মের কারণ ব্যাখ্যা শুভেন্দুর, অভিষেকদের ঘিরে সই জালিয়াতি বিতর্কেও বিস্ফোরক দাবিSuvendu Ministers : শুভেন্দু সরকারের ‘টিম বেঙ্গল’ প্রস্তুত! পূর্ণমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী, সামনে এল সম্পূর্ণ তালিকাMamata Banerjee : ‘প্রথম ফোন পুলিশ, দ্বিতীয় ফোন বিজেপি!’ বিস্ফোরক অভিযোগ মমতার, ‘তৃণমূল ভাঙতে চলছে ভয়-রাজনীতি’Suvendu DA meeting : আজ রাজভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণের পর নবান্নে সরকারি কর্মচারীদের সংগঠনগুলিকে নিয়ে ডিএ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • Home /
  • সম্পাদকীয় /
  • Bleeding Vermillion Hues poetry : কবিতা যখন খুঁজে পায় নিজের কণ্ঠস্বর, Bleeding Vermillion Hues দিয়ে সাহিত্যে অভিষেক সৌমিতা সাহার

Bleeding Vermillion Hues poetry : কবিতা যখন খুঁজে পায় নিজের কণ্ঠস্বর, Bleeding Vermillion Hues দিয়ে সাহিত্যে অভিষেক সৌমিতা সাহার

বিনোদন ডেস্ক। কলকাতা সারাদিন। সাহিত্য, সঙ্গীত ও চিত্রকলার এক ব্যতিক্রমী প্রতিভা চিত্রশিল্পী- গায়িকা সৌমিতা সাহা তাঁর প্রথম কাব্যগ্রন্থ Bleeding Vermillion Hues নিয়ে আত্মপ্রকাশ করলেন সাহিত্যজগতে।   The BookSpot Publishers প্রকাশিত এই বইটি শুধুমাত্র কবিতার সংকলন নয়—এটি এক বহুমাত্রিক শিল্প-অভিজ্ঞতা, যেখানে....

Bleeding Vermillion Hues poetry : কবিতা যখন খুঁজে পায় নিজের কণ্ঠস্বর, Bleeding Vermillion Hues দিয়ে সাহিত্যে অভিষেক সৌমিতা সাহার

  • Home /
  • সম্পাদকীয় /
  • Bleeding Vermillion Hues poetry : কবিতা যখন খুঁজে পায় নিজের কণ্ঠস্বর, Bleeding Vermillion Hues দিয়ে সাহিত্যে অভিষেক সৌমিতা সাহার

বিনোদন ডেস্ক। কলকাতা সারাদিন। সাহিত্য, সঙ্গীত ও চিত্রকলার এক ব্যতিক্রমী প্রতিভা চিত্রশিল্পী- গায়িকা সৌমিতা সাহা তাঁর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

বিনোদন ডেস্ক। কলকাতা সারাদিন।

সাহিত্য, সঙ্গীত ও চিত্রকলার এক ব্যতিক্রমী প্রতিভা চিত্রশিল্পী- গায়িকা সৌমিতা সাহা তাঁর প্রথম কাব্যগ্রন্থ Bleeding Vermillion Hues নিয়ে আত্মপ্রকাশ করলেন সাহিত্যজগতে।

 

The BookSpot Publishers প্রকাশিত এই বইটি শুধুমাত্র কবিতার সংকলন নয়—এটি এক বহুমাত্রিক শিল্প-অভিজ্ঞতা, যেখানে শব্দ, সুর ও দৃশ্য পরস্পরের সঙ্গে সংলাপে লিপ্ত। সৌমিতার নিজের লেখা গানের বাইরে এই কাব্য সংকলনের মধ্য দিয়ে এই প্রথম শিল্পীর আত্মপ্রকাশ।

Soumita Saha song Meghbalika : বর্ষার আবেশে মুক্তি পেলো সৌমিতা সাহার নতুন মৌলিক গান ‘মেঘবালিকা’

গ্রন্থটির শিরোনামটি এসেছে সৌমিতারই লেখা ইংরাজি কবিতা Bleeding Vermillion Hues থেকে। এই কবিতাটিকে তিনি সুরারোপ করে গানেও রূপ দিয়েছেন, যা বইয়ের ট্রেলার-এর শিরোনাম সঙ্গীত হিসেবে প্রকাশিত হতে চলেছে। ট্রেলারটি মুক্তি পাবে ১২ জানুয়ারি ২০২৬। গানটির সঙ্গে নির্মিত একটি ভাবনাসমৃদ্ধ মিউজিক ভিডিও কবিতাকে শব্দের সীমা ছাড়িয়ে সুর ও দৃশ্যের মাধ্যমে নতুন মাত্রা দিতে চলেছে।

এই বইটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—এর কভার আর্টও সৌমিতা সাহার নিজস্ব সৃষ্টি। বইয়ের প্রচ্ছদে ব্যবহৃত শিল্পকর্মটি তাঁর চিত্রশ্রেণি “Stamp” সিরিজ থেকে নেওয়া, যার শিরোনামও Bleeding Vermillion Hues। ফলে বইয়ের ভাবনা কেবল লেখার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; কবিতা, সুর ও দৃশ্যশিল্প—তিনটিই এক অভিন্ন সৃজনশীল সূত্রে আবদ্ধ হয়েছে।

সঙ্গীত ও চিত্রকলার জগতে ইতিমধ্যেই পরিচিত সৌমিতার এই প্রথম গ্রন্থে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে তাঁর বহুমুখী শিল্পীসত্তা। Bleeding Vermillion Hues এমন এক কাব্যভাষা নির্মাণ করে, যেখানে রং অনুভূত হয়, নীরবতা কথা বলে, আর আবেগ ধীরে ধীরে স্তর উন্মোচন করে।

গ্রন্থটির উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে কিংবদন্তি শিল্পী অমৃতা শের-গিল-এর চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত কবিতাগুলি। এখানে সৌমিতা কোনো শিল্পতাত্ত্বিক বিশ্লেষণে যাননি; বরং নিজের আবেগ ও অনুভবের আলোয় শের-গিলের ছবিগুলিকে পুনরায় কল্পনা করেছেন। তুলির ভাষা বদলে যায় শব্দে, রঙের প্রলেপ রূপ নেয় অনুভূতিতে।

Soumita Saha Puja Album : শিল্পী সৌমিতা সাহার পূজোর গানে থাকছে আলোয় ফেরার আশ্বাস

আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ থেকে অনুপ্রাণিত কবিতা। একজন সঙ্গীতশিল্পী হিসেবে সৌমিতা রাগের আবেগ—বিরহ, ভক্তি, প্রত্যাশা, উল্লাস—কবিতার ভাষায় তুলে ধরেছেন, যা জীবনের অনুভবের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গেছে। নিজের কাব্যগ্রন্থের বিষয়ে সৌমিতা আরও জানান ” আমি গানের পাশাপাশি যে কবিতা লিখি এই বিষয়টা আমার ঘনিষ্ঠ মহলের অনেকেই জানেন। আসলে আমার মা বহু বছর ধরে লেখালেখির সাথে যুক্ত তাই কবিতার প্রতি টান টা আমার জেনেটিক্সে আছে বলা যায়। ”

নিজের বইয়ের শিরোনাম কবিতাকে নিজেই সুরারোপ করা এবং একই ভাবনার শিল্পকর্মকে বইয়ের প্রচ্ছদে স্থান দেওয়া সৌমিতার সামগ্রিক শিল্পচর্চাকে আলাদা করে চিহ্নিত করে। পাঠযোগ্য শব্দ, অনুভবযোগ্য সুর ও দৃশ্যমান শিল্প—এই তিনের সম্মিলনে তিনি সমসাময়িক শিল্পভাষার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Soumita Saha new Durga Puja song : উমা এসেছে – দুর্গাপুজোয় সৌমিতা সাহার নতুন গান হৃদয়ে উমার ঘরে ফেরার আবেগ

১২ জানুয়ারি ২০২৬-এ ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে Bleeding Vermillion Hues পাঠক ও দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছে এমন এক জগতে, যেখানে কবিতা গান গায়, চিত্র কথা বলে, আর আবেগ রক্তিম সিঁদুরে নিজেকে প্রকাশ করে।

আজকের খবর