ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Victim Family Trust Kolkata Police : “সিবিআই নয়, কলকাতা পুলিশেই ভরসা, পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে আমরা সন্তুষ্ট” সিপিএম বিজেপির অভিযোগ উড়িয়ে দাবি নির্যাতিতার পরিবারের

Victim Family Trust Kolkata Police : “সিবিআই নয়, কলকাতা পুলিশেই ভরসা, পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে আমরা সন্তুষ্ট” সিপিএম বিজেপির অভিযোগ উড়িয়ে দাবি নির্যাতিতার পরিবারের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই! প্রাচীন কাল থেকে এমন একটি প্রবাদ চালু রয়েছে বাংলার সমাজে। আর এই প্রবাদ যে কতখানি সত্যিই তার প্রমাণ আরো একবার মিললেও কসবা আইন কলেজের ছাত্রীর ধর্ষণের....

Victim Family Trust Kolkata Police : “সিবিআই নয়, কলকাতা পুলিশেই ভরসা, পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে আমরা সন্তুষ্ট” সিপিএম বিজেপির অভিযোগ উড়িয়ে দাবি নির্যাতিতার পরিবারের

  • Home /
  • কলকাতা /
  • Victim Family Trust Kolkata Police : “সিবিআই নয়, কলকাতা পুলিশেই ভরসা, পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে আমরা সন্তুষ্ট” সিপিএম বিজেপির অভিযোগ উড়িয়ে দাবি নির্যাতিতার পরিবারের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই! প্রাচীন কাল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

 

যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই! প্রাচীন কাল থেকে এমন একটি প্রবাদ চালু রয়েছে বাংলার সমাজে। আর এই প্রবাদ যে কতখানি সত্যিই তার প্রমাণ আরো একবার মিললেও কসবা আইন কলেজের ছাত্রীর ধর্ষণের অভিযোগের তদন্তের ক্ষেত্রে।

সিপিএম এবং বিজেপি যেখানে মাঠে নেমে পড়েছে কলকাতা পুলিশ এবং রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে পক্ষপাত মূলক তদন্তের অভিযোগ তুলে চেঁচামেচি করার জন্য, সেই সময়ে নির্যাতিতার পরিবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল কেন্দ্রীয় কোন তদন্তকারী সংস্থার উপরে তাদের কোন আস্থা নেই। বরং কলকাতা পুলিশ যেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মূল অভিযুক্তদের প্রায় সকলকে গ্রেফতার করে ফেলেছে চোখের নিমেষে তাতে তারা সন্তুষ্ট।

এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে নির্যাতিতার মামা পুলিশি তদন্ত নিয়ে মুখ খুলেছেন।

কসবার কলেজে আইনের ছাত্রী ধর্ষণের ঘটনায় ফের রাজ্য উত্তাল। এই ঘটনা ফিরিয়ে নিয়ে এসেছে গতবছরে আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের স্মৃতি।

 

ফলে অনেকেই রাজ্য সরকারর পুলিশে আস্থা রাখতে পারছেন না। পুলিশের তদন্ত কতদূর ফলপ্রসূ হবে ও নির্যাতিতা বিচার পাবেন এই নিয়ে যখন প্রশ্ন চারিদিকে তখন মুখ খুলল নির্যাতিতার পরিবার।

 

জানা গিয়েছে, নির্যাতিতার মামা কলকাতা পুলিশের তদন্তের উপর পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছেন। এদিন তিনি বলেন, ‘কলকাতা পুলিশের তদন্তে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা সিবিআই চাই না। জাতীয় মহিলা কমিশন থেকে ফোন করেছিল, আমরা যা বলার বলে দিয়েছি। আমরা কলকাতা পুলিশের তদন্তেই সন্তুষ্ট।’

 

শনিবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও এই ঘটনার তদন্তভার পশ্চিমবঙ্গ পুলিশের হাতেই থাকার কথা বলেন। অগ্নিমিত্রার মন্তব্যে রাজনৈতিক মহলে গুঞ্জনও সৃষ্টি হয়েছে। ঘটনা হল, অগ্নিমিত্রা বলেছেন, ‘সিবিআই প্রচণ্ড কার্যকর। কিন্তু সিবিআইকে আপনি ৫-১০ দিন পরে কেস দেবেন সমস্ত তথ্য বিকৃত করে দিয়ে! পুরো ভাঙচুর করে! আমরা তো আর বোকা নই। তাই এবারের কেস এই পুলিশকে দিয়েই তদন্ত হোক। এটা আমার মত। তবে বিজেপির মতামত আমার শীর্ষ নেতৃত্ব ঠিক করবে।’ অর্থাৎ ঘুরিয়ে রাজ্য সরকারকেই বিঁধে মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, কসবার কলেজ কাণ্ডে পুলিশ অভিযোগ পাওয়ার পরই অ্য়াকশনে নেমে পড়েছে। ইতিমধ্যে চারজন গ্রেফতার হয়েছে। তার মধ্যে রয়েছে ঘটনার মূল অভিযুক্তও। পুলিশ কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্যপ্রমাণ সাজানোর কাজ করছে। তার সঙ্গে চলছে অভিযুক্তদের জেরার কাজ। ফলে নির্যাতিতার পরিবার সেসব দেখেই কলকাতা পুলিশে আস্থা রেখেছেন।

আজকের খবর