পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে রস্মি মেটালিকস কারখানা রয়েছে । রশ্মি গ্রূপের ওই কারখানার কয়েকটি ইউনিটে ঘন ঘন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে রাজ্য সরকারের শিল্প বিষয়ক দপ্তরের যুগ্ম সচিব শান্তনু ব্যানার্জির নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল খড়্গপুরের ওই কারখানায় আসেন।
তারা ওই কারখানায় শ্রমিক ও কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি শুক্রবার দুপুরে রশ্মি গ্রূপের সমস্ত ইউনিট পরিদর্শন করেন। শ্রম নিরাপত্তা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করার পর তাঁরা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
তাঁদের কে কারখানার সব কটি ইউনিট ঘুরিয়ে দেখান রশ্মি গ্রূপের এক্সজিকিউটভ ডিরেক্টর অভিজিৎ চৌধুরী , মানব সম্পদ ডিরেক্টর অভিজিৎ রায় । সেই সঙ্গে তারা ওই কারখানার শ্রমিক ও কর্মচারীদের সাথে কথা বলে জানার চেষ্টা করেন তাদের ওই কারখানায় কাজ করতে কোন সমস্যা হচ্ছে কিনা।
সেই সঙ্গে তারা ওই কারখানা কর্তৃপক্ষের সাথে বিস্তারিতভাবে কারখানার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।