ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Abhishek Banerjee TMC voter list : ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূলের কড়া প্রস্তুতি, ৮ আগস্ট ভার্চুয়ালি বৈঠকে অভিষেকের ডাক ৪ হাজার নেতাকে

Abhishek Banerjee TMC voter list : ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূলের কড়া প্রস্তুতি, ৮ আগস্ট ভার্চুয়ালি বৈঠকে অভিষেকের ডাক ৪ হাজার নেতাকে

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটার তালিকা নিয়ে জোরদার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় ভুয়ো নাম ও গরমিলের অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দাবিকে আরও বেশি গুরুত্ব....

Abhishek Banerjee TMC voter list : ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূলের কড়া প্রস্তুতি, ৮ আগস্ট ভার্চুয়ালি বৈঠকে অভিষেকের ডাক ৪ হাজার নেতাকে

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Abhishek Banerjee TMC voter list : ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূলের কড়া প্রস্তুতি, ৮ আগস্ট ভার্চুয়ালি বৈঠকে অভিষেকের ডাক ৪ হাজার নেতাকে

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটার তালিকা নিয়ে জোরদার প্রস্তুতি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটার তালিকা নিয়ে জোরদার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় ভুয়ো নাম ও গরমিলের অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দাবিকে আরও বেশি গুরুত্ব দিয়ে, সরাসরি ৪ হাজারেরও বেশি নেতাকে নিয়ে বৈঠক ডাকলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে ৮ আগস্ট, বিকেল ৪টের সময়, সম্পূর্ণ ভার্চুয়াল মোডে। তৃনমূল সূত্রের খবর, এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে, সমস্ত জেলা সভাপতি, সাংসদ ও বিধায়ক, পুরসভার মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য, রাজ্য কমিটির সদস্য, শাখা সংগঠনের সভাপতি, কলকাতা পুরসভার কাউন্সিলর। এমনকি বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সদস্যরাও থাকবেন এই বৈঠকে।

ভোটার তালিকা সংশোধন

বৈঠকের মূল লক্ষ্য হলো আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন নিয়ে রণকৌশল নির্ধারণ। দলের তরফে জানা গিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত তথ্য সংগ্রহ, নির্ভুলতা যাচাই, ও জনসংযোগের নতুন পদ্ধতি নিয়ে নির্দেশিকা দিতে পারেন অভিষেক। এছাড়াও, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, একাধিক রাজ্যে একই এপিক নম্বর ব্যবহার করে জাল ভোটার তৈরি করা হচ্ছে। এই অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। ফলে এই বৈঠকে সাংগঠনিক স্তরে কীভাবে এই বিষয়ে প্রচার চালানো হবে তা নির্ধারিত হওয়ার সম্ভাবনা প্রবল।

ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের

তৃণমূল নেত্রী ইতিমধ্যেই বীরভূম ও অন্যান্য জেলায় গিয়ে নেতাদের পরামর্শ দিয়েছেন ভোটার তালিকা সংশোধনে মনোযোগ দিতে। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক থেকে বুথ স্তরের প্রচাররীতির রূপরেখা, জনসংযোগ কৌশল ও এসআইআর রিপোর্ট সংক্রান্ত বিষয়েও দলীয় স্তরে পরিষ্কার নির্দেশনা আসবে। ৮ আগস্ট তৃণমূল কংগ্রেসের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে। শুধু সাংগঠনিক প্রস্তুতি নয়, রাজ্যজুড়ে দলের বার্তা পৌঁছে দেওয়ার দিশাও এই বৈঠক থেকে স্পষ্ট হবে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এটাই হতে পারে তৃণমূলের ভোট-কৌশলের প্রথম বড় ধাপ।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদলের পথে তৃণমূল কংগ্রেস। জেলাওয়ারি বৈঠক ডাকলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কী রদবদল হবে, বৈঠকে কারা থাকবেন, তা নিয়ে শুরু হয়েছে জোরদার চাপানউতোর। সূত্রের খবর, আগামী সোমবার থেকে ক্যামাক স্ট্রিটে শুরু মেগা বৈঠক। থাকছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, থাকছেন আইপ্যাক কর্তা প্রতীক জৈন।
সূত্রের খবর, এই বৈঠক থেকেই জেলার ব্লক সভাপতিদের তালিকা চূড়ান্ত হবে। আইপ্যাকের সমীক্ষার ভিত্তিতে হবে আলোচনা। বৈঠকে ডাক পড়ছে বিধায়ক থেকে জেলা সভাপতিদেরও। এর আগে ২০২২ সালে এরকমই আরও একটি বৈঠক দেখা গিয়েছিল। সেইবারও জেলাওয়ারি বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজকের খবর