Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Abhishek on Conspiracy : "বাজারে রটানো হচ্ছে আমি বিজেপিতে যাব, আমার গলা কেটে দিলে কাটা গলা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে" নেতাজি ইন্ডোর এর মঞ্চ থেকে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Abhishek on Conspiracy : “বাজারে রটানো হচ্ছে আমি বিজেপিতে যাব, আমার গলা কেটে দিলে কাটা গলা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে” নেতাজি ইন্ডোর এর মঞ্চ থেকে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

Abhishek on Conspiracy : “বাজারে রটানো হচ্ছে আমি বিজেপিতে যাব, আমার গলা কেটে দিলে কাটা গলা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে” নেতাজি ইন্ডোর এর মঞ্চ থেকে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “বাজারে রটানো হচ্ছে আমি বিজেপিতে যাব। বাজারের রটানো হচ্ছে আমি নাকি নতুন রাজনৈতিক দল তৈরি করছি। আমার গলা কেটে দিলে কাটা গলা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমি কখনই বেইমান নই।” এভাবেই বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে....

Abhishek on Conspiracy : “বাজারে রটানো হচ্ছে আমি বিজেপিতে যাব, আমার গলা কেটে দিলে কাটা গলা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে” নেতাজি ইন্ডোর এর মঞ্চ থেকে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Abhishek on Conspiracy : “বাজারে রটানো হচ্ছে আমি বিজেপিতে যাব, আমার গলা কেটে দিলে কাটা গলা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে” নেতাজি ইন্ডোর এর মঞ্চ থেকে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “বাজারে রটানো হচ্ছে আমি বিজেপিতে যাব। বাজারের রটানো হচ্ছে আমি নাকি নতুন....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

“বাজারে রটানো হচ্ছে আমি বিজেপিতে যাব। বাজারের রটানো হচ্ছে আমি নাকি নতুন রাজনৈতিক দল তৈরি করছি। আমার গলা কেটে দিলে কাটা গলা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমি কখনই বেইমান নই।” এভাবেই বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠকের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্ব তৈরি হওয়া নিয়ে যাবতীয় জল্পনার জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের বক্তব্যের একেবারে প্রথমেই উঠে এল সন্দেশখালি ইস্যু। অভিষেক বলেন, “আজ থেকে ঠিক একবছর আগে ২৭ ফেব্রুয়ারি বাংলায় কী পরিস্থিতি ছিল। কীভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত করার চক্রান্ত বিরোধীরা করেছিল। মানুষ তাঁর যোগ্য জবাব দিয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনে ২২ টি আসন পেয়েছিলাম। বিজেপির ১৮ টা আসন ছিল। ২০২৪ সালে কুৎসার কারণে ১২ টায় আসনে নেমে এসেছে। ২০২৪ সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম, আমরা মানুষের পাশে আছি।”

সেইসঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন নিয়ে কড়া বার্তা দিলেন অভিষেক । রীতিমতো কর্মীদের ‘হোমওয়ার্ক’ দিয়ে অভিষেক বলেন, “ভোটার লিস্টের কাজ হয়েছে। ভোটার লিস্টের কাজে যেন শিথিলতা না আসে। ২০২৬-এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুই তৃতীয়াংশ আসনে জিততে হবে। সেটা ১৯৬ হয়। কিন্তু আমি বলব ২১৪ টপকে আমাদের যেতে হবে। কে কবে ফোন করে নির্দেশ দেবে তার অপেক্ষায় বসে থাকলে হবে না। দল ভালোবাসেন যারা, তাদের নামতে হবে নিজের থেকে। নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখা চলবে না।”
দলের নেতাকর্মীদের শৃঙ্খলারক্ষার বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ”কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। অনেকে সংবাদমাধ্যমে টিঁকে থাকবেন বলে অনেক কথা বলছেন। এটা করবেন না। আমার কত ক্ষমতা, তা দেখাতে গিয়ে আপনারা দলকে ছোট করছেন। দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিল, যেমন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, ওদের আমি চিহ্নিত করেছিলাম। ভবিষ্যতেও বেইমানদের ল্যাজেগোবরে করার দায়িত্ব আমি নিলাম।’

তৃণমূলের মেগা সমাবেশ থেকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিটে নাম আসা নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “সিবিআই চার্জশিটে দুটি জায়গায় আমার নাম রয়েছে । কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় লেখা নেই। বিজেপির মত সিবিআই ভাববাচ্যে কথা বলছে। আদালতে আমার বিরুদ্ধে প্রমাণ দিলে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।”

তিনি বলেন, “২০২০ সালে বলেছিলাম আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনও ভুল হয়েছে বা কোনও দুর্নীতি হয়েছে। কেউ দশ পয়সা তুলেছে চার্জশিট লাগবে না। সমন দিয়ে ডাকতে হবে না। ফাঁসির মঞ্চ করুন মৃত্যু বরণ করব। আজও একই কথা বলব প্রমাণ থাকলে প্রমাণ দেবেন।”

তিনি এও বলেন, “নবজোয়ারের সময় সিবিআই ডেকেছিল। কী হল? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, আঘাত করবেন…আপনাদের কাছে বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। মানুষের কাছে যাব মাথা নত করব।”

আজকের খবর