ব্রেকিং
Latest Posts
NEET বিতর্কের মাঝেই বাংলার টপারদের বড় সম্মান! ১০০ কৃতীকে ল্যাপটপ উপহার, ভবিষ্যতের চিকিৎসকদের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর‘ককরোচ’ মামলায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, ছাত্র আন্দোলনে সমাজবিরোধী অনুপ্রবেশের আশঙ্কা; রাজ্যের কাছেও রিপোর্ট চাইল শীর্ষ আদালতSuvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Digha News : দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজের দেখাশোনা করবেন অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়

Digha News : দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজের দেখাশোনা করবেন অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়

সৈকত শহরের উন্নয়ন ও প্রশাসনিক দায়িত্ব সামলাবেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজের দেখাশোনা করবেন তিনি। দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের প্রস্তুতির আবহেই এমন নির্দেশিকা এলো। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)-এর কাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া....

Digha News : দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজের দেখাশোনা করবেন অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Digha News : দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজের দেখাশোনা করবেন অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়

সৈকত শহরের উন্নয়ন ও প্রশাসনিক দায়িত্ব সামলাবেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সৈকত শহরের উন্নয়ন ও প্রশাসনিক দায়িত্ব সামলাবেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজের দেখাশোনা করবেন তিনি। দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের প্রস্তুতির আবহেই এমন নির্দেশিকা এলো।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)-এর কাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নেহা বন্দ্যোপাধ্যায়কে। ৭ মার্চ এই সংক্রান্ত লিখিত নির্দেশিকা (মেমো নম্বর- ১৮৬/ইএসটিটি) জারি করেছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। জেলার সব অতিরিক্ত জেলাশাসক, কাঁথির মহকুমা শাসক, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এগজিকিউটিভ অফিসার, দিঘা এবং দিঘা মোহনা থানার ওসি-সহ সংশ্লিষ্ট সবাইকে প্রতিলিপি দিয়ে বিষয়টি অবগত করা হয়েছে।

ডিএসডিএ-র এগজিকিউটিভ অফিসার হিসেবে দীর্ঘদিন অতিরিক্ত দায়িত্ব সামলেছেন কাঁথির মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য। গত বছর শেষে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর পর্ষদের স্থায়ী এগজিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করেন অপূর্ব বিশ্বাসকে। ডিএসডিএ-র চেয়ারম্যান জেলাশাসক। ভাইস চেয়ারম্যান কাঁথির মহকুমাশাসক ও এগজিকিউটিভ অফিসার।

সম্প্রতি জেলাশাসকের তরফে লিখিত নির্দেশিকায় জানানো হয়েছিল, ডিএসডিএ-র যাবতীয় ফাইল পাঠাতে হবে জেলাশাসকের দফতরে। কয়েকদিনের মাথায় ডিএসডিএ-র প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজ দেখভালের দায়িত্ব অতিরিক্ত জেলাশাসককে দেওয়া হল।দিঘায় জগন্নাথ ধামের কাজ পরিদর্শনে জেলাশাসকের সঙ্গে নিয়মিত যেতেন নেহা।

অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নেহা নিজে বলেন, “পুরোটাই জেলাশাসক সামলাচ্ছেন। আমি ওঁকে আগে থেকে সহযোগিতা করতাম। তবে এখন ডিএসডিএ-র প্রশাসনিক কাজকর্ম দেখতে বলা হয়েছে।”

আজকের খবর